somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও কোলকাতার মেয়ে!

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোলকাতার রাস্তাগুলো সুন্দর, ছিমছাম, পরিষ্কার। গাড়িগুলো সব ট্রাফিক আইন মেনে চলেছে, বাতি লাল হলে থামছে আবার সবুজ হলে চলছে। ধুলাবালি নেই বললেই চলে, দূষণ নেই! যানজট খুব একটা চোখে পড়ছে না এদিকটায়। বাস সার্ভিস খুবই সস্তা বলে মনে হলো। মানুষগুলো অধিকাংশই হেল্পফুল। তবে ওদের বাংলা আর আমাদের বাংলার যে পার্থক্য, কথা শুনে তা বুঝতে পারা যায়। বাটপারগুলো এটা বুঝে ফেললেই সমস্যা, নানাভাবে বিপদে ফেলে টাকা ঝারার ধান্দা করবে!

এই শহরে কেউ মনে হয় শুয়ে বসে থাকে না। সবাই আছে দৌড়ের ওপর। সবাই কাজপাগল। বাসে ভিড়ের মধ্যে বয়ষ্ক মহিলারাও রড ধরে ঝুলছে। জিন্স টিশার্ট পড়া স্মার্ট আর সুন্দরী মেয়েগুলোর পরাণে কোনো ভয়-ডর নেই। যেখানে খুশি একা একা চলে যাচ্ছে, অনেক রাতেও একা একা হাঁটছে। ওদের স্বাধীন চলাচল দেখতে ভালোই লাগে। বাসের কন্ডাক্টর নতুন মানুষ পেয়ে এক টাকাও বেশি রাখছে না। কেউ টাকা না দিয়ে বাসে চড়ছে বলে মনে হলো না। সবাই নিজ দায়িত্বে টিকিট কাটছে।

কোলকাতার মেয়েরাও সুন্দর। স্মার্ট, চেহারায় যেন বংশের আভিজাত্যের ছাপ। আজ একটি মেয়ের আচরণে রীতিমত মুগ্ধ হলাম। নিতান্তই অল্পবয়সী, স্কুল বা কলেজ থেকে ফিরছিলো। নিউ টাউনের শঙ্কর নেত্রালয় থেকে ফেরার পথে মা আর আমি ভাবলাম, যাবার সময় তো ট্যাক্সিতেই গেলাম, এখন নাহয় বাসে গিয়ে দেখি।হাসপাতালের অভিজ্ঞতা আরেকদিন শেয়ার করবো। তো, বেশ কিছুক্ষণ পর ডিএন ২ বাই ১ বাসটি এলো। উঠলাম। ওমা, বাসে সে কী ভিড়! এমন ভিড়ে আমি অভ্যস্ত হলেও মা তো নয়! বসার জায়গা নেই। রড ধরে দাঁড়িয়ে থাকতে মায়ের খুব কষ্ট হচ্ছিলো। এমনিতেই শরীরটা খারাপ, তার ওপর আবার চোখের সমস্যা। মাকে আমিই ধরে রাখছিলাম। এই দেখে আমাকে অবাক করে দিয়ে মায়ের সামনে বসা স্কুলপড়ুয়া (নাকি কলেজ?) মেয়েটি উঠে দাঁড়িয়ে মাকে সিট দিলো। ড্রেসটা সুন্দর-- সাদা টাইটফিট জামা, ব্লু প্যান্ট ইন করা আর একটা টাই গলায়। আমি শুরুতে ভেবেছিলাম ও মনে হয় নেমে যাবে। পরে দেখি তা নয়, উঠে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে গুরুজনকে জায়গা করে দিলো। আমি মুগ্ধতা নিয়ে তাকালাম এবং মনে মনে ওকে ধন্যবাদ দেয়ার উপায় খুঁজতে লাগলাম। এমনিতেও মেয়েটি একটু পরপর আমার দিকে আড়চোখে তাকাচ্ছিলো। এখন আমি আগ বাড়িয়ে ধন্যবাদ দিলে ও হয়তো অন্য কিছু ভেবে বসতেও পারে।তাই চুপ রইলাম।

কিছুক্ষণ পর আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার সামনের সিটটা খালি হলো। এখানে আশপাশ থেকে সিট দখলের জন্য ঠেলাঠেলি দেখলাম না, সামনের জনকেই সিট ছেড়ে দেয়া হয়। আমি করলাম কি, নিজে না বসে আমার পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম, 'তুমি বসো'। ওদের ওখানে অপরিচিতকে 'আপনি' না ডেকে 'তুমি' বললে ওরা কিছু মনে করে না, বরং আরও আন্তরিক মনে করে খুশি হয়। মেয়েটি আমার দিকে তাকিয়ে বুঝতে পেরে সিটে গিয়ে বসলো।

এভাবেই আমি ওকে ধন্যবাদ জানালাম। পরে ওর ফোন আসাতে বুঝলাম, ও আসলে হিন্দিতে কথা বলে, হয়তো বাংলাটাও বোঝে। বাকিটা পথ মেয়েটি আমার মায়ের পাশে বসে আর আমি সামনে দাঁড়িয়ে গেলাম। কোলকাতার মেয়েদের সম্পর্কে খুব সুন্দর ধারণা দিলো ও আমাকে। নাম জানা হয়নি। আর কোনো কথাও হয়নি।

ও কোলকাতার মেয়ে্‌
তোমায় ধন্যবাদ।

[ অ্যান্ড্রয়েড মোবাইল নাই, তাই ছবি তুলতে পারছি না। মনটা খারাপ। ]

লেখাঃ দেব দুলাল গুহ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×