একজন দুর্নীতিবাজ, সুদখোর, অন্যের বরাত মেরে খাওয়া লোক যদি দুর্নীতির পাহাড় গড়ে সেই টাকায় হজ্জ্ব করতে যায়, তাহলে কি তার পাপ ধুয়ে মুছে যায়?
হজ্জ্ব করলে নাকি আল্লাহ সব গুনাহ কবুল করে দেন, এমন একটা ধারণা প্রচলিত আছে। তাহলে কি নামের আগে হাজী/আলহাজ্জ্ব লাগালেই তিনি পবিত্র ধোয়া তুলসিপাতা হয়ে গেলেন?
.
মোটেও না। হজ্জ্বে গেলে আল্লাহ তার সব গুনাহ কবুল করলেও বান্দার হক মারা গুনাহ কবুল করেন না। অর্থাৎ, যার সাথে অন্যায় করা হয়েছে, তিনি নিজে ক্ষমা না করলে পাপীর পাপ মুছে যায় না। সে গুনাহগার, জন্ম-জন্মান্তরে গুনাহগারই থেকে যায়। পাপের টাকায় হজ্জ্বে যাওয়ার চেয়ে নিজের কষ্টের টাকায় পারলে রাস্তার পাশের অভুক্ত শিশুটিকে একবেলা খাওয়ান, আল্লাহপাক তাতে বেশি খুশি হবেন ।
.
কাজেই, কেউ যদি দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়ে সেই পাপ মুছতে পাপের টাকায় হজ্জ্ব করে এসে নিজেকে পবিত্র বলে দাবি করে, আপনি তাকে গালিই দিবেন শ্রদ্ধা করবেন না। কারণ আপনার আমার টাকা মেরে ও বড়লোক হয়েছে, আমার আপনার সৎপথে কামাইয়ের টাকা, যা জমিয়ে হয়তো আমি-আপনি একদিন তীর্থস্থান দর্শন/হজ্জ্বব্রত পালন করতে যেতে পারতাম, সেই টাকা মেরে সে হজ্জ্ব গেছে। তাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। দেশে ফিরলে সে দেশের প্রচলিত আইনেই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এবং তা নিশ্চিত করার দায়িত্ব আপনার আমার সকলের।
.
ক্ষমা মহৎ গুণ। কিন্তু সবসময় ক্ষমা করে দিলে অপরাধী বারবার অপরাধ করার সাহস পায়। তাই আজ থেকে প্রতিবাদী হোন, নিজের হক আদায় করে নিতে শিখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


