somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিঞ্চিৎ রোমাঞ্চিত বোধ করছি :)

১৬ ই মে, ২০১০ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~
আমার কমিউনিটি ব্লগে প্রথম বিচরণ হয় প্রথম আলো ব্লগে লিখে। আগে কেবলই অনিয়মিত পাঠক ছিলাম সামহোয়ারইন ব্লগের।

প্রথম আলো ব্লগে যেমন অনেক বন্ধু শুভানুধ্যায়ীদের পেয়েছিলাম তেমনি এর কর্কশ মডু কুখ্যাত মামো এর কারণে তিক্ত অভিজ্ঞতারও শিকার হই। সামান্য কারণে একবার কমেন্ট ব্যান এবং শেষের বার সম্পূর্ণ ব্যান করে দেয়া হয়। আর সম্পূর্ণমাত্রার ব্যানটি করা হয় একটি বিশেষ দিন ১৬ই ডিসেম্বরে।

মুক্ত বাকস্বাধীনতাকে খর্ব করার প্রতিবাদেই সুযোগ থাকা সত্ত্বেও আর ফিরে যাইনি সেই ব্লগে। এমনকি মডু মামো'র অধ্যায় শেষেও আর আগ্রহ বোধ করিনি প্রথম আলো ব্লগে ফিরে যেতে।

আজ প্রথম আলো ব্লগ নতুন ডিজাইন এবং নতুন স্ক্রীপ্টে নতুন করে চালু হয়েছে। এটির মূল কোডার অভ্র টীম এর অন্যতম(এক সময়ের বিজয় সফটওয়্যারের কোডারও) এবং ভিস্তাআর্ক এর রিফাত নবী। রিফাত নবী উইন্ডোজে বাংলা সমাধানের জন্য iComplex.exe প‍্যাকেজ করেন। ফন্ট ফিক্সারও তার উদ্ভাবন। তিনি জাতীয় পর্যায়ের একজন প্রোগ্রামিং কন্টেস্ট‍্যান্টও। প্রথম আলো এবং অন‍্যান‍্য নন-ইউনিকোড সাইট ইউনিকোডে রূপান্তরের ফায়ারফক্স এবং ক্রোম অ‍্যাড-অনেরও অন‍্যতম কোডার। আরো তথ‍্য হচ্ছে বর্তমান প্রথম-আলো সাইটের(ই-প্রথমআলো নয়) স্কেলিং/অপটিমাইজেশন রিফাতই করছেন(কোডিং তারই সহকর্মীদলের)।

যাহোক, নতুন স্ক্রীপ্ট(কেক পিএইচপি ফ্রেমওয়ার্কে সিএমএস) প্রণয়নের ফলেই মনে হয় আমার ব্লগটি এবং প্রোফাইল এখন ব‍্যানের আওতায় নেই। হয়তো বাগফিক্স হলে আমার ব্লগটি আবারও ব‍্যানের আওতায় চলে যাবে।

http://prothom-aloblog.com/blog/lenin এটি আমার ব্লগ ঠিকানা।
যদিও সব পোস্ট প্রদর্শন করছেনা।

http://prothom-aloblog.com/users/base/lenin/51 এই পোস্টের জন‍্য ব‍্যান হয়েছিলাম। ক্রমিক ৫১ এর থেকে ক্রমিক নং কমিয়ে যেতে থাকলে সব পোস্ট পাওয়া যাবে। মাঝে সংখ‍্যার ধারাবাহিকতা নেই কারণ কোনো কোনো পোস্ট হয়তো মুছে ফেলেছিলাম নিজেরই মন:পুত না হওয়ায়।

http://prothom-aloblog.com/users/base/lenin/41 এই পোস্টটি আমার ছড়ার প্রতি হঠাৎ গড়ে ওঠা মোহের নিদর্শন। এই পোস্টের আগে খুব সম্ভব দুই কি তিনটি ছড়া লিখেছিলাম জীবনে। :)

পোস্টগুলো দেখলে বোঝা যাবে আমি কিঞ্চিৎ জনপ্রিয় ব্লগার ছিলাম ওখানে(একটু ঢোল পিটালাম)। ;)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×