♥ আমার ব্লগের ১ লাখ পাঠক ♥
খুব শখ করে আজ থেকে ৫ বছর ৪ মাস আগে নিজের একটি ব্লগ খুলেছিলাম। নিজের কম্পিউটার ছিল না তখন, অন্যেরটা দিয়ে লিখতাম। অনিয়মিতভাবে এখানে লিখেছি গল্প, প্রবন্ধ, নিবন্ধ, কবিতাসহ নানা বিষয়ে, নিজের ভালোলাগা থেকেই। বেশ কিছু লেখা নির্বাচিতর তালিকায় ঠাঁই পেয়েছে। এখনও মাঝে মাঝেই লিখি। আজ দেখি এই ব্লগটি এই পর্যন্ত মোট ১ লাখ বার দেখা হয়েছে। পোস্ট করেছি প্রায় ৪৫০ এর মতো। মন্তব্য যা করেছি, পেয়েছি তার দুইগুণেরও বেশি। ৬৩ জন ফলোয়ার পেয়েছি, যা ব্লগের হিসেবে অনেক।
তবে বিশেষ কোনো স্বীকৃতি সামু কর্তৃপক্ষের থেকে পাইনি। ব্যাপার না, সে নিয়ে আজ মন খারাপ করলে চলবে না। নিয়মিতভাবে প্রথম আলো এবং ইত্তেফাকে লিখলেও, ব্লগ লিখে অন্যরকম মজা পাই। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ।
১ লাখের মাইল ফলক ছোঁয়ার এই দিনে, ধন্যবাদ জানাই আমার লেখার সকল পাঠক ও শুভাকাঙ্খীদেরকে। ভালো থাকবেন সবাই।
সাথেই থাকুন।
-দেব দুলাল গুহ (দেবু ফরিদী)
(কেউ কি বলতে পারেন, সামুতে সবচেয়ে পঠিত ব্লগ কোনটি?)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




