somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিরোজ অব ৭১

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের সবচেয়ে দীর্ঘ রাতটা নাকি আজ। এক বন্ধুকে দেখলাম, একাকিত্বের হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। আরেকজন দেখলাম, আজ যাদের বাসর রাত, তাদেরকে ঈর্ষা করে লিখেছে। হুম, ব্যাচেলরদের জন্য আজকের রাতটা একা কাটানো কষ্টের বৈকি।

আজকের রাতটা আমি একটা গেইম খেলে কাটিয়ে দেবো বলে ভাবছি। একটু দেরীতে হলেও আজ বিকেলে প্রায় ১০ বারের চেষ্টায় গেইমটা আমার সেটে ইন্সটল দিতে সক্ষম হয়েছি। গেইমটার নাম "হিরোজ অব ৭১" । আপনারা অনেকেই গেইমটি খেলেছেন। যারা খেলেননি, তাঁরা মিস করেছেন। একাত্তরের চেতনাকে যারা হৃদয়ে ধারণ করেন, তাঁদের অবশ্যই গেইমটি খেলা উচিৎ।

দারুণ একটা কাহিনী আছে গেইমটির প্রেক্ষাপটে। একেবারে একাত্তরের আবহেই মনে হবে আপনি যুদ্ধ করছেন পাকিদের সাথে। গ্রাফিক্স, সাউন্ড, মেকিং, থিম -সবটাই দারুণ লেগেছে আমার। বিজ্ঞানমনষ্ক দেশপ্রেমী তরুণেরা আমাদের চমকে দিয়েছে এটা বানিয়ে। এই বিজয়ের মাসে এর চেয়ে সুন্দর উপহার আর কিছু হতে পারে না।

অনেকবার খেললাম গেইমটা। বেশিক্ষণ টিকে থাকতে পারছি না। আমি আবার ঘাপটি মেরে পড়ে থেকে জীবন বাঁচানোর যোদ্ধাদের দলে নই, বরং জীবন বাজি রেখে সামনাসামনি লড়াইয়ের পক্ষে। তাই বেশিক্ষণ টিকে থাকা যাচ্ছে না। এই পর্যন্ত একটা গেইমে সর্বোচ্চ ১০০ টার মতো পাক হানাদার মেরেছি। তিনজন যোদ্ধার ভূমিকায় খেলা যায়, ব্যবহার করা যায় তখনকার ব্যবহৃত প্রায় সব অস্ত্রই। তবে গেইমটা খেলা বেশ কঠিন। এ প্রসঙ্গে নির্মাতাদের বক্তব্য- "দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়"। একটু কঠিন তো হবেই! কতগুলো গুলি আছে, জানতে পারছি, আরও কত সহায়তা পাচ্ছি গেইমে, বাস্তবে কি এমনটা পেয়েছিলেন মুক্তিযোদ্ধারা? নিশ্চয়ই না। তাই বেশি সহজ করে ফেললে গেইমটার মর্যাদা থাকতো না।

আজকের রাত হানাদার নিধনের উল্লাসে মেতে ওঠার রাত। আজকের দীর্ঘ রজনী একা থাকার প্রশ্নই তাই ওঠেনা।

সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×