somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের শিক্ষা

২২ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের সবচেয়ে প্রিয় খাবারের একটা হল চানাচুর। বাবা খুব মজা করে মায়ের ছোটবেলার একটা গল্প বলতো। মা নাকি একদম ছোটবেলায় তাঁর বাবা বাজারে যাবার আগে বায়না ধরে বলতো, "বাবা, খাইতে ভালো লাগে চানাচুর আইনো!" বাবা এই গল্প করতো আর মা শুনে লজ্জা পেতো। ছোটবেলার গল্প বলে কথা! পিচ্চি মেয়েরা তো এমন আবদার করতেই পারে! বাবাকে চানাচুরের নাম বলতে পারতো না পিচ্চি মেয়ে। বলতে হতোও না, বাবা ঠিকই মেয়ের পছন্দের চানাচুর নিয়ে আসতেন।

চানাচুর বলতে বারবিকিউ চানাচুর বেশি ভালো লাগে আমার, আর মায়ের প্রিয় বোম্বে। আবার, পলাশীর বাজারে এক ধরণের চানাচুর পাওয়া যায়, ভালোই লাগে খেতে। ছোটবেলায় আমার খুব প্রিয় খাবার ছিল ঝুরিভাজা। এই চানাচুরটা দেখে মনে হয়, ঝুরিভাজার মাঝে সবুজ মটরদানা ছেড়ে দেয়া হয়েছে। বেশ ঝাল লাগে, খেতে মজা, মচমচে। কাল বাজার থেকে বড় এক প্যাকেট এনেছি, আজ শেষ পর্যায়ে। সাথে এনেছি মুড়ি। সরিষার তেল দিয়ে মেখে খেতে ভালো। একটু পিয়াজ আর কাচামরিচ কুচি করে দেয়া গেলে আরও ভালো। সকাল-বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে ভালোই লাগে। চা-চিনি-দুধ সব আছে ঘরে। আছে বিস্কুট, আছে ডিম। এখন আর রুমে রান্না করে খাওয়া হয়না, নাহলে আরও অনেক কিছু থাকতো।

স্বাদ শুধু জিভের নয়, জীবনেরও স্বাদ থাকা চাই। এই স্বাদের জন্য একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি -সবকিছুই থাকতে হয়। শুধু টক অথবা শুধু ঝাল অথবা শুধু মিষ্টি বা তিতা হলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। মাঝে মাঝে খুব আনন্দে থাকি, আবার এমন সময়ও আসে, যখন মনটা বিষাদে ভরে যায়। এই আনন্দ-বেদনা, হাসি-কান্না সবকিছু নিয়েই তো জীবন! জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। একটার সাপেক্ষে অন্যটার গুরুত্ব বুঝা যায়।

জীবনের এই বৈচিত্র্য থেকে আমরা এই শিক্ষা নিতে পারি- জীবন কখনও একরকম যায় না। পরিবর্তন আসবেই। হতাশ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না, বন্ধু!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×