somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদার্থের নতুন এক অবস্থা আবিষ্কার / কাজে লাগবে কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গবেষকেরা পদার্থের নতুন একটি অবস্থা আবিষ্কার করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘কোয়ান্টাম স্পিন লিকুইড’। এই অবস্থাটি পদার্থের গঠনের একক মৌলিক কণাসমূহের অন্যতম ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনকে আরও ছোট ছোট কণিকায় (কোয়াসিপার্টিকলস) ভেঙে ফেলার জন্য দায়ী। এগুলো বাস্তবের কণিকা নয়, তবে পদার্থবিজ্ঞানী পদার্থের অদ্ভুত আচরণ ব্যাখ্যা এবং হিসাবনিকাশ করতে এটি ব্যবহার করে। এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।

৪০ বছর আগে নির্দিষ্ট একধরনের চৌম্বকীয় পদার্থে কোয়ান্টাম স্পিন লিকুইডের অস্তিত্ব থাকার ভবিষ্যদ্বাণী করেছিলেন বিজ্ঞানীরা। এত দিন অস্তিত্ব পাওয়া না গেলেও এবার দ্বিমাত্রিক গ্রাফাইন-সদৃশ পদার্থ আলফা-রুথেনিয়াম ক্লোরাইডে এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল, পাওয়া গেল এর সঙ্গী অদ্ভুত ধরনের ফার্মিওনের অস্তিত্বটাও। গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশিত হয়েছে ন্যাচার সাময়িকীতে।

গবেষকেরা ইলেকট্রনের ভগ্নাংশকরণ (ফ্র্যাকশনালাইজেশন) পর্যবেক্ষণের মাধ্যমে পদার্থে কোয়ান্টাম স্পিন লিকুইডের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। যার ফলে পাওয়া গেছে মেজোরানা ফার্মিওন কণিকা। কোয়ান্টাম স্পিন অবস্থার কোনো ইলেকট্রন ভেঙে টুকরা টুকরা হওয়ার সময় এটি পাওয়া যায়। কোয়ান্টাম কম্পিউটার তৈরির ক্ষেত্রে এটি গাঁথুনি হিসেবে কাজ করতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন।

কোয়ান্টাম স্পিন লিকুইড অবস্থাটি ইলেকট্রনের আচরণকে অদ্ভুত করে তোলে, একধরনের বিশেষ চৌম্বকীয় পদার্থে এর জন্য ইলেকট্রন দণ্ড চুম্বকের মতো আচরণ করে। অতি নিম্ন তাপমাত্রায় পদার্থকে ঠান্ডা করা হলে চুম্বকের মতো এই ইলেকট্রনগুলো সব একই দিক বরাবর সন্নিবিষ্ট হয়। গবেষকদের একজন দিমিত্রি কভ্রিঝিন বলেন, ‘কোয়ান্টাম ম্যাটার উপলব্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আগে কখনোই দেখা যায়নি, পদার্থের এমন নতুন একটি অবস্থা খুঁজে পাওয়ার বিষয়টা মজার। এর ফলে নতুন কিছু চেষ্টা করার নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।’ নতুন এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। এই কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে গুণোত্তর হারে দ্রুতগতির হবে।

দেব দুলাল গুহ
সূত্র: সায়েন্স অ্যালার্ট
(প্রথম আলো পত্রিকায় প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×