somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

|| বৃষ্টি ও আমার তিন জীবন ||

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় খুব আদর আর শাসনের মাঝে ছিলাম বলে পড়ালেখার বাইরেও যে একটা লাইফ থাকে সেটা নিজের মতো করে উপভোগ করতে পারিনি । বন্ধুরা মিলে অনেকক্ষণ ধরে আড্ডাবাজি কিংবা ঘুরতে যাওয়া তেমন একটা হতো না । এর প্রধান কারণ ছিল, আমি যেখানে থাকতাম সেই জায়গাটা শহর থেকে একটু দূরে এবং সেখানে মেশার মতো তেমন কেউ ছিল না । অন্তত স্কুলের বন্ধুবান্ধব তো নয়ই । বিকেলের সময়টা ভালো কাটাতে আর সংস্কৃতির চর্চা করতে "ফুলকিতে" যেতাম । আমার আবার ছোট থেকেই অল্পতেই ঠাণ্ডা লাগে যায় । তাই, চাইলেও বৃষ্টিতে ভিজতে পারতাম না । জিলা স্কুলে যাওয়া আসার পথে অনেক সময় বাধ্য হয়েই ভিজতে হতো । তবে বেশিরভাগ সময়েই আকাশের ভাব দেখে বাবা ছাতা দিয়ে দিত, একরকম জোর করেই । মনে পড়ে স্কুলের মাঠে বৃষ্টি ভিজে ফুটবল খেলার কথা । মূলত আমাদের ইমিডীয়েট সিনিয়র ব্যাচের প্লাবনদা, শান্তনুদা, প্রদীপদা-দের সাথেই বেশী খেলা হতো । আমি থাকতাম গোলকিপার! আমাকে "ফুলাতে"-ই হোক (যাতে আরও উৎসাহ নিয়ে খেলি, ভালো খেলি) আর সত্যিই হোক, অনেকেই বলতো আমি নাকি খুব ভালো গোলকিপার ছিলাম । ফুটবল না থাকলে ভলিবল মাঠে টেনিস বল অথবা নারিকেলের ছোট দাব দিয়েই খেলা চলতো! কতদিন যে খেলতে খেলতে বৃষ্টিতে ভিজেছি তার ঠিক নেই । ভিজলেই বাসায় গিয়ে ধরা খেয়ে যেতাম আর পরেরদিনই ঠাণ্ডা লেগে যেত!

এখন আর ঠাণ্ডা লাগে না । কলেজ আর ভার্সিটি লাইফে নিজেকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি । মনে পড়ে নটরডেমে থাকতেও একিভাবে বৃষ্টিতে ভিজতাম । আমি তখন সদ্য স্বাধীনতা পেয়েছি বলা যায় । কলেজ ও হোস্টেলের হাজারটা নিয়মকানুনের মাঝেতা চাইলেই নিজের মতো করে অনেক কিছু করতে পারতাম । এই যেমন বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগিয়ে বসলে বাবা দেখত না । মনে আছে সহপাঠী বন্ধুদের সাথে কলেজের মাঠে ফুটবল খেলার কথা । খুব মনে পড়ে মিশনের মহারাজের চোখ ফাকি দিয়ে হোস্টেল থেকে চার/পাঁচজন করে বের হওয়া আর ইত্তেফাকের মোড় থেকে অভয়দাস লেন, রেললাইনের পাত ধরে বৃষ্টিতে ভিজে হেটে চলা । মনে পড়ে সেই চায়ের দোকান । গায়ে বৃষ্টির ঠাণ্ডা আর হাতে গরম চা - এ এক অন্যরকম অনুভূতি, ভিন্নরকম ভালোলাগা ।

কলেজ লাইফ শেষ । ভার্সিটি লাইফটাও শেষ করে ফেললাম একরকম । হয়তো আরও করেক বছর থাকবো । যেদিন চলে যাবো, সেদিন এই কার্জন হলের রাস্তা ধরে বৃষ্টিতে ভিজে হেটে চলা খুব মিস করবো । আর মিস করবো প্রিয় টিএসসি, আড্ডাবাজি, জগন্নাথ হল আর রাত জাগার সাথী পলাশীর মোড় । বৃষ্টি তখনও থাকবে । ভিজিয়ে যাবে আমাকে । ভেজাবে আমাদেরকে । বৃষ্টিকে নিয়ে আমি আবার লিখতে বসবো । আবেগ আর স্মৃতির ঘোরে কেটে যাবে কিছু সময় একদম এভাবেই...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×