১. কারওয়ান বাজার থেকে শাহবাগ যাবার পথটুকু সাধারণত পায়ে হেঁটেই যাই। দূরত্ব বেশি নাহলেও এটুকু পথেই দুই থেকে তিনবার জ্যামে আটকে থাকতে হয়। এর চেয়ে হেঁটে যাওয়া শরীরের জন্য উপকারী এবং সময় বাঁচে। গত ১৮ নভেম্বর রাতেও হেঁটে ফিরছিলাম। তখন বাংলামোটর মোড়ের কাছাকাছি। দেখলাম, নিষেধ থাকা স্বত্বেও কয়েকটি রিক্সা-ভ্যান এই রাস্তায় ঢুকে পড়েছে। এটা অবাক হবার মতো বিষয় নয়, সয়ে গেছে। অবাক হলাম তখন, যখন দেখলাম, বস্তাবোঝাই একটি ভ্যানকে থামানো হলে এক কথা-দুই কথায় তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যানচালক ট্রাফিক পুলিশের সহকারির গায়ে হাত তুললো! হ্যাঁ, চর-থাপ্পড়-ঘুষি! প্রথমে সে একা, তারপর ভ্যানের বস্তার ওপর বসে থাকা দুজন যাত্রী নেমে এসে সদলবলে! সুযোগ বুঝে সাথের আরেকটি বস্তাবোঝাই ভ্যানের চালক-যাত্রীরাও এসে তাদের সাথে যোগ দিল। বেচারা হতবম্ব হয়ে মার খেয়ে যাচ্ছে, হাতের লাঠি তাঁর রাস্তায় পড়ে গেছে, তুলতে পারছে না। আরও অবাক করা ব্যাপার, এই দৃশ্যটি পাশের ফুটপাথের পথচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ প্রতিবাদ করছে না। যেন বাঁধা দিয়ে ব্যাটা বড্ড বেআইনি কাজ করে ফেলেছে! ওর যেন মার খাওয়াটাই উচিৎ! অবস্থা বেগতিক দেখে আমরা দুজন পথচারী যখন তাঁকে উদ্ধারে ব্যস্ত, ভ্যান নিয়ে তাদের ততক্ষণে কেটে পড়া সারা। পুলিশের সেই সহকারি তখনও হতভম্ব, যেন ভয় পেয়েছেন। আমরা তাঁকে অভয় দিয়ে বললাম, “আপনি যদি নিজেকেই নিজে রক্ষা করতে না পারেন, তো আইন-শৃঙ্খলা রক্ষা করবেন কিভাবে?”
আপনি ভাবছেন, তিনি সততার পরিচয় দিয়েছেন? নাও হতে পারে। এমনও হতে পারে, যে মুচলেকা নিয়ে বনিবনা হয়নি! অসম্ভব কিছু না। আবার, ঢাকায় গাড়ি যেভাবে বেড়েছে, সেভাবে বাড়েনি সড়ক। যে যার ইচ্ছামতো গাড়ি চালায়। হঠাৎ লেন পরিবর্তন করে, যেখানে খুশী গাড়ি পার্ক করে। ফিটনেস নেই বেশিরভাগেরই। যেন দেখার কেউ নেই। সিগনাল বাতিগুলো জ্বলে আর নেভে, তাতে সংযুক্ত ডিজিটাল ঘড়ির সময় গণনা শেষে আবার শুরু হয়। কিন্তু তাতে ‘ট্রাফিক কন্ট্রোল’ হয়না, শুধু শুধু অনেকখানি বিদ্যুৎ খরচ হয়। ফুটপাথ হকারদের দখলে, মাঝে মাঝে দখলে যায় বাইকেরও! পথচারীও তাই রাস্তায় নেমে আসে, ঘটে দুর্ঘটনা। এভাবেই অনিয়মে অভ্যস্ত হয়ে যাচ্ছে সবাই। এই অভ্যস্ততার পরিণাম ভালো নয়।
২. অনেকগুলো প্রাণ নিয়ে পদ্মায় ডুবে গেল এমভি পিনাক-৬। ভিডিওতে লঞ্চটির ডুবে যাওয়া দেখে শিহরিত হননি- এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই ঘটনায় অনেকেই গালি দিয়েছেন যাত্রীসাধারণকে। বলেছেন, এতজন একসাথে উঠেছো কেন? অথচ, প্রশ্নটা হওয়া উচিৎ- ‘এতজন একসাথে উঠিয়েছে কেন?’ প্রশাসন দুর্ঘটনার পর কিছুটা তৎপরতা দেখায়, অতঃপর কিছুদিন গেলে ঐ যা-তাই। ঈদ-পূজার ভীরের সুযোগে লঞ্চে বেশি যাত্রী ‘ওরা’ ওঠাবেই। ফেরী পর্যাপ্ত নয়। আপনাকেও উঠতে হবে ঐ ভীরের মাঝেই। পর্যাপ্ত লাইফজ্যাকেট নেই, বেঁচে পার হওয়া অনিশ্চিত জেনেও আপনি উঠবেন। কারণ, না উঠে পাড়ে বসে থাকাটা কাজের কথা নয়। আর সেখানে প্রতিবাদ করতে গেলে আপনি হবেন অপমানিত-লাঞ্ছিত।
৩. সত্যি বলতে কি, এখানে নিয়ম করাই হয় যেন ভাঙ্গার জন্য! জীবিকার তাগিদে জীবনটা হাতের মুঠোয় নিয়ে পথে বের হই আমরা। প্রথম প্রথম কেউ কেউ চেষ্টা করি ‘সিস্টেম’কে বদলাতে। কিছুদিন পর ‘সিস্টেম’ নিজেই আমাদেরকে বদলে দেয়। তারপর আমরা হয়ে উঠি আত্মকেন্দ্রিক, যেকোন উপায়ে ‘বড়’ হতে চাই। দেশটাকে নিয়ে ভাবি না কেউ। এভাবেই চলতে থাকে যদি, তবে একবার ভাবুন তো- এই দেশের ভবিষ্যৎ কি?
-দেব দুলাল গুহ
[ ছাপা হয়েছে ২৩/১১/২০১৪ তারিখের দৈনিক ইত্তেফাক এর দৃষ্টিকোণ পাতা: Click This Link ]
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।