somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছি:!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নববর্ষের দিনে বাঙ্গালির প্রাণের উৎসবে আমার প্রাণের ক্যাম্পাসে যে বা যারা ছাত্রীকে উত্তক্তকরণ বা বিবস্ত্রকরণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে ধিক্কার জানাই। এই ক্যাম্পাসেরই একজন হিসেবে আমি লজ্জিত, অপরাধী। তবে এটাও স্পষ্ট করে বলে দিতে চাই, ক্যাম্পাসের কেউ এমন ঘটনা ঘটাতে পারে বলে আমি বিশ্বাস করিনা। অনেক ওয়েস্টার্ন ড্রেস পরিহিতার আনাগোনা এখানে নতুন কিছু নয়। বিদেশীরাও তো অনেক সময় খোলামেলা পোষাকে এখানে আসে এবং বেড়ায়। কই, আজ পর্যন্ত তো আমার চোখের সামনে এমন ঘটনা ঘটলো না? এ কাজ অবশ্যই বহিরাগতের। ক্যাম্পাসটি সকলের জন্য উন্মুক্ত হওয়ায়, নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তবুও পুলিশ-প্রশাসন এর দায় এড়াতে পারে না। এই ক্যাম্পাসের প্রাক্তন ছাত্র হিসেবে যেমনটি পারিনা আমরাও। এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আমাদের তরুণ প্রজন্ম এত খারাপ হতে পারেনা, যারা এ কাজ করেছে, আমি বিশ্বাস করতে চাই তারা হাতে গোনা কয়েকজন। এমন সংস্কৃতিও আমার হতে পারে না।

আরেকটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। মেয়েরা কি পড়বে না পড়বে, কিভাবে পড়বে, নাভির নিচে না ওপরে পড়বে, এটা তার একান্ত নিজস্ব অভিরুচির ব্যাপার। এতে আপনার-আমার নাক গলানোর বা কোন বাজে মন্তব্য করার কোন অধিকার নেই, শোভন নয়। শরীরের কিছু অংশ অনাবৃত থাকলেই নিজ দায়িত্ব তার বস্ত্রহরণ করে সমাজ রক্ষার কাজটি আপনাকে করতে হবে? কে দিয়েছে আপনাকে এই দায়? আপনি যখন খালি গায়ে ঘুরে বেড়ান কিংবা রাস্তার পাশেই যে সবার সামনে প্যান্টের হুক খুলে প্রকৃতির ডাকে সারা দেন, নারী কি তখন আপনাকে কিছু বলতে বা করতে আসে? নিজের দৃষ্টি সংযত করুন, নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন। নারী আপনার মত অনুযায়ী কেন চলবে? তাকে স্বাধীনতা দিন। তার কোন ব্যবহারে খারাপ লাগলে আপনি বড়জোড় তাকে আপনার মতটি সাজেশন আকারে বলতে পারেন, চাপিয়ে দিতে পারেন না।

তবে কেন জানি মনে হচ্ছে, বাঙ্গালির প্রাণের এই অসাম্প্রদায়িক উৎসবের ভাবমূর্তি নষ্ট করাও এই কাজের একটা লক্ষ্য হতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। টিকিয়ে রাখতে হবে আমাদের সংস্কৃতিকে, আমাদের চেতনাকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×