somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

রমিজ রাজার সমস্যাটা কোথায়?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমিজা রাজা কী ভাবে নিজেকে? কী ভাবে আমাদেরকে? আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? ও কি জানেনা, সবদিক দিয়ে এই মুহুর্তে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে? তাহলে কোন সাহসে সে তামিমকে উর্দুতে কথা বলার ইঙ্গিত দেয়? এমনকি 'বাংলা' শব্দটা উচ্চারণ না করে সে বললো "your language"!

ফাজলামোর একটা সীমা থাকা উচিৎ। কিছুটা হলেও এদের আক্কেল থাকা উচিৎ। বাংলাদেশ এখন এক ক্রিকেট পরাশক্তিরও নাম। ছেলেরা ভালো খেলছে, একের পর এক পরাশক্তিকে হোয়াইটওয়াশ করেছে। অনুর্ধ্ব ১৯ দল বিশ্বসেরা হবার দ্বারপ্রান্তে। এমন অবস্থায়, বাংলাদেশকে ছোট করার অপচেষ্টা মেনে নেয়া উচিৎ হবে না। আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। যে উর্দুকে স্বীকার না করায় এত রক্ত বইলো, শহীদ মিনার হলো, সেই উর্দুতেই আমরা কথা বলি, এত বছর পরে? এটাই ওরা চায়?

আমাদের মাতৃভাষা বাংলা। দ্বিতীয় কোন ভাষা হিসেবে বাইরে কথা বলতে হলে ইংরেজিই সই। তামিম সেটাই করেছেন। তবে পাকিস্তানের লিগে পাকিস্তানের একটি দলের হয়ে খেলাটা অনেকের চোখেই ভালো ঠেকেনি। যখন ওদের নিজেদের মাটিতে বাংলাদেশীদের যোগ্যতা (এক্ষেত্রে ইংরেজি বলার) নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সে প্রশ্ন আরও জোরালো হয়। তবে কী ওখানে খেলতে যাওয়া ভুল ছিল? যেখানে সাকিব একাই করাচিকে জেতালো, তামিমের অপরাজিত ৫৫ রানই জেতালো পেশোয়ার জালমিকে, সেখানে এ কেমন ব্যবহার?

ওরা আমাদের গর্বের ইতিহাসকে, ওদের থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বাঁচার এবং এগিয়ে যাওয়াকে সহ্য করতে পারছে না বলেই বারবার কটাক্ষ করার চেষ্টা করছে। এটা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে রমিজ রাজার কাছে কৈফিয়ত দাবি করছি। আর তামিম ইকবালকে ধন্যবাদ, এমন সুন্দর করে অনর্গল ইংরেজিতে কথা বলে রমিজের মুখে কালি লেপনের জন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×