somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক উপন্যাস: নির্জনতার সমুদ্রে অবগাহন (পার্ট ১১)

২৩ শে মে, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১১)
স্টুডিও থেকে বেরিয়ে রাস্তায় নামলো ওরা। রিকশা ডেকে তাতে উঠে বসলো দুজন। হুড তুলে দিলো রিকশাওয়ালা। শ্রাবণ ওর হাত ঐশীর পেছন দিকে দিয়ে জায়গাসল্পতার কারণে যে চাপাচাপিটা হচ্ছিলো এতক্ষণ, তা একটু কমাতে চাইলো। কিন্তু তাতে কাজ হলো না। ঐশী উল্টো ওর বুকের সাথে মিশে গেলো।
রিকশা সামনের দিকে চললো।
ঐশী বললো- আজ বহুরূপীর নাটক আছে। দেখবো।

-কোনটা? লাল শাড়ি?

-হ্যাঁ, ওটাই। ওরা পশ্চিমবঙ্গ যাচ্ছে, শো করতে।

-আজ বিশেষ শো। সব ক’জন শিল্পীই মেয়ে। সম্ভবত দেশে এই প্রথম!

-না, আমি যাবো না। ফিরতে রাত হবে। খালা বকবেন।

-খালাকে আমি ম্যানেজ করবো।

-তা হয় না। খালা অন্য কিছু ভাববেন। তাছাড়া বহুরূপীর ছেলেরা আমার চেনা-জানা। ওরা তোমাকে-আমাকে এভাবে দেখলে ইয়ার্কি-ফাজলামি করতে পারে।

-করুক। আপনি নাহয় বলবেন- আমি আপনার ‘ইয়ে’! দেখবেন ওরা হা-পিত্যেশ করবে। খুব মজা হবে।

-অত ছেলেমি আমার দ্বারা হবে না।

-ওরে আমার বুড়ো রে! কেবল ভার্সিটিতে পড়ে, তাতেই এই! বয়স সত্যি সত্যি বাড়লে যে কী করবেন!

অগত্যা রাজি হয় শ্রাবণ। কিছুদূর যেতেই রাস্তার পাশে রিকশার অপেক্ষায় ঐশীর বান্ধবী জয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রিকশাওয়ালাকে থামতে বলে ঐশী।
রিকশা থেমে যায়। ভেতরে বসেই ঐশী জয়ার উদ্দেশে প্রশ্ন ছোড়ে- কি রে জয়া, কোথাও যাচ্ছিস?

-হ্যাঁ, রে। নাটক দেখতে যাচ্ছিলাম। রিকশা পাচ্ছি না। যেটাও পাই, বলে ওদিকে যাবে না।

-বহুরূপীর নাটক বুঝি?

-হ্যাঁ।

-তবে আর চিন্তা কী, আমাদের সাথে চল।

রিকশা থেকে নেমে পড়ে ঐশী। হুডটা রিকশাওয়ালাকে ভেঙ্গে দিতে বলে। রিকশাওয়ালা প্যাডেল থেকে নেমে তাই করে। ঐশী শ্রাবণকে সিটের ওপর বসতে অনুরোধ করে। শ্রাবণ তাই করে। ঐশী শ্রাবণের দুই থোড়ার চাপে সিটের উপর বসে জয়াকে পাশের সিটে বসতে বলে। জয়া ওর সিট করে নেয়।

রিকশাওয়ালা আপন মনে রিকশা চালায়। এদিকে শ্রাবণ খুব অস্বস্তিবোধ করে। এমনিতেই এবড়ো-থেবড়ো রাস্তার ঝাঁকুনি। হেলেদুলে এগুচ্ছে রিকশা। তার উপর ঐশীর মতো একজন স্মার্ট সুন্দরী টিন-এজার ওর রানের চিপার মধ্যে। শ্রাবণ নিজেকে ঐশীর শরীর থেকে বিচ্ছিন্ন রাখবার প্রাণান্ত চেষ্টা করছে। কিন্তু রিকশার ঝাঁকুনি সামলাতে ঐশী বারবার শ্রাবণের শরীরে সিঁধে যাচ্ছে। শত চেষ্টাতেও শ্রাবণের আর পেছানো সম্ভব হয় না। ঐশী ডানহাতে শ্রাবণের হাঁটু চেপে শরীরের ভারসাম্য রক্ষা করে।

শ্রাবণের শরীর অসাড় হয়ে পড়ে। ঐশীর শরীর থেকে বিচ্ছিন্ন হবার সব চেষ্টা ওর পৌরুষের কাছে হার মানে। স্বাভাবিক হয়ে থাকে ও। যৌবনের জয় হয়। প্রকৃতি ও বাস্তবতায় ওদের বিবেকবুদ্ধি রহিত হয়। এক ধরণের ভালোলাগার আমেজে ওরা সামনের দিকে এগোয়।

(চলবে)

উপন্যাসঃ নির্জনতার সমুদ্রে অবগাহন,
লেখকঃ বাবু ফরিদী।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

×