somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগের নাম একাকীত্ব এবং মফস্বলের সংকীর্ণতা

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম 'একাকীত্ব'। #একাকীত্ব থেকেই মানুষ মানসিক রোগী হয়ে যায়। একা থাকলেই হতাশায় ঘিরে ধরে। একা একা পথ চলতে গেলেই, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলেই বিপদ বেশি। মানুষ একা বাঁচতে পারে না, এই কথা ভুল। বাঁচতে পারে, তবে সেই #বেঁচে থাকাকে ভালোভাবে বেঁচে থাকা বলে না।
.
আপনি হয়তো অনেক কষ্টে অনেকদিন একটা জায়গায় থেকে নিজের একটা জায়গা করে নিয়েছেন, একটা সার্কেল হয়েছে আপনার, আপনার আছে কিছু প্রিয় #জায়গা। অনেক দিন ধরে ঘুরে ঘুরে আপনি আবিষ্কার করেছেন যে, এই জায়গার দুধ চা ভালো, তো ঐ জায়গার লাল চা। অমুক হোটেলে গ্রিলটা ভালো বানায়। ওমুক জায়গায় গেলে এই সময় আড্ডা দেয়ার জন্য মনের কথা শেয়ার করার মতো কোনো না কোনো প্রিয়মুখ পাওয়াই যাবে। অমুক ভাইয়ের কাছে গেলেই সমস্যাটার সমাধান মিলবে। হঠাৎ একদিন, আপনাকে ঘাড় ধরে নিয়ে ফেলে আসা হলো নতুন এক জায়গায়। বড় শহরের চেনা গন্ডি ছেড়ে আপনাকে যেতে হলো অচেনা মফস্বলে। ছোট জায়গার মানুষদের মনগুলোও ছোট ছোট হয়। এদের করার কাজ কম, তাই অন্যের #সমালোচনা করার নিন্দা করার অনেক সময় থাকে হাতে। এরা ছোট গন্ডিতে সবাই সবাইকে চেনে, তাই অচেনা কেউ এলে সে যত বড়ই হোক, স্বার্থ না থাকলে তাকে বসতেও বলবে না। আপনাকে হয়তো কটুকথা শুনতে হবে রিক্সাচালকের থেকেও। শিল্প-সাহিত্য বলেন আর যাই বলেন, সকল কমিটি যুগের পর যুগ দখল করে বসে থাকবে কিছু ধারি বুড়োর দল, চেয়ার হারানোর ভয়ে এরা আপনাকে ধারেকাছে ঘেঁষতে দেবে না। আপনি তখন অপমানিত হওয়ার ভয়ে হীনমন্যতায় ভুগবেন, মেশার মতো লোক পাবেন না, ধীরে ধীরে নিজেকে চিন্তা-চেতনায় রুচিতে নীতিতে #সংখ্যালঘু হিসেবে আবিষ্কার করবেন। তারপর এভাবে থাকতে থাকতে একসময় আপনিও হয়ে যাবেন মানসিক #রোগী। ওরা দলবদ্ধ হয়ে আপনাকে পাগল বানাবে এবং সবাই মিলেই মজা নেবে। যদি ভালো থাকতে চান, তবে আপনাকেও ওদের মতো হয়ে যেতে হবে, নিজেকে পালটে নিতে হবে। #ভিন্নমত ভিন্ন আচরণ ভিন্ন নীতিকে কেউ ভালো চোখে দেখে না।
.
পৃথিবীটা বড্ড বেরসিক। এখানে প্রতিনিয়ত ভালো থাকার জন্য লড়াই করে যেতে হয় এবং লড়াই শেষে হেরে গিয়েও সেজেগুজে ছিমছাম হয়ে মুখে একটা মেকি হাসি ফুটিয়ে বসে থাকতে হয়। আসলেই, পৃথিবী এক #রঙ্গমঞ্চ, আর আমরা সবাই #অভিনেতা।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×