somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন শিক্ষক চাই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করছেন । স্নাতকোত্তর(মাস্টার্স) শ্রেণীর ক্লাসরুম । ছাত্রছাত্রীদের উপস্থিতি ৯৫% এরও বেশী । সবাই এক ধ্যানে শিক্ষকের দিকে তাকিয়ে ভাবনার জগতে হারিয়ে গেছে । ফিজিক্স বুঝছে । শিক্ষক একটুও বসছেন না, কোন প্রকার নোট বা বই তাঁর হাতে নেই, টেবিলেও নেই । সবকিছু আসছে ব্রেইন থেকে, পাঠ্যসূচীর ভেতরে ও বাইরে তিনি অনেক কিছুই উপহার দিচ্ছে তাঁর শিক্ষার্থীদেরকে, সহজ করে । কখনও হাত দুলিয়ে, কখনওবা বোর্ডে লিখে, আর কখনও শিক্ষার্থীদের কাছে গিয়ে বুঝিয়ে আসছেন । ফিজিক্সের মতো কঠিন বিষয়কে সহজ-সরলভাবে ছাত্রছাত্রীদের মাঝে উপস্থাপন করতে তিনি বদ্ধ পরিকর । তাঁর লেকচারে বাংলার ব্যবহার কম । ইংরেজি ভাষাতেই পাঠদান করছেন, তাতে GRE word আছে অনেক, অথচ কারো বুঝতে অসুবিধে হচ্ছে না । খাতায় ঝর উঠছে । শেষ হচ্ছে পাতার পর পাতা । কোন ক্লান্তি নেই যেন । ক্লাসের সবচেয়ে অমনোযোগী আর দুষ্টু ছেলেটিও পাশের মেয়েটির সাথে কথা বলছে না, খোঁচা দিচ্ছে না সামনের ছেলেটাকে ।

এভাবেই চলতে থাকলো । হঠাৎ শিক্ষক থেমে ঘড়ির দিকে তাকালেন । দেখলেন, ক্লাসের সময় শেষ হয়েছে আরও মিনিট দশেক আগে । অথচ, কেউ কোন টু-শব্দ করেনি । মুখ ফুটে বলেনি- স্যার, সময় শেষ! বলবে কি করে? ওরাও যে ঘড়ি দেখেনি! মুগ্ধ হয়ে শুধু শিক্ষকের সাথে ফিজিক্স চর্চা করছিল । যেন দুপুরের খাবার না খেয়েও তারা এভাবেই বসে থাকতে পারবে আরও কিছুক্ষণ!

শিক্ষক তাঁর ছাত্রছাত্রীদের এমন মনোযোগে মুগ্ধ না হয়ে পারলেন না । ধন্যবাদ দিয়েই ফেললেন- "You made my day! thank you!" এবং বিদায় নিলেন । আমি যেন একটা ঘোরের ভেতর থেকে জাগলাম । সত্যি বলতে কি, সময়টা কোনদিক দিয়ে যে গেলো, টেরই পাইনি!

প্রকৃত শিক্ষক তিনিই, যার ক্লাসে ছাত্রছাত্রীরা মনের আনন্দে থাকে, ভালোলাগা থেকে থাকে, কিছু শেখার জন্য থাকে; উপস্থিতি কিংবা পরীক্ষায় খারাপ মার্ক পাওয়ার ভয়ে নয় । আমরা খুবই ভাগ্যবান যে, এমন শিক্ষক আমরা সংখ্যায় খুব কম হলেও পেয়েছি । বিনম্র শ্রদ্ধা তাঁদের প্রতি ।

[ বিঃ দ্রঃ উপরের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ কামরুল হাসানের ক্লাসের বাস্তব ঘটনা ।] Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×