খাওয়া দাওয়ার ধুম পড়েছে । সবাই খাচ্ছে । কেউ ঘুষ খাচ্ছে, কেউ গালি খাচ্ছে । এই খাওয়া দাওয়ার আপডেট ভার্সন হচ্ছে ফেসবুক আইডি কিংবা স্ট্যাটাস খাওয়া । নিজেদেরকে সেলিব্রেটি বলে দাবি করা (কিংবা না করা !) অনেকের স্ট্যাটাসই খেয়ে যাচ্ছে বিরোধী পার্টি । এরা হাত দিয়ে খাচ্ছে না, রিপোর্ট দিয়ে খাচ্ছে । স্ট্যাটাস দেয়ার ৩ মিনিটের মাঝেই ২০০-৩০০ লাইক এবং সাথে সাথেই স্ট্যাটাস গায়েব! অনেকে তো আইডি খাওয়া যাওয়ার ভয়ে আইডিটাই কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখছেন ।
সবার এত খাওয়া দাওয়া দেখে খিদে পেয়ে গেলো । কিন্তু আমি তো হ্যাকারও না, আবার সেলিব্রেটিও না! তাহলে আমি এত রাতে কি খাবো? আমার একমাত্র গন্তব্য পলাশীর মোড়! বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে ডিম রোল আর চা খেয়ে ফিরলাম । এরই মাঝে পূর্বপরিচিত একটি মেয়ে ফোন করে জিজ্ঞেস করে, আমি কি আইডি হ্যাক করতে পারি কিনা! আমি তো আবুল হয়ে গেলাম । কিন্তু, পারি না বললে প্রেস্টিজ কই থাকে? বলে দিলাম "দেখি চেষ্টা করে । নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করিয়ে দেয়া যায় কিনা!" ব্যাপারটা নাকি কনফিডেনসিয়াল । আমি কাউকে বলবনা বলেই আমাকে বলেছে! আর আমি কিনা ঢোল পিটিয়ে ফেসবুকেই বলে বসলাম!
মোটেও ভুল করিনি ।ফেসবুকে গোপন আলাপ-সালাপ মেসেজে আদান প্রদান করবে তুমি, আর সম্পর্ক ছিন্ন হলে তাঁর আইডি হ্যাক করে তোমাকে বাঁচাবো আমি? NO WAY MY DEAR! sleep well..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


