somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা

০৯ ই মে, ২০১৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা দিবস এলেই আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। হবেই বা না কেন? মায়ের জন্য বছরে একটিমাত্র দিন, আর আমি কিনা এই দিনটাতেও মায়ের কাছে থাকতে পারি না! ভালো কিছু বাজার করে এনে দিয়ে বলতে পারিনা- "মা, তাড়াতাড়ি রান্না বসাও তো, খিদে লাগছে।" মায়ের সাথে একসাথে বসে গল্প করিনা কতদিন! কষ্ট পেলে মা যখন কাঁদে, আমি তখন তাঁর চোখের জল মুছে দিতে পারিনা। বুকে জড়িয়ে বলতে পারিনা- "মা, আমিতো আছি!"

সেদিন অনেক রাতে ফোন দিয়েছিল মা। আমি জানতে চাইলাম, এত রাত হলো, এখনো ঘুমাওনি কেন? মায়ের নাকি ঘুম আসে না। কারনটা অদ্ভুত, একমাত্র মায়েরাই এমন করে ছেলেকে ভালোবাসতে পারে। মা জানালো, আমাদের বাসার একমাত্র আম গাছটায় নাকি এবার ভালোই কয়েকটা আম পেকেছে। পাকছে আর টপাটপ নিচে পড়ছে। এভাবে অনেকগুলো আম একসাথে জড়ো হয়েছে, আর মা আশায় আছে আমি কবে বাড়ি যাব, কবে সেগুলো খাব। ছেলেকে রেখে মায়ের কি একা একা গাছের আম খেতে মন চায়? বেশ কদিন ধরেই আমাকে এই কথা বলবে ভাবছে, কিন্তু কাজের ক্ষতি করে বাড়ি যাই এটাও চায় না মা। তাই মনের মধ্যেই রেখেছে কথাটা। আবার এসব আবেগের কথা শুনে আমিও যদি রাগ করি, যদি বলি, "বর্তমান জামানায় আবেগের কোন দাম নেই। সামান্য ক'টা আমের জন্য কাজ ফেলে পড়ালেখা ফেলে এতদূর যাওয়া সম্ভব না", তবে মা কষ্টই পাবে। কিন্তু আজ এতরাত জেগে বসে আছে মন খারাপ করে, এই একটা কারণেই। ছেলেকে ছেড়ে সে একা কী করে আম খায়? কাউকে দিয়ে যে পাঠাবে, তেমন কাউকে পাওয়াও যাচ্ছে না। এখন মনে হচ্ছে কুরিয়ার সার্ভিসের ওপরই ভরসা করতে হবে। নাহলে আমগুলো তো মায়ের পেটে যাবেই না, কিছু আম এ বাড়ি-ওবাড়ি দেয়া হবে, আর বাকিটা ঘরে বসে বসে পচবে।

এই হলো আমার মা। গত ১৫ বছর ধরে ফরিদপুরের একটি দাতব্য চিকিৎসালয়ে ডিএইচএমএস ডাক্তার আমার মা, রোগী দেখে মাত্র ৫ টাকা ভিজিটে। গত ৭ বছর ধরে ধর্ম মন্ত্রনালয়ের অধীনে প্রাক-প্রাথমিকের বাচ্চাদেরও পড়ায় মা। এই স্কুলে গত বছরখানেক ধরে কোন এক অজানা কারণে বেতন বন্ধ, তবুও পড়ানো থেমে নেই। সকালে বাচ্চাদের মানুষ করা,তারপর নিজেই রান্না করে খেয়ে বিকেলে আবার চেম্বারে গিয়ে গরিব-দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া। এই তাঁর প্রতিদিনের কাজ। আবার গোয়ালচামট শান্তি শৃংখলা উন্নয়ন সংস্থার একজন সম্পাদিকার দায়িত্বেও আছে অনেক বছর ধরে। এতকিছুর পরেও তাঁর মতো সাদামাটা মানুষ, সহজ-সরল মানুষ মেলা ভার। এজন্য অনেক কষ্টও সহ্য করতে হয় তাঁকে। বাবা মারা যাবার পর গত ৭ বছর ঐ চার দেয়ালের মাঝে একা থেকে এমন মানবসেবার কাজ করে যাচ্ছে আমার মা। আমি আমার মাকে নিয়ে যার-পর-নাই গর্বিত এবং আনন্দিত।

মা, তোমার গর্ভে জন্মেছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। পাশাপাশি এখনো তোমার সুখেদুঃখে কাছে থেকে তোমাকে সাপোর্ট দিতে পারিনা বলে আমি ক্ষমাপ্রার্থী। আশা করি অচিরেই সব সমস্যার সমাধান হবে। তোমাকে মা দিবসের শুভেচ্ছা জানাই। ভালো থেকো মা!

মা দিবসে, পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। পৃথিবীর কোথাও কোন মায়ের ঠাই যেন বৃদ্ধাশ্রমে না হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×