somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা ক্যাডারকে এতো অবহেলা করো কেনো?

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুমিল্লা সদর এলাকায় সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর দোষ, সন্ত্রাসীরা তাঁর নির্মাণাধীন বাড়ি তৈরি বাবদ চাঁদা দাবি করলে তিনি তা দিতে রাজি হননি। এমন ঘটনা সারা দেশেই ঘটছে। ফরিদপুরে কয়েকজন শিক্ষক মাসখানেক আগে আক্ষেপের সঙ্গে বলছিলেন, এতো কষ্ট করে ব্যাচ পড়িয়ে টাকা জমিয়ে সবাই মিলে বাড়ি তৈরি করতে গিয়েই স্থানীয় একটি ক্লাবের থেকে পেলেন বাধা। পরে সেই ক্লাবের সদস্য হয়ে চাঁদা দিয়েই তবে সেই বাড়ির কাজে হাত দিতে হয়।

এই হলো বিসিএস শিক্ষা ক্যাডার। নখদন্তহীন ব্যাঘ্র! একই বিসিএস পরীক্ষা দিয়ে কেউ হয় কূটনীতিক, কেউ ম্যাজিস্ট্রেট, আবার কেউ পুলিশের এএসপি। তাঁদের হাতে ক্ষমতা থাকে, অন্যায়ের বিরুদ্ধে সরব হবার, এই ক্ষমতার জন্য সাধারণত কেউ তাঁদের ঘাটায় না। কিন্তু হয়তো ১-২ মার্কের ব্যবধানে কেউ হলো শিক্ষক, কিন্তু শিক্ষা ক্যাডারের তো ক্ষমতা নেই। ক্ষমতার অপব্যবহার না করুক, আত্মরক্ষাতেও তাই সেটা কাজে লাগে না। এরাও বিসিএস ক্যাডার, অথচ অন্য ক্যাডারদের মতো সম্মান এরা পায় না। শিক্ষকদের মর্যাদা ও সম্মান হওয়ার কথা বেশি, কিন্তু হয় উলটা। কলেজের ছাত্র রাজনীতি করা ছেলেটি এর সাথে উঁচু স্বরে কথা বলে, যা বলে তাই তাঁকে শুনতে হয়। মাথা নিচু করে ব্যাচ পড়িয়ে কোনোমতে নিরব থেকে খেয়ে-পড়ে বউ-বাচ্চা নিয়ে বাঁচার চাকরি এটা।

৩৫তম বিসিএস পরীক্ষার ভাইভায় পিএসসির বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক স্যার জিজ্ঞেস করেছিলেন, 'তুমি প্রথম দিকে ফরেইন, অ্যাডিমিন, পুলিশ দিয়েছো, আর এতো পরে শিক্ষা কেনো?শিক্ষকতাকে এতো অবহেলা করো কেনো? একই বেতন, একই সুযোগ-সুবিধা...' তখন ক্ষমতার প্রসঙ্গটি বলা হয়নি, কারণ তাহলে তিনি অবশ্যই ধরে নিতেন নিশ্চয়ই ছেলেটি ক্ষমতার লোভে বিসিএস দিচ্ছে! অথচ বাস্তবতা হলো এই, নিজের হাতে ক্ষমতা না থাকলে কেউ ভয় পায় না, ভয় পায়না বলেই সম্মান দেয় না, সমীহ করে না। এভাবে যদি কলেজে ছাত্রের সামনে মাথা নিচু করে থাকতে হয়, শেষ বয়সে সারা জীবনের সম্বল দিয়ে বাড়ি বানাতে গিয়ে যদি চাঁদার জন্য কোপ খেতে হয়, তবে শিক্ষা ক্যাডারে মেধাবিরা আসার উৎসাহটা পাবে কই? হয় ক্ষমতা দেয়া হোক, নয়তো পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হোক। নাহলে 'ক্যাডার' নামের অতিশায়ন থেকে মুক্তি দিয়ে সাধারণ ক্যাডারদের থেকে আলাদা করে দেয়া হোক।

-দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×