somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার-নির্বাহী দ্বন্দ্ব: জাতিগত বিদ্বেষ কাম্য নয়

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অনেক জাত থাকতে পারে, আলাদা ধর্ম থাকতে পারে, আমরা ভিন্ন ভিন্ন মতের ভিন্ন সংস্কৃতির মানুষ হতে পারি, কিন্তু আমরা বাংলাদেশের বাসিন্দারা সবাই বাংলাদেশী। এটাই আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত। জাতিতে জাতিতে বিদ্বেষ কাম্য নয়। আজ আমরা বাঙ্গালিরা সংখ্যাগরিষ্ঠ বলেই আমরাই সব, বাকিরা কিছু না, এইরকম চিন্তাভাবনা নীচু মানসিকতার প্রকাশ। আমরা নিশ্চয়ই নীচু জাতি হিসেবে পরিচিত হতে চাই না।
.
মাননীয় প্রধান বিচারপতি একজন অভিজ্ঞ আইনজ্ঞ। অনেক দিন ধরেই তিনি বিচারকার্যের সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের চেতনার এই সরকারের আমলেই তিনি এই সম্মানজনক পদটি পেয়েছেন। আমি মনে করি তিনি এই পদের জন্য যোগ্য না হলে তাঁকে সরকার বা মাননীয় রাষ্ট্রপতি এই চেয়ারে বসাতেন না। এখন যে কথা উঠছে, তিনি নাকি রাজাকার, তিনি নাকি শান্তি কমিটির সদস্য ছিলেন, এই অভিযোগগুলো সত্য হলে তা তাঁকে নিয়োগ প্রদানের আগেই ভাবা উচিত ছিলো। এখন এসব নিয়ে কথা বললে বরং জনগণ বলবে রায় বিপক্ষে গেছে তাই এমন বলছে। সরকারের এতোসব সাফল্যে কালিমা লেপন হোক, সেটা নিশ্চয়ই চাই না আমরা। প্রতিপক্ষ আরও সুযোগ পাচ্ছে সরকারের সমালোচনা করার, যা কাম্য নয়।
.
আমি সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়টি পুরোপুরি পড়িনি। তবু যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে, প্রধান বিচারপতি আসলে রায়ের বিষয়ের বাইরে গিয়েও অনেক কথা বলেছেন, যাতে অনেকবার জাতির পিতার প্রশংসা থাকলেও এবং বিএনপির সমালোচনা থাকলেও কিছু কথা সরকারের বিপক্ষে গেছে এবং তার জন্য সরকার বিপাকে পড়েছে, বিএনপি এতোদিনে একটা ইস্যু পেয়েছে আন্দোলন করার। আমার নিযুক্ত লোক, তিনি যত মেধাবি আর যোগ্য হন না কেন, আমারই সমালোচনা করলে আমার খারাপ তো লাগবেই, অন্তত এই দেশের প্রেক্ষাপটে। এজন্য নির্ধারিত সাংবিধানিক পন্থায় প্রতিবাদ জানানো যায়। কিন্তু তাই বলে আমরা যেন তাঁকে মালাউন বলে গালি না দেই, তাঁর জাতিস্বত্বা নিয়ে কটু কথা না বলি। আমাদের ভুলে গেলে চলবে না, এই মানুষটির দৃঢ় অবস্থান, সাহস ও মেরুদন্ড আছে বলেই স্বাধীনতার এতো বছর পর মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাপূরণ হয়েছে, দেশবাসীর আকঙখা পূরণ করে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এজন্য তাঁকেও অনেক রিস্ক নিতে হয়েছে, এমনকি গোটা মনিপুরী জাতিই রিস্কে আছে। আবার বলা হচ্ছে, তিনি নাকি পাকিস্তানের তুলনা দিয়ে প্রধানমন্ত্রীকে হটিয়ে দেয়ার ভয় দেখাচ্ছেন। অথচ এমন কিছু তিনি বলেননি, ভুলভাবে এসেছে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল। তিনি একটা উদাহরণ দিয়েছেন মাত্র। প্রথম আলোর নিউজে একজনের মন্তব্য তুলে দেই, 'উনিতো পাকিস্তানের সাথে তুলনা করেননি,
পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতার সাথে তুলনা করেছেন...'
.
আমার মনে হয়, সব ভেদাভেদ ভুলে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের ভেতর সম্প্রতি সৃষ্ট এই অসন্তোষ অচিরেই দূর হয়ে দেশ গড়ার কাজে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করা দরকার।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×