"চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে।"
আজ দুপুরে ক্যাম্পাসেই ছিলাম। একদল শিক্ষার্থী কাছে এলো, ওদের সবার কাঁধে অ্যাপ্রন ঝুলানো। বুঝতে পারলাম, এঁরা মেডিক্যালের ছাত্র, ক্লাস বাং দিয়ে এসেছে। ওদের একজনের হাতে একটা কাগজের বাক্স, তাতে লেখা- "নেপালের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্য চাই'। কথা বলে জানতে পারলাম, ওরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্র। এসেই বললো, "দাদা, নেপালের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্য চাইতে এসেছি। কিছু দেবেন?"
সত্যি বলতে কি, এইতো গত পরশুই আমি বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেছি, নেপাল আমাদের বন্ধুরাষ্ট্র, আমাদের উচিৎ ওদের এই বিপদের সময়ে ওদের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে এই ছাত্রদের উদ্যোগ আমাকে অভিভূত করলো, করলো আনন্দিত। তবু, বাংলাদেশে এমন অনেকেই সাহায্য চাওয়ার কথা বলে টাকা নেয়, কিন্তু টাকাটা আসলে কতটা আসল জায়গায় পৌঁছায়, সেটা নিয়ে অনেকসময় সন্দেহ থেকে যায়। আমি জানতে চাইলাম, "সাহায্যটা নেপালীদের কাছে পৌঁছে দেবে কি করে?" বাক্স-হাতে ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে তারপর জানালো, "নেপালী অ্যাম্বেসির মাধ্যমে পাঠাব।"
এবার আমি নিশ্চিত হলাম যে টাকাটা সঠিক জায়গাতেই যাচ্ছে। ছেলেগুলোর চেহাড়াতেও কেমন একটা সততার ছবি ফুটে উঠেছে। আমি সাধ্যমত অল্প কিছু টাকা বাক্সে দিলাম। ছেলেটা বিনয়ের সাথে ধন্যবাদ জানালো। আরেকটু ভালো করে লক্ষ্য করে আমি নিশ্চিত হলাম, ছেলেগুলো নিজেরাই নেপালী, এখানে পড়তে এসেছে। অথচ কথা বলার সময় শুধু 'স' এর উচ্চারণ 'ছ' ছাড়া বাঙালি আর ওদের উচ্চারণে আর কোন পার্থক্য খুঁজে পাওয়া গেলো না! এমনই সুন্দর ওদের বাংলা উচ্চারণ। আমি মুগ্ধ হয়ে গেলাম। সেই থেকে ওদের জন্য খারাপ লাগছে। ওদের আত্মীয়-স্বজনেরা কে কোন অবস্থায় আছে কে জানে? হয়তো চাইলেও দেশে ফিরে যেতে পারছে না এখন ক্লাস ফেলে। ততক্ষণে ওরা অনেক দূরে চলে গেছে, আর ডাকতে ইচ্ছা হলো না। নাহলে, কাছে ডেকে বুকে জড়িয়ে বলতাম, "চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে।"
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।