somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও এগিয়ে যাওয়ার প্রত্যয়

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন আমি একটু একটু করে মানুষ চিনি, আর অল্প অল্প করে বড় হই। আজব এ শহরে মানুষের যে কত রূপ! কত রঙ্গ যে জানে সেই মানুষগুলো!

অনেকদিনের চেনা মানুষটিকেও হঠাত কেমন অচেনা লাগে। আবার অল্প কদিনের পরিচিত মানুষটিও কেমন মুহূর্তেই আপন করে নেয়! বিপদে যার এগিয়ে আসার কথা সবার আগে, তাঁকে তখন খুঁজে পাওয়া যায় না আশেপাশে। যাকে কখনই আশা করেন নি, তাঁকেই হয়তো পেয়ে যেতে পারেন কষ্টের দিনে। আর যদি কাউকে না পান, দেখবেন নিজের মাঝেই অন্য এক আমির অস্তিত্ব টের পাবেন। এই আমিত্বটা স্রষ্টার দান। যার কেউ নেই, তাঁর জন্যও মনে হয় কেউ একজন থাকেন।

কেউ কেউ মানুষকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায়। অনেক ক্ষতি করার পরেও যখন সে দেখে, ক্ষতিগ্রস্থ মানুষটি তারপরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে, তখন সে ঈর্ষান্বিত হয়। নিজের ভেতরের পশুত্ব দিয়ে অর্জন করা ক্ষমতা তখন সে আবার ব্যবহার করে নিরীহ মানুষটির ওপর। তারপর আবার খারাপদেরকে দলে নিয়ে ঐ মানুষটিকেই দোষী সাব্যস্ত করতে চায়। নিরীহ মানুষটির সাময়িক কষ্ট হয়, কিন্তু একদিন সে-ই কিন্তু জয়ী হয়। চলার পথে প্রত্যক্ষভাবে নাহলেও পরোক্ষভাবে ঐ পিশাচদের দলে নাম লেখাতে না পারা কেউ কেউ ছায়া হয়ে পাশে এসে দাঁড়ায়। সর্বোপরি, সত্যের জয় একসময় ঠিকই হয়।

গতকালের ঘটনার পর আমার শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাগণ যারা ব্যাক্তিগতভাবে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিংবা ডেকে নিয়ে ভালোবাসা ও স্নেহ জানিয়েছেন, দুঃখপ্রকাশ করেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের মতো মানুষরা আছে বলেই এই পৃথিবীতে সমাজ এখনও টিকে আছে, আমরা স্বপ্ন দেখার সাহস পাই। কিন্তু আফসোস, ক্ষমতা তো সেই অপশক্তির হাতেই কুক্ষিগত, যারা সদলবলে ঘোরে, নেকড়ে বা হায়নার মতো দলবেঁধেই নিরীহ হরিণের ওপর ঝাপিয়ে পড়ে। এখানেও তাই হয়েছে, এ আর নতুন কি!

গতকাল খুব ভেঙ্গে পড়েছিলাম, আজ সেই তুলনায় অনেক ভালো আছি। পর কষ্ট দিলে এতটা খারাপ লাগে না, যতটা লাগে আপন ভাবি যাদেরকে তাঁদের কেউ দিলে। সবচেয়ে বড় কথা, আমি নিজে তো জানি আমি সঠিক, মনের কাছে ঠিক থাকাটাই বড় কথা। শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষকগণ, এমনকি বিভাগীয় প্রধান, বন্ধুবান্ধব, ছোটবড় প্রায় সবাইকেই পাশে পেয়েছি দেশ-বিদেশ থেকে, তবে অবশ্যই প্রকাশ্যে নয়। ক্ষমতাবানের রোষানলে পড়তে কে চায়? পাশে পেয়েছি সেই বড় আপুটিকে যিনি তাঁর হাজারো ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন, মন ভালো করার চেষ্টা করেছেন। বিষয়টা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আশা রাখি, আমার অন্যান্য মন খারাপের কারণগুলোও অচিরেই দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।

২৬/১/২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×