somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েরা এখন রিক্সাচালকের দ্বারাও নিগৃহীত হয়!

০১ লা মে, ২০১৫ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিএসসি থেকে শামসুন নাহার হলের দূরত্ব কতটুকু? একটা মেয়ে শাহবাগ থেকে টিএসসি যাবে বলে রিক্সায় উঠেছে, এতটুকু পথে ১০টাকার বেশি ভাড়া হওয়া উচিৎ না, সেখানে সে ২০টাকা ভাড়া ঠিক করে উঠেছে। উঠে টিএসসি আসার পর হয়তো মনে হয়েছে, নাহ, টিএসসিতে এখন আর বসব না, দুপুর হয়ে গেছে, একচোটে হলে গিয়ে খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলেই বের হই। রিক্সাচালককে সে অনুরোধ করেছে, তাকে যেন আরেকটু এগিয়ে শামসুন নাহার হলের গেটে নামিয়ে দেয়। তারপর চালক গেটে এসেই অতিরিক্ত ভাড়া চাওয়া শুরু করে দিলো। টিএসসির পাশেই তো হল, এটুকুর জন্য বাড়তি ভাড়া কেন দিতে হবে -একথা জানতে চাওয়ায়, সেই রিক্সাচালক (যুবক) মেয়েটিকে এমন এমন কিছু কথা শোনালো আর তর্ক জুড়ে দিলো, যে মেয়েটির দুচোখ বেয়ে জলের ধারা নেমে এলো!

আমি তখন সেই হলের সামনে দিয়েই ফিরছিলাম। উচ্চবাচ্যের শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি, সাদা ধবধবে পোষাক পরিহিতা মেয়েটি সমানে কেঁদে বুক ভাসাচ্ছে, চোখ-মুখ-নাক লাল হয়ে গেছে। চোখের কোণে তখনও বিন্দু বিন্দু জল। রিক্সাওয়ালাকে থামালাম। জানতে চাইলাম, সে এমন কি করলো বা বললো যে মেয়েটি এভাবে কাঁদছে? সে মেয়েটির দিকে ইশারা করে বললো, তারেই জিগান! আশেপাশের লোক, যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিলেন, এগিয়ে এলেন। বললেন, এতক্ষণ অনেক খারাপ খারাপ কথা বলেছে সে মেয়েটিকে। কারণ জানতে চাইলে মেয়েটি জানালো, টিএসসিতে না নেমে কেন হলের গেটে নেমেছে সে, এজন্য রিক্সাচালক অতিরিক্ত ১০টাকা দাবি করেছে! তার মানে দাঁড়ায়, শাহবাগ থেকে টিএসসি তথা শামসুন নাহার হলের গেইটে রিক্সাভাড়া ৩০টাকা? এমনিতেই গরম, মাথাটা আরও বিগড়ে গেলো। রিক্সাচালক এখনো তর্ক চালিয়ে যাচ্ছে, এখন আমাদের সাথে। হল গেটের পাহারাদার দুজনকে ডাকালাম। জানতে চাইলাম, আপনারা থাকতে আপনাদের হলের একটা মেয়েকে এসব বলার ও কাঁদানোর সাহস একটা রিক্সাচালক কিভাবে পায়? তাদের উত্তর মনঃপুত হলো না। আরেকজন মুরুব্বি রিক্সাচালক অবস্থা বেগতিক দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে মাথায় আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করলো, ঐ রিক্সাচালকের মাথায় সমস্যা আছে। এটা সত্যি নয়, বিপদ দেখলে সেই বিপদ থেকে উত্তরণের দারুণ একটা পথ ওদের এটা। ও যদি পাগলই হবে, তো ও রিক্সা চালাবে কেন? যদি গাড়ির তলে ফেলে দেয়? এটা তো আরও মেনে নেয়া যায়না। তো, এখন রিক্সাচালকের কি করা উচিৎ? ওকে পিটিয়ে এলাকাছড়া করব? মানুষ বলবে নিরীহ রিক্সাচালককে পেটায়! কিন্তু এখানে নিরীহ তো সে না, মেয়েটি নিরীহ। ওকে একা পেয়েই রিক্সাচালক এতটা সাহস পেয়েছে। মেয়েটা রিক্সার হুড তোলা অবস্থাতেই সিটে বসে কাঁদছে আর ওর কথার প্রতিবাদ করছে। অনেক মেয়েই এমন পরিস্থিতিতে টাকা যা চায় দিয়ে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করে। এই মেয়েটি তা করেনি, প্রতিবাদ করেছে। আমরা তাই ওর পাশে দাঁড়ালাম। প্রতিবাদ করলাম, ভালোভাবেই বুঝালে কাজ হলো না, শেষে সবাই মিলে খুবই অল্প গণধোলাই দিলাম। আর বলে দিলাম, ফের যেন এই ক্যাম্পাসে আমার বান্ধবি-বোনদের সাথে কখনও এমন ব্যবহার না করে।

ব্যাপারটা খেয়াল করেছেন? মেয়েরা এখন রিক্সাচালকের দ্বারাও নিগৃহীত হয়! ব্যাপারটা মোটেও অনাকাঙ্ক্ষিত নয়, বরং এমনটাই হবার ছিল। এমনটাই হবে, যদি একের পর এক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও দোষীদের বিচার নাহয়। যখন বিচার নাহয়, তখন কেউ আর ভয় পায় না। এমনটা চলতেই থাকে তখন। সমাজ অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সমাজটাকে বাঁচাতে চাইলে, আমাদের এখনই কিছু করতে হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×