somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

কেমন কাটল জন্মদিন---

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক মানুষের ভালবাসায় সিক্ত হয়ে জীবনের অন্যতম স্মরণীয় একটি জন্মদিন কাটালাম । জন্মদিনের শেষ সময়টায় আমাদের হলের প্রভোস্ট, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় অধ্যাপক ডঃ অজয় কুমার দাস স্যারের আশীর্বাদ নিতে প্রভোস্ট বাংলোয় গেলাম । স্যারকে ও কাকিমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম । কাকিমা মিষ্টিমুখ করালেন, স্যার আশীর্বাদসহ একটি ডায়েরি গিফট করলেন এবং তারিখসহ প্রতিদিনের লেখা তাতে লিখতে বললেন । স্যারের থেকে পাওয়া এই জন্মদিনের উপহারটি আমার এবারের জন্মদিনের সেরা প্রাপ্তি । বাবা-মা কাছে নেই, আমাদের হলের অভিভাবক হিসেবে স্যারের এরূপ আশীর্বাদ ও আদর পেয়ে চোখে জল আটকে রাখতে পারলাম না । বোধ করি, এতটা আদরের যোগ্য আমি নই ।

গতকাল রাত ১২ টা ২ মিনিটে জন্মদিনের প্রথম শুভেচ্ছাটি পাই বন্ধু অনিন্দ্যর ( Oboshese Anindya ) থেকে, উপহারও পাই । ওর সবচেয়ে বড় পরিচয় ও আমার খুব ভালো বন্ধু । ওর আরেকটি পরিচয় ও আমাদের হলের প্রভোস্ট স্যারের ছেলে । ওর সাথে কথা বলতে বলতেই রুমমেট সজলদা ( Diponkar Mondal Dip ) রুমে এসে হাজির । দাদা বয়সে আমার অনেক বড় এবং আপন বড় ভাইয়ের মতোই । চট করে পায়ে প্রণাম করে বসলাম দাদাকে । আজ আমার জন্মদিন জানতেই আমাকে সেইরকম এক ঝারি দিলেন! আমার দোষঃ আমি কেন আগে তাঁকে জানাইনি যে আজ আমার জন্মদিন! জানালে নিশ্চয়ই কেক, মোমবাতি এনে একটা আয়োজন করতেন! বড় ভাই মনে করি, অথচ কেন বড় ভাইয়ের মতো তাকে বলিনি, কেন কিছু চাইনি! আমি তো বিনয়ের সঙ্গেই জানালাম যে আমি এমনি, কোনদিন বাবা-মায়ের কাছেও কিছু চাইতে পারিনি! দাদা কোন কথাই শুনলেন না । ওই অবস্থাতেই আমাকে নিয়ে আবার পলাশীর মোড়ে গেলেন এবং খায়িয়ে তবেই ছাড়লেন!

সারাদিন হলে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে । ডিপার্টমেন্টে যাইনি, তবুও অনেক বন্ধু ও ক্লাসমেটের ফোন পেয়েছি । এস,এম,এস গুলর জবাব এখনও দেয়া হয়নি । ফেসবুকের আমার ওয়াল এবং মেসেজ ইনবক্স ভরে গেছে অগণিত জন্মদিনের শুভেচ্ছায় । এত মানুষের ভালবাসার যোগ্য আমি কিনা, সেটা আমার কাছে আসলেই একটা প্রশ্ন । শুভেচ্ছা পেয়েছি খুব কাছের কিছু মানুষের থেকে যেমন প্রথম আলোর ডেপুটি ফিচার সম্পাদক জাহিদ রেজা নূর ভাইয়ের থেকে, পেয়েছি ফরিদপুরের অনেক বিশিষ্টজনের থেকে, তাদের মাঝে শিপ্রা আন্টী অন্যতম, যিনি আমাকে নিজের ছেলে বলেই পরিচয় দেন ।

তবে আজকের দিনে কাজের কাজ বলতে গেলে করেছি একটাই । সন্ধ্যায় পলাশীর মোড়ে চিতই পিঠা খাচ্ছিলাম । কিছুটা দূরে দেখলাম দুটি পথশিশু খেলা করছে । ইচ্ছে হল আজকের বিশেষ দিনে ওদেরকেও পিঠা খাওয়াই । আমার মতে, মন্দিরে গিয়ে ঠাকুরকে কিছু নিবেদন করার চেয়ে এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে খাওয়ানোটা মোটেই কম পুণ্যের কাজ নয় । আসলে পাপ-পুণ্য বিচারে নয়, মন থেকে চেয়েছিলাম বলেই ওদেরকে ডেকে ওদের ইচ্ছামতো ভাপা পিঠা খাওয়ালাম । ওদের মুখের হাসি দেখে মনে হল- আমার জন্মদিনটা যেন শতভাগ পূর্ণ হল!

এভাবেই বিশেষ দিনটি অনেক চেয়েও সাধারণ রাখতে পারলাম না । অসাধারণ কিছু প্রাপ্তি দিয়েই শেষ হল । সবশেষে আমার সেইসব কাছের বন্ধু, ছোটভাই, বোন, প্রিয়জন, গুরুজন ও শুভাকাঙ্ক্ষী যারা আমাকে অনেক অনেক ভালবাসা দিয়ে জন্মদিনের দিনটি সার্থক করে তুলেছেন, তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম ও ভালবাসা । আশা করি জীবনের আগামী দিনগুলোতেও আপনারা/ তোমরা আমার পাশে থাকবেন/ থাকবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×