somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারণ, আমার রক্ত আমাকে বেইমান হতে শিক্ষা দেয়নি

১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানতে বাধা নেই, পাকিস্তান আজ ব্যাটে-বলে দারুণ খেলেছে। আজ দিনটা ওদের ছিলো। আবার নাক-উঁচু ভারতীয় দলের অহংকার কমানোর জন্য হলেও অন্য কোন দলের কাছে তাদের এমন পরাজয় দরকার ছিলো। খুব খুশি হতাম যদি পাকিস্তান না হয়ে সেই দলটা বাংলাদেশ হতো।
.
ভারতের কোহলি জিভ দেখিয়ে উল্লাস করেছে? এটা ক্রিকেটেরই অংশ, পাকিস্তানি বোলাররাও আজ এর চেয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছে, আমাদের তামিম রুবেল সাব্বিররাও আগে করেছে। এটুকু উত্তেজনা না থাকলে খেলা জমে না। জিভ দেখিয়ে গোল উদযাপিন তো মেসি রোনালদোরাও করে। শেবাগ তার নিজের দলকে সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছে, জানাতেই পারে, কিন্তু এতে বাংলাদেশকে ছোট করা হলো কীভাবে? সে কি বলবে বাংলাদেশ জিতবে? তাই কেউ বলে? আমাদের মাশরাফি কি বলতে পারতো ভারত জিতবে? এটা নিয়ে আপনি ক্ষেপে গেলেন, কিন্তু পাকিস্তানের ইমরান খান যে বললো 'বাংলাদেশ সেমিতে গেছে এতে চ্যাম্পিয়নস লীগের আকর্ষণ কমে গেছে', এটা আপনার চোখে পড়ে না? না পড়লে আপনি ধর্মান্ধ, স্বজাতির টান টানেন। ওরা কিন্তু একাত্তরে স্বজাতি বলে আমাদেরকে কোনো ছাড় দেয়নি, গণহত্যা চালিয়েছে, ধর্ষণ-লুট চালিয়েছে। সেইসময় নিজেদের স্বার্থেই হোক আর মানবতার খাতিরেই হোক, ভারত আমাদের বন্ধুর ভূমিকায় থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়েছে। লাখে লাখে শরনার্থীকে আশ্রয় দিয়েছে, খাইয়ে বাঁচিয়েছে, ট্রেনিং দিয়েছে। এখনকার কথা বলছেন? ফেলানি হত্যার বিচার দুই দফার হয়েছে ওদের আদালতে। আশানরূপ বিচার না পাওয়ায় আবার আবেদনও করা হয়েছে। কিন্তু পাকিস্তান আদালত বসানো দূরে থাক, এমন ৩০ লাখ ফেলানি হত্যা আর ২ লাখ ফেলানির ইজ্জতহানির জন্য একবার মুখের ক্ষমাও কি চেয়েছে? আর তিস্তায় পানি আসবে, সরকারের ওপর ভরসা রাখুন। দুই দেশের বাণিজ্য বাড়ছে, ভিসা সহজ হয়েছে। বাকি অমিমাংসিত বিষয়গুলিরও একদিন সমাধান হবে।
.
তবে, পাকিস্তান যত ভালোই খেলুক, যত রেকর্ডই ভেঙে চুরমার করে যত কৃতিত্বই গড়ুক, যেহেতু আমি বাংলাদেশী এবং যেহেতু আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যেহেতু একাত্তরে আমাদের পরিবারটাও সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়েছে, সেহেতু ৩০ লক্ষ শহীদের প্রাণ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের সাথে আপোষ করে আমি কখনই কোনো অবস্থাতেই পাকিস্তানকে সমর্থন দিতে পারিনা, পাকিস্তানের জয়ের আনন্দে অন্য কাউকে পরাজিত করার পৈশাচিক সুখ আমি লাভ করতে পারিনা। কারণ, আমার রক্ত আমাকে বেইমানি করতে শেখায়নি।

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×