বাংলাদেশে হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী একটি শিশুকে ছোট থেকেই যে "গালি"টি শুনতে শুনতে বড় হতে হবে, সেটি একটি অতি পরিচিত শব্দ- "মালাউন"। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তবে সেটি আপনার দোষ নয়। জন্ম নিয়ে আপনি দেখেছেন, এক হিন্দু পরিবারে এক শাঁখা সিঁদুর পড়া মায়ের কোলে আপনি। তবুও জীবনের প্রতি পদে পদে আপনাকে শুনতে হবে এই শব্দটি। কেউ মুখের ওপর শুনিয়ে দেবে, আবার কেউ একটু চক্ষুলজ্জা দেখিয়ে সামনাসামনি না বলে আপনি চলে গেলে পিছে বলবে। দিন যত যাচ্ছে, সমাজে এই সাম্প্রদায়িক মনোভাব যেন ততটাই বেড়ে চলেছে। কিন্তু এই বহুল ব্যবহৃত শব্দটির অর্থ জানি ক'জন?
"মালাউন" শব্দের অর্থ "অভিশপ্ত" বা "আল্লাহর অভিশাপপ্রাপ্ত"। এখন সহজেই বুঝতে পারছেন, কেন আপনাকে এই শব্দটি শুনতে হয়! কারণ, আপনি ভিন্ন ধর্মের অনুসারী, ভিন্ন মতাবলম্বী। খুব সম্ভবত ইসলাম এটাকে ভালো চোখে দেখে না।
কিন্তু দাদা, অন্য ধর্মের কেউ এমন গালি দিলে বা ভর্ৎসনা করলেই সেটা গায়ে লাগাতে হবে কেন? স্রষ্টা কিন্তু একজনই, একেকজন একেক নামে তাঁকে ডাকতেই পারে। কে অভিশপ্ত আর কে স্নেহের পাত্র, সেটার বোঝাপড়া তো ঐ সর্বশক্তিমানের সাথেই। বিবেচনার ভার তারই। তিনিই ভালো জানেন, কাকে তিনি ভালোবাসেন, আর কাকে অভিশাপ দেন। এটা বিচারের সাধ্য কি মানুষের আছে?
অতএব, এসব গালি যারা দেয়, তাদেরকে পাত্তা না দেয়াই শ্রেয়। অবুঝের বুদ্ধি-বিবেচনাহীন প্রলাপ ভেবে হেসে উড়িয়ে দিন। আর যারা এসব গালি দেন একসাথে একই মাটিতে খেলেধুলে বড় হওয়া আপনার পাশের হিন্দু বন্ধুটিকে, তাঁরাও একটু বিবেকবান হোন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

