এমন সুন্দর সাজানো গোছানো একটা দেশকে একটা ভূমিকম্প এসে কিভাবে নিমিষেই লন্ডভন্ড করে দিয়ে গেলো! পাহাড়ে ঘেরা এত দারুণ অতিথিপরায়ণ একটা দেশ, এত সাদামাটা মানুষেরা, আজ কত বড় বিপদের সম্মুখীন। ভাবতেই খারাপ লাগছে। কষ্ট হচ্ছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালের জন্য। হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত হাজারের কাছাকাছি বলে জানা গেছে, ধ্বংসস্তূপগুলো থেকে উদ্ধারকাজ শেষ হলে এই সংখ্যা কততে গিয়ে পৌঁছাবে কে জানে? হায়, প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়! স্রষ্টা, আমাদের বন্ধুদের সহায় হও!
ভয়াবহ ভুমিকম্পে বিপর্যস্ত আমাদের বন্ধুরাষ্ট্র নেপালের সকল বন্ধুদের জন্য শুভকামনা জানাই, করি করজোড়ে প্রার্থনা। নিহতদের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। আর দেরী না করে, এখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর আহবান জানাই এবং এটাই বন্ধু হিসেবে আমাদের কর্তব্য।
আমি শুধু ভাবছি, আজ ভুমিকম্পের উৎপত্তিস্থল তো বাংলাদেশ বা এর খুব কাছেও হতে পারতো! ৭৩৩কিমি দূরের ভুমিকম্পই এতটা জোড়ালোভাবে টের পাওয়া গেছে, আর এটা যদি... আমি আর ভাবতে পারছি না। সে দিন যেন না আসে। তবে আমাদের সাবধান থাকা জরুরি, পূর্বসতর্কতা নেয়া জরুরি। স্রষ্টা আমাদের সকলের সহায় হোন। কাছের মানুষদেরকে কাছে নিয়ে আমরা সবাই যেন ভালো থাকি।
As a friend of Nepal, we the people of Bangladesh are in deep shock on the recent devastating earthquake incident. We pray for the departed souls and convey our heartiest condolance to their families.May God help us all.
#We_pray_for_Nepal

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


