[অগোছালো পোস্টটা আসলে নস্টালজিক। আর ডিসক্লেইমার আছে, সেটা পোস্টের শেষে দিলাম।]
দুরন্ত বলেছেন :
দারুণ লাগলো।
আইডিয়াটাও খুব ভালো।
শুভেচ্ছা
বলেছেন :
তবে শুরু করুন ছড়ার কেচ্ছা!
সজল শর্মা বলেছেন ২০০৮/১২/১২ ০১:০৯:৪৭
ভাল লাগলো।
জাঁহাপনা কি তৎসম শব্দ? আমার সন্দেহ হচ্ছে।
বলেছেন ২০০৮/১২/১২ ০১:১৩:৩২
সন্দেহ নয় অমূলক
শব্দটি নয় তৎ-মূলক
নির্ঘাত এটি বিদেশি
আরবী কিবা ফারসি?
মাভেরিক বলেছেন ২০০৮/১২/১২ ০১:২৫:৩২
ফারসি হবার সম্ভাবনা;
কারো মুখের কথাটিতো
পরিবর্তন করতে মানা।
* বলেছেন ২০০৮/১২/১১ ২৩:৫২:১৭
হেরিয়া তব গল্প পুলকিত অল্প-স্বল্প
আগে কমেন্ট লিখি, পড়বো পরে ঠিকই।
মাভেরিক বলেছেন ২০০৮/১২/১২ ০০:১৭:১৫
লেনিন ভাই, যাদুকর ছন্দের, এই ভবে
মাতাইলেন আজিকে, কবিতার সৌরভে।
মাভেরিক বলেছেন ২০০৮/১২/১২ ০০:১৮:৩৩
মজারু আর শিক্ষারু;
তবে কি মক্ষারু;
তাই হোক, হোক আরো।
* বলেছেন ২০০৮/১২/১২ ০০:২৮:৪১
কীযে বলেন ভাই
এতো শখ নাই
হতাম যদি সত্যি
ছন্দকথার পদ্যি
লিখতাম আরো খাতা জুড়ে
বই থাকতো বাজার ভরে
যত যাই লিখছি
প্রতিদিন শিখছি
তবে আমি দারুণ অবাক
চেষ্টা করেও হয়নি সবাক।
আগে কী লিখতে চাইনি
বরং ছন্দ খুঁজে পাইনি।
মাভেরিক বলেছেন ২০০৮/১২/১২ ০১:১৫:৪০
ছান্দসিক ভাই লেনিন
আপনি এক বড় গুণিন
ছন্দ কলার জগতে;
সুরেরা সব হেসে লুটায়
তব কথার পরতে।
সময় পেলে এই বেলা
দিয়ে খানিক কথার মালা
বলে যান গল্পের তরেতে।
বলেছেন ২০০৮/১২/১২ ০১:২৩:১৫
গল্প
সে কী আর বলবো?
রাজা ভাবে দিয়ে দিবে
একটু পানির মূল্য
জানে না সে এই ভবে
নাইকো তাহার তুল্য।
বলেছেন :
জ্ঞান থাকার দরকার নেই। লিখলেই হলো হারাক খেই!
সনি বলেছেন :
সুমি আপু তুমি
কেন করলে কিপ্টেমি!
লিখতে না হয় দু'চার লাইন
এখন দিতে হবে তোমায় ফাইন।
বলেছেন :
রইলো এই কামনা, ঘটবে শুভ ঘটনা।
আপনার বান্ধবী, হবে আমাদের ভাবী।
মুনিয়া বলেছেন :
আচ্ছা আচ্ছা কোন ব্যাচ আপনি
মনে হচ্ছে বেশ সিনিয়রই হবেন
ম্যাডামকে তো বেশি পাইনি...
আবু তৈয়ব বলেছেন :
ছন্দ ছাড়া এ কি কথা
বলছে মুনিয়া
ছন্দ ছাড়া এইখানে যে
কিছুই হবেনা।
মুনিয়া বলেছেন :
আপনি কি ছিলেন হারম্যান মেইনারে?
স্কুলের কথায় হঠাৎ মনটা পোড়ে!
ছড়া শুরু হল উপলক্ষে আমার
ব্লগে ঢুকে দেখি চলছে জোয়ার
কিন্তু
থ্যাংকস পেল জাকির আর তিনকোনায়
হায়, এ দুঃখ রাখব কোথায়?
বলেছেন :
আসেন আপা অাফরোজ
দেখতে চাই হররোজ
কণ্ঠ তব ঝন-ঝনিয়ে
বলুক কথা গন-গনিয়ে
ছড়াই হোক বা কবিতা
ফুটিয়ে তুলুক সেই ছবিটা
দেশ যে একদিন এগিয়ে যাবে
সবাই সুখের গীত গাবে।
আফরোজ বলেছেন :
ছড়িয়ে ছড়ায় ছন্দ
ঘুচুক দ্বিধা দ্বন্ধ
হেথায় বসলো ছড়ার মেলা
মন রাঙানোর খেলা
মাভেরিক বলেছেন :
এ নহে ভাইরাস, ভাই লেনিন
মনের মুকুরে জীবন রিনরিন;
জানি আমি জানেন ভালো
এই ভাইরাসই ছড়াক আলো।
বলেছেন :
তথাস্তু তথাস্তু, সুখ কোন দূর বস্তু?
ছড়া কেটে ক্লেদ সরাই, শব্দ শিখতে না ডরাই।
শব্দ জানা জরুরি, ছন্দ দিতে ভুরি ভুরি।
কঠিন কঠিন শব্দ, পেলে হচ্ছি জব্দ।
ছন্দ যেথায় মেলেনা, যথাশব্দ খেলেনা।
বুঝি তবে ছড়া রচা, কাজটা বড়ই ওঁচা।(উল্টা অর্থে)
বলেছেন :
ছড়িয়ে দিচ্ছি ভাইরাস ছড়ার
থাকবেনা কিছুই করার,
লিখবে যে যা পারে,
কাটুক ছন্দের আড়ে
কারো নাহয় মিলবে
কারো মিলবে না
চাই যদি জমবে
কেনো জমবে না?
আবু তৈয়ব বলেছেন :
একটাই দুঃখ আমার
ছন্দ লিখছেন কেবল কয়েকজন ব্লগার...
এখন আমি উঠছি
বিকেলে আবার বসছি...
মাভেরিক বলেছেন :
দু:খ কষ্ট করি হেলা
ছন্দে ছন্দে কাটে বেলা;
ছুটিয়ে সব হাসির ভেলা
জীবন হোক সুখের মেলা।
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন :
এসে গেছে ভাই লেলিন
খাতা কলম এগিয়ে দিন
উপন্যাসকে যাদু করে
ছড়ার রাজ্য দেবে গড়ে
নীলা, রিসাত, মনি, সাহেদ
ভুলে যাবে সব ভেদাভেদ
হিংসা, ঘৃনা, ভালোবাসা
জীবন, মরণ, নুতন আশা
সব কিছু আজ এক সুরে
ছড়ার মাঝে চলবে ঘুরে
ছড়ার মন্ত্রে সব হবে কাত
লেলিন করবে শেষ বাজিমাত।
ত্রিভুজ বলেছেন :
ফাও কথায় বড্ড পটু
আমাদের-ই রিসাত ভাইটু
ছড়া লিখেন ছন্দ ছাড়া
আবার মিছে তর্ক করাযখন তাতে ভাব কিছু রয়
ছন্দ ছাড়াই সে কবিতা হয়
কিন্তু যেথায় শব্দ কঠিন
কথার মাঝে নাইযে প্রোটিন
সেই কবিতার মানেটা কী
রিসাত ভাইটু জানেটা কি?
আনন্দময়ী বলেছেন :
লেলিন ভাই অসাধারন
ছন্দ করছে বিতরন (ফ্রী)
বলেছেন :
হুমমম আমি ফ্রী ওপেস সোর্স
তবে লাইসেন্স জিপিএল(GPL) সাথে
যদি কেউ ব্যবহার করে সোর্স(ছড়া)
সাথে এর Disclaimer(নাম) দিতে হবে তাতে।
কৃষ্ণকায়া বলেছেন :
তৈয়ব ভাই হইলনা
আপনারও ছন্দ মিলল না
ছন্দ ছাড়া মুনিয়া
লিখেছে না শুনিয়া
লেনিন ভাইয়ের কথা
দিলেন তারে ব্যাথা
বলেছেন :
হুমম আমি ছিলেম সেখানে, যবে নিলুফার মাহমুদ
রাম হুঙ্কারে ছেলে-মেয়েদের করে দিতো ভূত।ছড়া শুরুর পট-কাহিনী সবচেয়ে ভালো আমি জানি।
গিয়ে দেখুন লিঙ্কটিতে, উল্লেখ যা করেছি পোস্টটিতে।
ছড়া লেখা হচ্ছিলো যবে, লিখছিলো আপনাকে নিয়ে সবে।
আমি তার আগেই শুরু করেছি, পোস্ট করে দিয়েছি।
ভাবনাটা আগেই ছিলো, জাকির বেপারী প্রভাবক হলো।
বলেছেন :
করোনা ভাই ঝগড়া ঝাটি
আমিও নই যে ছন্দকারী
ছড়া লিখা কঠিন ভারি
ছন্দ দিতে হয় যে খাঁটি
আমিও ভাই বেশ আনাড়ি
আগে কখনো লিখতাম না
ছড়া লিখা জানতাম না
ছড়া লেখার এই যে ধুম
লিখি বসে রাত নির্ঘুম
এটা কোন যাদুর কাজ
তাই যে হচ্ছে ছন্দ আজ।
কৃষ্ণকায়া বলেছেন :
লেনিন ভাই ছড়া আমার
ক্ষুদ্র সেটা জানি
ছড়া লিখলে রিপ্লাই নাই
কেমনে এটা মানি??????
লেনিন ভাই ছড়া আমার ক্ষুদ্র সেটা জানি ছড়া লিখলে রিপ্লাই নাই কেমনে এটা মানি??????
সুলতানা শিরীন সাজি বলেছেন :
উপন্যাস শেষ না হতেই
ছড়ার মালা শুরু।
ভাবনাগুলোর হুটোপুটি
বুক কাঁপছে দুরু দুরু।
ছন্দে ছন্দে লেখালেখি
সহজ অত নয়।
ছড়ার মালায় লিখতে হলে
(শব্দের )যাদু জানতে হয়।
শুভেচ্ছা রেখে যাই।
ছড়ায় ছড়ায়
মালা গেঁথে
সুখ সবাই বিলাই।
ভীষন কঠিন ছড়া লেখা...........।
ভালো থাকবেন।
আইরিন সুলতানা বলেছেন :
ঈদের ছুটি শেষ হয়েছে
খাবার হয়েছে বাসি
কর্মক্ষেত্র ডাকছে এবার
উধাও মুখের হাসি ;
রাস্তাঘাট এখনো ফাঁকা
গাড়িও কম বটে
হাঁকছে ভাড়া ইচ্ছেমত
ঈদ আমেজের চোটে;
বলেছেন :
দুবার কেনো একই পোস্ট
কী দেবো? চা আর টোস্ট?
আমি খেয়ে এসেছি
মাংস-রুটি অনেক বেশি
সালাদও ছিলো মেলা
পেটে সামলানো ঠেলা।
আবু তৈয়ব বলেছেন :
ঘুম ভাঙ্গলো দশটায়
লেলিন,রিফাত,সনি...
তোমরা কই?
এসো আবার শুরু করি
ছন্দ নিয়ে ঘাটাঘাটি...
বলেছেন :
এসেছো বাপু? শুভ সকাল
ছড়া লিখেই করবে বিকাল?
ছড়াতো লিখে চলেছি
লিখবো আরো বলেছি
কিন্তু যদি নাহয় স্টিকি
জমে উঠবে লেখাটিকি?
আবু তৈয়ব বলেছেন :
ঘুম ভাঙ্গলো দশটায়
লেলিন,রিফাত,সনি...
তোমরা কই?
এসো আবার শুরু করি
ছন্দ নিয়ে ঘাটাঘাটি...
বলেছেন :
মডুরা সব কোথায় গেলো?
পোস্টটা স্টিকি না করলো
লাভকী এতো লিখে
যদি কেউ না দেখে?
মুকুট বলেছেন :
ধইন্যাপাতা সিফাতকে
পারছে লিখতে বাংলাতে
চেষ্টা করলে সবই সহজ
দরকার শুধু মনের গরজ!
লিখবে পোষ্ট বাংলাতে
পড়বে সবাই আনন্দতে।
ঈদ মোবারক তোমায় জানাই
দেরিতে হলেও মিসতো করি নাই!
ধইন্যাপাতা সিফাতকে পারছে লিখতে বাংলাতে চেষ্টা করলে সবই সহজ দরকার শুধু মনের গরজ! লিখবে পোষ্ট বাংলাতে পড়বে সবাই আনন্দতে। ঈদ মোবারক তোমায় জানাই দেরিতে হলেও মিসতো করি নাই!
রিসাত বলেছেন :
হয়নি হয়নি কিচ্ছু হয়নাই
ভয় নাই তবু বলছি ভয় না
অযথা সেই চিলের পিছে
মরবো কেনো ছুটে ছুটে।
অনেকে ভাবে হোক ছন্দছাড়া
কবিতা সে কবিতাই
ভালো আপনার লাগলো না ই
তিল যদি তাল হতে পারে
ছন্দহীনও কবিতা বটে।
তর্ক যথায় একতরফা
বলুন কী ফায়দা তাতে
অনেক মনিষি বলে গেছেন
কষ্ট করলে পাবেন যাতে।
বলেছেন :
@ত্রিভূজ :
হচ্ছে পদ্য খাসা, নাই বলিবার ভাষা
ঢুঁকে গেছি লুপে, খাচ্ছি ডুবে ডুবে
এন্ডলেস এ লুপ, ছাড়াতে হবে খুব
কাব্যের কত রস, করছে টস টস
ভাব নেইকো হৃদে, সেথা-যে খস খস।
যাক এবার ঘুমাই, আজকার কাজ কামাই।
মেলা হলো রাত্রি, এলাই তবে গাত্রি।
দেখা হবে প্রভাতে, নবছন্দের আভাতে।
ত্রিভুজ বলেছেন :
@লেলিন
মাঝে মাঝে লাগে ফাঁকা
তাইতো লুপে আটকে থাকা
আমারো দিন যাচ্ছে কামাই
কিকরে এই ছন্দ থামাই?
এমনি ভাবেই ভোরটা হলো
নতুন দিনের আসছে আলো
আমিও বরং ঘুমাতে যাই
আজকের মত টাটা-গুডবাই!
রিসাত বলেছেন :
রাত্রি নয়কো ভোর বোধ হয়!
ঘড়িতে বেজেছে চারটা দুই!
ত্রিভুজ বলেছেন :
@রিসাত
দ্যাখেন এইটা কবিতা-না
ছন্দ দিয়ে হচ্ছে টানা
কথায় সূরে ছন্দ মিলে
পড়তে ভাল লাগে দিলে
তাইতো ছন্দ খাচ্ছে ঝাঁকি
অহংকার না এমনি আর-কি!
রিসাত বলেছেন :
বলেছি যা বুচ্ছ কঁচুটা!
ছন্দ হয়েছে নয়কো কবিতা!
তবু বুক ফুলা গর্ব,
ভাব মানে অহংকার,
নয়তো সারমর্ম!
রিসাত বলেছেন :
ত্রিভুজে সব রহস্য আর বহস্য
দুনিয়ার যতো উপপাদ্য আর জ্যামিতি
গণকযন্ত্রে দক্ষ তোমার
কবিতাটাও ভালো অতি!
দয়েই দিলাম কিছু বাত্তি!
:i :i :i :i :i
ত্রিভুজ বলেছেন :
রিসাত ভাইটু খুব্বি ভালো
আমায় কেমন বাত্তি দিলো!
এমনটা যখন মনে জাগে
তখন বড্ড ভাল লাগে!
বলেছেন :
আইডিয়া মন্দনা, ছন্দের বন্দনা
ছন্দ ছাড়া লিখে যারা, খুবই প্রফেশনাল তারা
কিছু এমন গদ্য কাব্যের হদ্দ
ভাবের নাইকো অভাব
সুকান্তের বড় প্রভাব
কোনটা যে নয় কবিতা
বুঝতে গলদঘর্মিতা।
সবই নাকি কাব্য
পরে সেসব ভাববো।
ত্রিভুজ বলেছেন :
আচছা মানলাম সবই ঠিক্
যাহা-ই করুক ছন্দ দিক্
নাহয় নিলো একটু-ই ভাব
ছন্দের শুধু নাহোক অভাব
বঙ্গতে তো শুনি সবি
হয়ে যাচ্ছে গদ্য কবি
এবার না হয় ছন্দ শিখুক
পড়ার মত কিছু লিখুক!
:i
ত্রিভুজ বলেছেন :
ছন্দ বিহীন কবি
আর ফটোগ্রাফিক ছবি
দু'য়ের-ই আছে বাজার ভালো
যদি হয় তা হবি।
কিন্তু যারা প্রফেশনাল
তাদের নাইকো কোন মরাল
ছড়িয়ে দিলে টাকা
যায় এমনি আঁকা!
ওহো তুমি ভাবছো পদ্য
কেমন করে আঁকে হদ্দ?
আঁকা মানে আকিবুকি
লিখতে গিয়ে ফাঁকিঝুকি
লিখতে যদি জানতো
ভাবটা ঠিকই আনতো।
আমরা যারা ভাবের কবি
দেখ তারা পারছি সবি
আইটি করি পদ্য করি
আবার জীবন যুদ্ধে লড়ি!
রিসাত বলেছেন :
কবিতা সব কবিতা সব
আছে অনেক সংজ্ঞাই
ছন্দ দিলেই কবিতা নয়
ভাবের তবু নাইকো অভাব!
রিসাত বলেছেন :
একটু খানি নাইবা হলো
ভাবটা তবু প্রকাশ পেলো
কাটাকাটি করতে যে ভাই
লাগছিলো না ভালো
একটু খানি অমিল হলে
একটু খানি গুলিয়ে গেলে
এমন কীই আর ক্ষতি হলো
রিসাত বলেছেন :
আন্দোলন! আন্দোলন!!
চলছে তো চলবেই,
আঘাত পেয়েছে মন,
bell- দেন না!
কমেন্টের উত্তর দেন না,
রসিকতা পেয়েছেন?
বৃথাই কি করি সময় হরণ!!
সময় কী মুল্যহীন?????????
আন্দোলন! আন্দোলন!! চলছে তো চলবেই, আঘাত পেয়েছে মন, bell- দেন না! কমেন্টের উত্তর দেন না, রসিকতা পেয়েছেন? বৃথাই কি করি সময় হরণ!! সময় কী মুল্যহীন?????????
বলেছেন :
bell চাচ্ছো? নাকি bail?
অযথা চেঁচামেচি করে হবে fail.
এখনো বাচ্চা ছেলে নাকি?
খামোকা কেবলই খুঁনশুটি।
রিসাত বলেছেন :
মজায় আছি, মজায় আছি,
মোর্শেদ ভাইয়ের বদনামে
আজকাল একটু বেশীই বিজি।
অবহেলা করেন মিছে
তাই লেগেছি উনার পিছে,
চালিয়ে যাবো খোঁচাখুছি,
তদোবধি যদ্দিন না bell পাচ্ছি!
রিসাত বলেছেন :
মাহবুব মোর্শেদ
জড়ো পদার্থ সে যে
আছে নাকি কঠিন কাজে
উনি লোকটা ভীষন বাজে
জানেন শুধুই করতে ভেদাভেদ
বলেছেন :
আইডিয়া মন্দ না, ছড়া লিখা বন্ধ না।
কী যে এই রোগে পেল, ছড়ার ভূত কোত্থেকে এলো?
যা কিছুই ভাবি, ছড়া যেনো সব'ই।
দেখছি বসে টিভি, আসছেনাযে ঘুম'ই।।
আইডিয়া মন্দ না, ছড়া লিখা বন্ধ না। কী যে এই রোগে পেল, ছড়ার ভূত কোত্থেকে এলো? যা কিছুই ভাবি, ছড়া যেনো সব'ই। দেখছি বসে টিভি, আসছেনাযে ঘুম'ই।।
বলেছেন :
উনি বেশ প্রফেশনাল, ছড়া লিখবেন না এটা ফাইনাল
আমরা যদি লিখি ছড়া, তাদের নাকি পেটে লাথি পড়া।
কী জানি ভাই বুঝিনা, এসবের দিশা খুঁজিনা,
ছড়া লিখে কে কবে? বেঁচেছে এই ভবে?
ভালো লাগে যদি, ঢালো সাথে ঘি
একসাথে বসি, চলো ছড়া লিখি।
সনি বলেছেন :
@রিসাত
ভাই রিসাত
কেন মনে নিলা বিষাদ।
পানি আমি ঢালি নাই
আমার অবস্থাই বুঝো নাই।
দাওয়াত পাবা চিন্তা করো না
উপযুক্ত সময় আসুকনা।
সনি বলেছেন :
রাত্রি তো কম হলো না
চোখে একটু জল ঢালো না,
ছড়াকার কি সব গেছে ঘুমিয়ে?
ইন্টারনেটের পর্দা নামিয়ে!
নতুন ছড়া আর দেখি না
মনটা তাই ভাল্লাগে না।
লেলিন ভাই করেছ সুন্দর কাজ
ফুলেল শুভেচ্ছা তোমায় আজ।
চল করি এই দাবি
মাহবুব ভাই এর কাছে,
ছড়ার ধারাবাহিক ছাপতে হবে
এই চলতি মাসে।
রিসাত বলেছেন :
@সনি
মন নাচতে গিয়াও নাচে না
কবে বাজবে বিয়ের বাজনা?
যেইনা চেয়েছি দাওয়াতখানি,
আমার প্ল্যানে ঢালিয়া দিলেন
বালতি বালতি ঘোলা পানি!
সনি বলেছেন :
@রিসাত
এড্রেস পাবে সবাই ব্লগেই
বিয়ের ঠিক সময় হলেই।
সনি বলেছেন :
ধন্যবাদ লেলিন ভাই
আমার আরো সময় চাই,
সময় হলে ঠিক জানাবো
যখন ওকে বশ মানাবো। (রাজী করাবো।)
সনি বলেছেন :
সুমি আপু তুমি
কেন করলে কিপ্টেমি!
লিখতে না হয় দু'চার লাইন
বলেছেন :
রইলো এই কামনা, ঘটবে শুভ ঘটনা।
আপনার বান্ধবী, হবে আমাদের ভাবী।
এখন দিতে হবে তোমায় ফাইন।
সনি বলেছেন :
ও যদি পড়েই ফেলে
এমন ঘটনা ঘটাবো কি করে?
উত্তর চাই ছন্দে ছন্দে
লিখছে সবাই সেই আনন্দে।
রিসাত বলেছেন :
সনি বলেছেন :
তুমি আর আমি বসে
আশুলিয়ার নদীর পাশে
খাচ্ছি বাদাম ভাজা
হাতে তখনও এক প্যাকেট গজা!
তোমার হাত খানি হাতে নিয়ে
বললাম তোমায় করবো বিয়ে!
বললে তুমি সলাজ হেসে
সাজবে আমার বধূ বেশে!
খুশিতে মন নাচে ধিন ধিন
বাজবে সানাই, কত শত বিন,
স্বপ্ন পূরণ হচ্ছে মোদের
দাওয়াত রইলো বন্ধু তোদের।
(আমার গার্ল ফ্রেন্ড পড়লে খবর আছে)
বলেছেন :
আরে ভাই এতো ছড়া নাই
পারিনা কচু, ছড়া হয়না কিছু।
পেশাদার ছড়াকার হয়েছে পগার পার;
একা একা ছড়া লিখা
এ যে বড় কঠিন ভাই
কভূ আগে লিখি নাই।
সনি বলেছেন :
ওরে বাপ্পস্ এতো ছড়াকার
দেখে মন চায় হই পাগার পার!
তবুও ভাই বলেছ যখন
আমি রাজি যখন তখন।
কি করতে হবে বলে দাও
আমার নামটা নিয়ে নাও।
বলেছেন :
এইতো ভাই সনি, শুরু করে দিন এখনি
লিখতে হবে ছড়া, চাই মন-কাড়া।
আলতু-ফালতু যতোকিছু
কড়া ভাষার প্রতিবাদ
রোমান্টিক যতো ইস্যু
সব হোক প্রতিভাত।
লীনা ফেরদৌস বলেছেন :
ঈদের ছুটিতে হবে আয়েস
খাব মজার মাংস, পায়েস
ঘুমাব আর দেখব শুধু টিভি
হঠাৎ দেখি ভেস্তে গেল সবি
উপন্যাস লেখার পাগলামিতে
হাওয়া গরম এই মাঘের শীতে
কোন কাজে মন বসে না হায়
মনতো খালি ব্লগের বাড়ী যায়
কে লিখছে? কি হল ভাই?
নিলা, রিসাত না মনিকে চাই
সারাটা দিনের সকল কাজে
উপন্যাসের গল্প মনে বাজে
মাহবুব আমি করবো কিন্তু মামলা
ঈদের ছুটিতে কেন হল এ হামলা
ঈদের ছুটিতে হবে আয়েস
খাব মজার মাংস, পায়েস
ঘুমাব আর দেখব শুধু টিভি
হঠাৎ দেখি ভেস্তে গেল সবি
উপন্যাস লেখার পাগলামিতে
হাওয়া গরম এই মাঘের শীতে
কোন কাজে মন বসে না হায়
মনতো খালি ব্লগের বাড়ী যায়
কে লিখছে? কি হল ভাই?
নিলা, রিসাত না মনিকে চাই
সারাটা দিনের সকল কাজে
উপন্যাসের গল্প মনে বাজে
বলেছেন :
এসে গেছেন লীনা, লিখবেন ছড়া কীনা?
উপন্যাস মিস হয়েছে, ঈদের তিনটা দিন গিয়েছে।
তাতে আর হয়েছে কী?
আসুন বরং ছড়া লিখি।
উপন্যাস মেলা বড়, দিন-রাত মাথা গুজে পড়
এমনটা যে পারবোনা, ছিলো মাথায় ভাবনা
কার এতো টাইম আছে, বড় বড় কাহিনীর পিছে?
তার চেয়ে ভালো ছড়া, দু'তিন মিনিটে যায় করা।
বলেছেন :
আরে মিঞা এইটা কী?
ডাইরেক্ট এ্যাটাক ভালো নাকি?
Messy বলতে যা বুঝাইছি
বকর বকর খুবই বেশি
অযথা অনেক বেশি
লিখে যারা দিবা-নিশি
খেই হারায় ভাবের
সার ভাব-হাবের
আইটির কোডিংএ
যা লিখো লাইনে লাইনে
যেনো সবই কবিতা
এ নয় কভূ মিথ্যা।
কৃষ্ণকায়া বলেছেন :
ছড়ায় কিবা আসে যায়
যখন তুমি হাস হায়!
জোছনার চাঁদ মুখ লুকায়
চোখের পলকে ফুল শুকায়।
ছড়া ফড়া জানিনা
কবিতা ও মানিনা
আর তো মুই পারিনা
ফিরে আসো জরিনা...............(রূপক অর্থে
ছড়ায় কিবা আসে যায়
যখন তুমি হাস হায়!
জোছনার চাঁদ মুখ লুকায় চোখের পলকে ফুল শুকায়।
ত্রিভুজ বলেছেন :
ঐ মিঞা লেলিন,
আইটি ছেড়ে ছড়ার মাঝে-
হচ্ছো কেন বিলীন?
ছাড়া করবো, ঠিকাছে,
অল্প করার কি আছে?
হোক যতনা Messy
করতে যে চাই বেশী!
ওকে ওকে, অনেক হলো
এবার তোমার কথা বলো
ছড়ার জবাব ছড়ায় চাই
নইলে তোমার রক্ষা নাই!
আবু তৈয়ব বলেছেন :
নিজেকে কেমন যেন ভূত ভূত লাগছে
কেননা চ্যানেল আই তে এইমাত্র শেষ হলো নাটক এ কনসার্ট ফর ভূত।
ওখানে ভূতগুলো চন্দে চন্দে কথা বলছিল..
আমরাও...
গেলাম:o :o
নিজেকে কেমন যেন ভূত ভূত লাগছে কেননা চ্যানেল আই তে এইমাত্র শেষ হলো নাটক এ কনসার্ট ফর ভূত। ওখানে ভূতগুলো চন্দে চন্দে কথা বলছিল.. আমরাও... গেলাম:o :o
বলেছেন :
ভূত না অ-ভূত আসে কী যায় তাতে?
ভূতের নাটক দেখেছেন রাতে
তাই কী ভয় হচ্ছে ঘুমাতে?
আবু তৈয়ব বলেছেন :
হা হা হ...
হাসালেন...
শেষ পর্যন্ত আপনিও ভূতের ভয় দেখালেন?
হা হা হ... হাসালেন... শেষ পর্যন্ত আপনিও ভূতের ভয় দেখালেন?
আবু তৈয়ব বলেছেন :
ঘুম আসছে
ঘুমাতে গেলাম
কেউ ঘুম না গেলে এখনই ঘুমান
ঘুম আসছে ঘুমাতে গেলাম কেউ ঘুম না গেলে এখনই ঘুমান
আবু তৈয়ব বলেছেন :
কাল আর আজ খাইনি ভাত
রুটি, মাংস আর শিক্ কাবাব
পারভেজ রবিন বলেছেন :
আমরা ক'জন
মনের মতন,
মন গড়াব
কথা বানাব,
কথা হবে সত্যি
মারবে অন্ধ দত্যি।
শামীমা সুমি বলেছেন :
একি বিপদ! আমরা যারা প্রফেশনাল ছড়াকার, ছড়া লিখে পয়সা কামাই করি তাদের ভাতে মারার জন্য লেনিন যেভাবে উঠে-পড়ে লেগেছে, আর
তারপরও লেনিনকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালবাসা
একি বিপদ! আমরা যারা প্রফেশনাল ছড়াকার, ছড়া লিখে পয়সা কামাই করি তাদের ভাতে মারার জন্য লেনিন যেভাবে উঠে-পড়ে লেগেছে, আর
আবু তৈয়ব বলেছেন :
ঈদের এই কয়দিন
প্রোগ্রাম টিভিতে সারাদিন
কোনটা ছেড়ে কোনটা দেখি
টিভিটাই তাই বন্ধ রাখি...
জাকির বেপারী বলেছেন :
চলছে কবিতার গাড়ী
মনে হচ্ছে যাত্রাবাড়ী . . .
আপনিও লিখুন ছন্দে ছন্দে
ব্লগ ভরিয়ে দেন আনন্দে আনন্দে
সিফাত বর্ষা বলেছেন :
জানাই আমার ব্যথা কাকে
কে ই বা দেখে কষ্ট টাকে
কে ই বা চেনে বর্ষা কে
দুঃখ বোঝাই কাকে
মাভেরিক বলেছেন :
সিফাত আপি সিফাত আপি
খুলে তব কবিতার ঝাঁপি
লিখতে হবে ছন্দে;
অনেক হাসি রাশি রাশি
দু:খ ব্যাথা ঝেঁটিয়ে নাশি
বোনটি থাকুন আনন্দে।
জাকির বেপারী বলেছেন :
জঙ্গীবাদ নিপাত যাক
শান্তি সমৃদ্ধি মুক্তি পাক
দুর্ণীতি নিপাত যাক
উন্নয়নে ভরে যাক।
এই কামনা করি
আসুন দেশ গড়ি
গোল্লায় যাক রাজা রাণী
আমরা সকলেই রাজা রাণী
জন গন পনের কুটি
রাজা রাণীও পনের কুটি
বলেছেন :
জনাব এম এ রউফ কহিছেন যথা
না করে কুৎসা অযথা
লিখে যান ছড়া অথবা কবিতা।
জাকির বেপারী বলেছেন :
ছন্দে ছন্দে লিখুন
হয়ে যান কবিন
কবি হইতে পয়সা লাগে না
নাহি লাগে কোনো ভয়
বলেছেন :
কে করিলো বিচার তব
কে'বা অবিচার?
সমালোচনায় মুখর হব
হোক এ আচার।
ভালো কবো মন্দ ধরবো
এই না বন্ধুর কাজ
নিজ ভুলও স্বীকার করবো
নাহি মানি লাজ।
সিফাত বর্ষা বলেছেন :
আরো কত জাদু দেখাবেন লেলিন ভাইয়া ??
বলেছেন :
একটু অপেক্ষা করুন আসি তবে খাইয়া
আবু তৈয়ব বলেছেন :
ঈদের ১ম দিন
ত্যাগের দিন।
ঈদের ২য় দিন
ঘুরোঘুরি করে কাটিয়ে দিন।
ঈদের ৩য় দিন
সবাই মিলে আড্ডা দিন।
আওলা-যাওলা কি লিখছি নিজেই জানিনা...(
বলেছেন :
এলো মেলো যা-খুশি
লিখতে থাকো ছন্দে
রেখো নাকো কোনো হুশ'ই
ভালো কী'বা মন্দে।
সুজন বলেছেন :
ঠিক লিখেছেন ঠিক,
দিয়ে দিলাম টিক।
হাসছো কেন ভাই?
আমি ওর মাষ্টারমশাই।
আবু তৈয়ব বলেছেন :
ঈদের ১ম দিন
ত্যাগের দিন।
ঈদের ২য় দিন
ঘুরোঘুরি করে কাটিয়ে দিন।
ঈদের ৩য় দিন
সবাই মিলে আড্ডা দিন।
রিসাত বলেছেন :
ওয়াহ ওয়াহ আপনি তো মাতিয়ে দিলেন!
অসাধারণ
শিবলু হক বলেছেন :
লেনিনের খাটাখটি
আমাদের মাতামাতি
অনুপ্রাসে ঘেঁষাঘেঁষি
শায়েরীতে নেশা বেশি
হাইকুতে থাকাথাকি
পয়ারেতে মাখামাখি
অণুকাব্যে চোখাচোখি
সবকিছু ফাঁকা নাকি
আকারমাত্রার লাফালাফি
লেনিনের কাঁপাকাঁপি
পর্যায়বৃত্তের ঘোরাঘুরি
মিত্রাক্ষরের মোড়ামুড়ি
লেনিনের নাটাই ঘুড়ি।
সুজন বলেছেন :
চাকুম চুকুম করছে পেট
খেতে যেতে করব কি ডেট?
জাকির বেপারী বলেছেন :
এক দেশে ছিল এক রাজা
রাজার নাই মাজা
পনের কোটি জনগন
রাজা বলে শুভ লক্ষন।
রাস্ট্রের জনগন হায়-হুতাসে মরে
অন্যদিকে রাজামশাই ব্লগিং করে,
মাঝে মাঝে চিৎকার করে বলে -
সামনে আসছে শুভদিন
রাজামশাইকে ভোট দিন
বলেছেন :
আসল রাজাদের দিন শেষ কবেই
আজ নয় কাল শুভক্ষণ আসবেই।
হবেই হবে জনগণের জয়
ইতিহাস তোমরা জানো নিশ্চয়?
রইবে না মোদের অপবাদ
আমরা পুষি জঙ্গীবাদ।
করবো দূর দুর্ণীতি
লয়ে সবার সুমতি।
সুজন বলেছেন :
নষ্ট নষ্ট আর নষ্ট,
তাইতো এতো কষ্ট।
হাসতে শেখো মনটা খুলে,
দেখবে কষ্ট গেছো ভুলে।
সুজন বলেছেন :
আমার রাজা ফুলের রাজা
দিওনা আর তাকে সাজা।
রিসাত বলেছেন :
আমার জীবন নষ্ট সে যে,
ফুলের মতো নিংড়ানো সে,
পড়ে দেখা কবিতা সে,
নষ্টের পাওয়া কষ্ট যেন,
মিথ্যাভাবে ক্ষত কেন,
থেমে থেমে একি সুরে,
একই গান যে বাজে!
আইরিন সুলতানা বলেছেন :
ঝালে-ঝোলে হাত মেখে
দেখে নিলাম নুন চেখে
মশলা বেটে হাত জ্বলুনি
পেঁয়াজ কেটে চোখে পানি
সকাল থেকে সেই হেঁশেলে
উনুনেতে আগুন জ্বেলে
রাঁধছি খাবার গুরুপাক
সুস্বাদু রসনার খোরাক।
মাভেরিক বলেছেন :
আহারে....খুব খারাপ লাগছে
বলেছেন :
হচ্ছে বড় লোভ মনে
যেতে আইরিনের সনে
খেতে সব গুরুপাক
একটা করে টপাক টপাক
মাভেরিক বলেছেন :
আহারে ছন্দ
প্রস্তাব নয় মন্দ
কেটে দেয় ধন্দ।
বলেছেন :
মাভেরিক ভাই যার তুলনা নাই
নিয়ে তবে ছন্দ কাটুক তব ধন্দ
রিসাত বলেছেন :
মনতো ভালো ছিলোই না,
যাবো যাবোই করতে হলো
তবু যাওয়া হলো না।
নিয়াজ বোধহয় কষ্ট পেলো
ধরেছিলো যে বায়না
আমায় নিয়েই যাবে এবার
ওদের ঘরের আঙিনা।
কষ্ট দিয়ে ভাবি বসে
কম লাগেনি আমারও
জ্বর যে বেধে আছে বসে
কেমনে যেন আবারও!
বলেছেন :
আরে ভাই রিসাত
কী যে হলো ফ্যাসাদ
যা কিছুই ঘটে
দু:খ খোঁজো তাতে
ভুলে যাও দু:খ কষ্ট
কষ্টের শেষে মেলে কেষ্ট
মুকুট বলেছেন :
ধন্যবাদ লেনিন এই আইডিয়াতে
মনের ভাবের প্রকাশ হবে ছন্দতে!!
আসুন তবে শুরু হোক কবিতার মহড়া
যা কিছু করেছেন আজ চলুক তার খসড়া!!
সকালে উঠিয়া আমি ল্যাবে চলে যাই
সন্ধ্যার আগে আর বাসায় আসি নাই!
লাঞ্চ আর ডিনার করি ল্যাবেতে বসে
ভাবি আর কতদিন চলবে এমন প্রবাসে!!
বাসায় ফিরিয়া এসে রান্নার তোড়জোড়
অবসন্ন দেহ মন করে হাতজোড়!!!
এভাবেই চলছে জীবন অদ্ভুতুরে
জানি না শেষ কই চিরতরে............!!!!
বলেছেন :
তোফা তোফা! মুকুট ভাই
ছড়ার এমন প্রতিভা ছিল
আগে জানি নাই!
সুন্দর সমর বলেছেন :
ভাল।
বলেছেন :
সুন্দর সমর
বাধিয়া কোমর
লেগে পড়ে যান
তুলতে ছড়ার তুফান।
[ডিসক্লেইমার: এটি আসলে কোনো পোস্ট নয়। একটি স্মৃতিচারণ। অন্য একটি ব্লগে গত বছরের দ্বিতীয় ঈদের পর থেকে আমার হালকা ছড়া/ছন্দ চর্চা পেয়ে বসে তারই ফলশ্রুতিতে কয়েকটি ছড়া(বলা যাবে কিনা জানিনা) লেখা হয়। মূলত সেই থেকই শুরু, আগে একটি কি দুটি লেখা হয়েছে। ওখানে এক কুখ্যাত মডু গলা টিপে আমার ব্লগলেখা বন্ধ করে দেয়। ওখানে একটা জিনিস ভালো ছিলো সেটা হলো পাঠক পাওয়া যায় প্রায় সব ধরণের লেখার। এখানে ছড়া বা কবিতার পাঠক নেই। আমার মতো নব্য/নবীসের তো নয়ই।
এখানে অবশ্য আমার একটা জিনিস খুব ভালোও লাগে, কারো লেখায় অসঙ্গতি থাকলে তার তীব্র প্রতিবাদ হয়ে থাকে। যদিও তার অপব্যবহারও হয়। এনিওয়ে বকবক করতে আসিনি। অগোছালোভাবে থাকা এবং অনেক ক্ষেত্রেই পরম্পরা হারিয়ে যাওয়া ছড়াগুলো(যেহেতু ব্যান করে দেবার পর ব্লগারের অ্যাডমিন প্যানেল থেকে সংগৃহীত) খুব একটা পড়ার মতো নেই। পড়ে যদি কারো ভালো লাগে এটাই সার্থকতা।
আর যদি খুব ভালোলাগে অর্থাৎ একটা ছড়া-ছন্দ ম্যানিয়াতে রূপ নেয়, যেমনটা করেছিলাম ঐ ব্লগে তাহলে খুব খুশি হবো(যদিও সম্ভাবনা কম)। তবু এই একটা আশা যে ক্রৌঞ্চ অপেক্ষা কবি অত্যাধিক এই ঢাকা শহরে।
ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


