সংবাদমাধ্যমে আত্মহত্যার খবর পড়তে আর ভালো লাগে না । সম্প্রতি মায়ের কাছে ক্ষমা চেয়ে কাউকে দোষারোপ না করে নিজেকে নিজে শেষ করে দিয়েছে চট্টগ্রামের এক গার্মেন্টসকর্মী । আত্মহত্যার আগে একটি চিরকুটে লিখে গেছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হয়। আমি জীবনে কাউকে সুখ দিতে পারিনি।”
আরে অভাগী, এটা কি কোন সমাধান হল? ছেড়ে যেতে কষ্ট হয়, তো ছেড়ে যাবি কেন? এই যে মাকে কষ্ট দিয়ে অকালে চলে গেলি, এতে কার কি লাভ হল? তুই নিজেও গেলি, মাকেও আধমরা করে রেখে গেলি । এটা কেমন কথা হল?
মেয়েদেরকে আমি বুঝিনা । এতো অভিমান কেন এদের? কাউকে কিছু বলবে না, দোষ দিবেনা, কি হয়েছে তাও কারো সাথে শেয়ার করে সমাধান খুঁজবে না । শুধু নিজের কাঁধে সব দোষ বয়ে নিয়ে নীরবে চলে যাবে -এটা কি ঠিক? এদেরকে কে বুঝাবে যে আবেগে দুনিয়া চলে না?
আমাদেরকে বেঁচে থাকতে হবে । আত্মহত্যা কোন সমাধান নয় । বেঁচে থাকলে সুযোগ আসে, নিজের ভাগ্য বদলানো যায় । মরে গেলে কিছুই বদলায় না । কাজেই, শত কষ্টের মধ্যে থেকেও বাঁচুন, নিজের ভাগ্য বদলাতে চেষ্টা করে যান । মানুষের খারাপ সময় চিরস্থায়ী নয়, সুসময় একদিন আসবেই । সেই সময়টা দেখতে হলে বেঁচে তো থাকতেই হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




