
এইতো কদিন আগেও আমার ছিল নিস্ব হবার ঝুকি
তোমায় পেয়ে,
আমি নিস্ব হয়েও আজ সুখি।
কদিন আগেও কাটতো আমার কষ্ট ভরা দিন,
আজ যে আমার সবই তোমার,
.... আমি নিস্ব তুমি হীন।
সারাটি বেলা কাটাই ভেবে তোমার যত কথা
স্মৃতি হয়েও থাকে বুকে তোমার অবশিষ্ট অবহেলা।
এই তো হঠাৎ সেদিন আমি থমকে গিয়ে ভাবি,
তুমি কি সত্যি, নাকি আমার কল্পনায় আঁকা কোন ছবি................
২৬ জুন ২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


