somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাস্কর কাঁদলেন, কাঁদালেন

২৬ শে মে, ২০১৭ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভিতে লাইভ অনুষ্ঠানে নজরুলের গান শুনছিলাম। এমন সময় স্ক্রলে ভেসে উঠলো একটি লাইন, লাল কালিতে: 'সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর আদলে তৈরি মূর্তি সরানোর কাজ চলছে'। চমক লাগলো না, কারণ এটা অনুমিতই ছিলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে এটিএন নিউজে গিয়ে দেখি লাইভ দেখাচ্ছে মূর্তি সরানোর কাজ।
.
সুপ্রিম কোর্টের মূল ফটকের লোহার শিকের ভেতরের ফাঁকটুকু দিয়ে ক্যামেরার লেন্স তুলে এনেছে ভেতরের দৃশ্য। কালো টিশার্ট পড়া একজন বয়স্ক লোক, মাথায় এলোমেলো চুল, হাতে জ্বলন্ত সিগারেট। টিভিতে বলছে আনুমানিক তিনি ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক। তাঁকে ব্যাক্তিগতভাবে চিনি বিধায় আমি নিশ্চিত ছিলাম তিনিই মৃণালদা। মোবাইলে কথা বলছেন, আর দিক নির্দেশনা দিচ্ছেন। একটু পর সিগারেটে শেষ টান দিয়ে তিনি মোবাইলটা বাম হাত দিয়ে প্যান্টের বা পকেটে রেখে টিভি ক্যামেরার দিকে হেঁটে এলেন।
.
এই মৃণাল হককে চেনা যাচ্ছিলো না। কোনো এক রাতে আনুমানিক ১১টার দিকে আগের অফিস থেকে ফেরার পথে হোটেল শেরাটনের সামনে 'রাজসিক' এর সৌন্দর্যবর্ধনের কাজ করতে দেখেছিলাম তাঁকে। সেদিন তিনি ছিলেন প্রাণচঞ্চল, হাসিমুখে কথা বলেছিলেন। আজ তাঁর চোখে জল, গা জড়িয়ে নেমে আসছে ঘাম। টিশার্টের বোতামগুলো খোলা। জানতে চাওয়া হলো, তিনি এতো রাতে এখানে কেন? কর্তৃপক্ষ কই? তিনি জানালেন, যাতে ভাস্কর্যটি অন্য কেউ সরিয়ে ফেলতে গিয়ে ভেঙে না ফেলে তাই তিনিই ছুঁটে এসেছেন। পরবর্তী প্রশ্ন, সরাতে হচ্ছে কেন দাদা? সরাসরি জবাব না দিয়ে নানামুখী চাপের কথা বললেন তিনি, যেহেতু তিনিই তৈরি করেছেন, তাই তাঁর ওপরই নাকি চাপটা বেশি। ভাস্কর্যটির পোশাক দেখিয়ে বললেন, এটা তো শাড়ি-ব্লাউজ পড়া বাঙালি মেয়ে, ন্যায়বিচারের প্রতীক, গ্রিক আমেরিকান মূর্তি হবে কেন? এরপর নির্দেশ আসবে অপরাজেয় বাংলা সরাও, বঙ্গবন্ধুর ভাস্কর্য সরাও, রাজু ভাস্কর্য সরাও..'
.
কথার এক পর্যায়ে লালন ভাস্কর্যে কোটি টাকার ওপর লস খাওয়ার কথা বলে ভাস্কর মৃণাল হক বললেন, আমেরিকায় খুব ভালো ছিলাম আমি। গোটা নিউ ইয়র্ক সিটির সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ব ছিলো আমার ওপর। দেশে ফিরে কী পেলাম? সবাই যে বলে দেশপ্রেম দেশপ্রেম, আমি তো এসে দেশপ্রেম দেখিয়েছি। অন্যরা আমার কাজের সমালোচনা করে, তারা কেন এসে করে না?
.
ভাস্কর্যটি কোথায় সরানো হবে জানতে চাইলে তিনি বলেন, 'অ্যানেস্কের সামনে হতে পারে'। এরপর 'সব কথা বলতে চাচ্ছি না, আপনারা আমায় ক্ষমা করেন' বলে ভাস্কর্য সরানোর কাজ তদারকের কাজে আবার ফিরে গেলেন ভাস্কর মৃণাল হক। বুকে কান্না চেপে যেন নিজ হাতে সন্তানের মৃত্যুদণ্ড কার্যকর করছেন এক পিতা।
.
জয় বাংলা। জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ ভোর ৪:২০
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×