somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি কেন নিতাইগঞ্জে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না? উত্তর খুঁজতে বসেছে অনুসন্ধান কমিটি।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি বলেছেন, 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই...' এখন প্রশ্ন হলো, কবি কেন এই কথাটি বলেছেন? এই নিয়ে বসেছে অনুসন্ধান কমিটি। দেখাচ্ছে টিভিতে। সঞ্চালক সাংবাদিক ভাই এমন প্রশ্ন করতেই বিশিষ্ট ব্যাকরণবিদ প্রশ্নকর্তাকে মাথা ঝাকিয়ে হাতের ইশারায় থামিয়ে দিলেন, তারপর বললেন, 'আরেহ রাখেন মশাই, কবি এই কথাটি বলেন নি, তিনি প্রশ্ন করেছেন।'
.
তাঁর পাশেই আছেন বিশিষ্ট সমাজসেবক ও নেতা। তিনি ক্ষিপ্ত হয়ে সঞ্চালককে নিলেন এক হাত, 'এ দিয়ে আপনার কি কাজ মশাই? সবকিছুতেই কেন কারণ খুঁজে বেড়ান? যা যেভাবে চলছে, চলতে দিন না!'
.
সঞ্চালকের অপর পাশে ছিলেন একজন যুক্তিবিদ। তিনি বললেন, 'তিনি ঠিক কাজটাই করেছেন। যুক্তি দিয়ে ভাবতে হবে, কারণ খুঁজতে হবে সবকিছুর। কেন কবি এমন প্রশ্ন করলেন, ভেবে দেখতে হবে।'
.
ছিলেন বিজ্ঞানীও। তিনি বললেন, 'আপনি সঠিক বলেছেন। এর পিছের কারণ খুঁজে বের করতেই হবে। এর জন্য দরকার উপযুক্ত গবেষণা, আর গবেষণার জন্য দরকার বিপুল অংকের অর্থ..'
.
'আরেহ রাখেন মশাই, টাকা কি গাছ ঝাঁকি দিলে পড়ে, যে খালি টাকা টাকা করেন?' পাশ থেকে ফোঁড়ন কাটলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাম ব্যাংকার।
.
অনুষ্ঠানের এই পর্যায়ে 'গাছ ঝাঁকি দিলে পড়ে' এমন কটাক্ষময় বক্তব্যে তীব্র আপত্তি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন উপস্থিত জীববিজ্ঞানী পরিবেশবিদেরা।
.
ছিলেন গোয়েন্দারাও। তাদের একজন বললেন, 'আরেহ আরেহ, আপনারা তো আসল কারণটা না খুঁজেই নিজেরা নিজেরা রাগারাগি করে মরছেন! চলুন একসঙ্গে খুঁজে বের করি নিতাইগঞ্জে কী এমন আছে যে কবি সেখানে যেতে চান?'
.
তার মুখের কথা খপ করে ধরে ফেলে ভূতত্ত্ববিদ বললেন, 'ইউরেকা! নিশ্চয়ই হীরের খনির সন্ধান পেয়েছেন কবি!'
.
পুলিশের এক বড় কর্তা ছিলেন পাশেই। এবার তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বললেন, 'এটা তদন্তসাপেক্ষ ব্যাপার। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।'
.
অনুষ্ঠানের এই পর্যায়ে স্কাইপে যুক্ত হলেন কবি। দেখা গেলো, তিনি এই গভীর রাতে হাতে হারিকেন জ্বালিয়ে পথ খুঁজছেন। নিতাইগঞ্জের পথ। যুক্তিতর্কের অবসান ঘটাতে তাকেই করা হলো প্রশ্নটি। ভীত কণ্ঠে তিনি ছন্দ মিলিয়ে বললেন,
.
'বউ ক্ষেপেছে, তাই ভেগেছে, গিয়েছে বাপের বাড়ি,
শাঁসিয়ে গিয়েছে সেথায় না যাই, না করি বাড়াবাড়ি।
শ্বশুরবাড়ি নিতাইগঞ্জে, শ্বশুর বড্ড রাগি,
ভাবছি কোন পথে সেথায় গিয়ে বউয়ের চরণে লাগি!'
.
এই বলে কবি লাইনটি কেটে দিলেন।
.
হুটহাট লাইন কেটে যাওয়ায় সঞ্চালক দু:খপ্রকাশ করে বললেন, 'দর্শক, যেমনটি দেখছিলেন...'
.
এখানেই তাকে থামিয়ে পুরুষ অধিকারকর্মী বললেন, 'এ ভীষণ অন্যায়। আমাদের সোনালী অতীতে 'স্বামীর পায়ের নিচে স্ত্রীর অবস্থান' বলে মানা হতো। অথচ আজ কবির এ কী অধ:পতন! তিনি অনতিবিলম্বে কবির বিচার দাবি করেন এবং তাকে পুরুষ সমাজে অবাঞ্চহিত ঘোষণা করেন।'
.
টকশোর এই পর্যায়ে ধপ করে কারেন্ট চলে যাওয়ায় বাকিটুকু দেখা সম্ভব হয়নি।
.
লেখা: দেব দুলাল গুহ / দেবু ফরিদী

[একটি কাল্পনিক দৃশ্যপট]
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×