somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিছে নয়, সৎসাহস থাকলে সামনে এসে বলবেন।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ওপর ঈর্ষা থেকে ওদের মনে জন্ম নেবে ক্ষোভ। সেই ক্ষোভ থেকে অনেকেই আমার নামে গীবত রটিয়ে বেড়াবে, আমি যা করিনি বলিনি তাই বলে বেড়াবে, আমার সম্পর্কে নানা মিথ্যা কথা বানিয়ে বলবে, আমার উঠতে বসতে হাঁটতে শুতে দোষ খুঁজবে। ওরা সংঘবদ্ধভাবে আমার পিছে লাগবে। ওরা চায় আমাকে অশান্তিতে রাখতে, যাতে আমি আমার কাজ করতে না পারি, এগিয়ে যেতে না পারি। আমি এগিয়ে গেলে ওদের ক্ষতি! এমনকি ওরা সুযোগ পেলে আমার সর্বোচ্চ ক্ষতি করতেও পিছপা হবে না, আমি জানি। আর আপনি আমার প্রকৃত বন্ধু হলে, আমার বিশ্বাস আপনি ওদের বানানো কথা বিশ্বাস করবেন না। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু নিয়ে সন্দেহ থাকলে সরাসরি আমার কাছেই জানতে চাইবেন, আমি খুশি হবো। আর এই যে আপনি, যিনি আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন, আপনার কথার ভিত্তি থাকলে বা সৎসাহস থাকলে পিছে না বলে সামনে এসে বলবেন।
.
দুনিয়ার অধিকাংশ নির্ভেজাল নিরীহ গুণী মানুষই একা। তারা অন্যের সম্পর্কে বাজে কথা বলে বেড়ান না, এত সময় তাঁদের নেই। পরচর্চা করার চেয়ে ঐ সময়টা অন্য কোনো গঠনমূলক কাজে লাগানো ভালো বলে মনে করেন তাঁরা। তাঁরা শুধু নিরবে কাজ করে যান। আর খারাপ লোকগুলো সবসময় সংঘবদ্ধ থাকে। যার যোগ্যতা যত অল্প, তার আড়ম্বর তত বেশি।
.
আমার কাছে, পরচর্চা তেলবাজি আড্ডাবাজির চেয়ে মুভি দেখা বই পড়া অথবা লেখালেখি করাকে বেশি গুরুত্বপূর্ণ বা ভালোলাগার কাজ বলে মনে হয়। তাই বলে আমাকে দুর্বল ভাববেন না। মাথায় রাখবেন, আপনার চেয়ে হয়তো অনেক বেশি বন্ধুর পথ পাড়ি দিয়ে আমি এসেছি, একা লড়তে আমি অভ্যস্ত। এখন আমাকে যেমন দেখছেন, আগেও আমি এমন ছিলাম, আগামীতেও থাকবো, আমার পূর্বপুরুষও এমনই ছিলো। উচিত কথা বলবেন, বন্ধু হতে চাইবেন, বন্ধু হবেন, আপনার জন্য আমি জীবন দিতে পারি। কিন্তু অন্যায্য কথা বলে বা কাজ করে আপনি পার পাবেন না, এই বিষয়ে নিশ্চিত থাকুন।
.
এবং, আমাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে। আমাদেরকে কাজ করতে হবে। অন্য যে গুণী মানুষটি কাজ করে অনেক পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, আপনি তাকে টেনে নামানোর চেষ্টা না করে, তার সম্পর্কে বাজে কথা না বলে, তার চেয়ে বেশি পরিশ্রম করে কী করে তাকে ছাড়িয়ে যাওয়া যায়, সেটা ভাবুন। সবাই এভাবে ভাবলে এবং কাজ করলে দেশটাও এগিয়ে যাবে।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×