somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাপ এবং তার কাঁটার যন্ত্রণা

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেলখানায় হাত-পা বাধা অবস্থায় এক আসামীর খুব কাছেই ফুটেছে খুব সুন্দর একটি গোলাপ। দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো। ছেলেটির আক্ষেপ, আরও আগে কেন গোলাপটি তার জীবনে এলো না? কিছুদিনের আলাপচারিতায় গোলাপের মনটাও বুঝতে পারলো সে; কষ্টের স্মৃতি আছে সেই মনে, আছে ভালোবাসাও। ছেলেটি ভালো করেই জানে, এই কারাগার থেকে বের হয়ে গোলাপের কাছে যাওয়া তার জন্য প্রায় অসম্ভব। তবুও সে হৃদয়পদ্মে জন্ম নেওয়া এই আবেগ আর এই ভালোবাসাকে অসম্মান করতে চায় না। গোলাপটিও ভাবে, ভবিষ্যতে কী হবে তা ভেবে এখনই হতাশ হওয়া কেন? এমন ভালোলাগা তো আর জীবনে বারবার আসে না! সুতরাং, আস্তে আস্তে ছেলেটি গোলাপের প্রেমে পড়ে গেলো। গোলাপটিও সারাদিন ছেলেটির দিকেই মুখ করে বসে থাকতো, ভালোবাসামাখা মজ্জায় সেই মুখ হতো অবনত।
.
একদিন সেই আসামীকে অন্য একটি কারাগারে সরিয়ে নেয়া হলো। সেখান থেকে গোলাপটির দেখা মেলে না। সারাক্ষণ অস্থিরতায় ছটফট করে ছেলেটি, গোলাপের মনেও শূণ্যতা সৃষ্টি হয়। অথচ প্রকৃতি নাকি শূণ্যতা পছন্দ করে না! আউট অব সাইট, আউট অব মাইন্ড! তাই, প্রাকৃতিক নিয়মেই সুন্দর গোলাপের আশপাশে ভ্রমরসহ অন্যান্য পোকা তার পাণিপ্রার্থী হয়ে ভিড় জমায়। গোলাপ গাছটির পরিচর্যাকারী নতুন ছেলেটিও গোলাপের প্রেমে পড়ে যায়। সে খুব চালাক। ও খুব ভালো করেই জানে, এটাই সুবর্ণ সুযোগ। ধীরে ধীরে গোলাপের সব বন্ধু, লালপিঁপড়া কালোপিঁপড়া পাশের গাছের ফুলটার সাথে কৌশলে খাতির জমায় সে।
.
এতে দারুণ কাজ হলো। এতদিন সেই ছেলেটির প্রতি ভালোবাসা থেকে অন্য কাউকে ধারেকাছে ঘেঁষতে দিতো না ও, সবসময় গায়ের খুব কাছেই বড় বড় কাঁটা জাগিয়ে রাখতো। একদিন বন্ধুদের প্ররোচনায় আর সেই মালির লেগে থাকায় কাজ হলো। তাকে বোঝানো গেলো, সেই ছেলেটি আর কোনোদিনই ফিরে আসবে না। কাজেই, ওর কথা ভেবে শুধু শুধু তোমার নিজের জীবন-যৌবন শেষ করার কিছু নেই। গোলাপটিও অনেক কষ্টে আস্তে আস্তে ছেলেটিকে হৃদয়ের এক কোণে দাফন করে ফেললো। সব স্মৃতি সব কথা ভুলে যাওয়ার চেষ্টা করলো। এভাবে একদিন, মালি সফলতার সাথে গোলাপটি ছিঁড়ে নিয়ে নিজের করে নিতে সক্ষম হলো।
.
কিছুদিন পর ছেলেটিকে আবার সেই আগের কারাগারে আনা হলো। এখানে আসার আগে ও মনে মনে দৃঢ় সংকল্প করেছিল, যে করেই হোক এবার কারাগার থেকে মুক্ত হয়েই সে গোলাপের হাত ধরে ছুঁটে পালাবে। কিন্তু হায়! গোলাপটাকে আর সেই গাছে দেখা গেলো না। গাছে ফুটন্ত অন্য গোলাপগুলি তাকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারলো না। সে খুব কষ্ট পেলো। খোঁজ নিয়ে খাওয়ার সময় থাল ধোয়ার বাহানায় সে মালির বাসায় গেলো। গোলাপ বললো, 'তোমার আমার সম্পর্ক কেউ মেনে নেবে না, জেনেই আমাকে মনে পাথরচাপা দিয়ে এ কাজ করতে হয়েছে। তুমি চলে যাও, সম্ভাবনা নয় নিশ্চয়তার দিকে যাও। আমি সুখে আছি, আমায় সুখে থাকতে দাও'।
.
এর কিছুদিন পর, সকালবেলা কারাগারের পাহাড়াদারের ডাকাডাকি শুনে প্রধান কারারক্ষী সেখানে গিয়ে দেখেন, সেই কারাগারে সেই ছেলেটি রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। ডান হাতের কব্জির ভেইন তার ক্ষতবিক্ষত, পাশেই পড়ে আছে সেই গোলাপের কাটাভর্তি একটি ডাল! পিছের দেয়ালে রক্ত দিয়ে লেখা, 'ভালোবাসি'।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×