somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

'আপনার মাস্টারি কেমন চলে?'

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ যখন তাচ্ছিল্যভরে জিজ্ঞেস করে 'আপনার মাস্টারি কেমন চলে?', আমার তখন মরে যেতে ইচ্ছা হয়। কিন্তু মরে তো আর আসলেই যেতে পারি না। মাটির সাথে মিশে যেতেও পারি না। পরক্ষণেই মনে শক্তি এনে বুঝিয়ে বলিঃ
.
'আসলে জানেন কি ভাই, আমরা যারা বিসিএস উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় এসেছি, তারা শুধু শিক্ষক নই, আমরা একেকজন প্রথম শ্রেণির গেজেটেড সরকারি ক্যাডার কর্মকর্তাও। ম্যাজিস্ট্রেট পুলিশের মতো আমরাও নবম গ্রেডের বেতন পেয়ে চাকরিতে জয়েন করি। থানার ওসি কিংবা জেলার নির্বাচন কর্মকর্তা বা পাসপোর্ট অফিসার বা এনএসআইয়ের সহকারী পরিচালক বা ব্যাংকের সিনিয়র অফিসার বা সঞ্চয় অফিসের জেলা পর্যায়ের কর্মকর্তার চেয়েও তিনি উপরের গ্রেডের এবং ক্যাডার কর্মকর্তা, অর্থাৎ তিনি প্রত্যায়ন সত্যায়ন করতে পারেন, এন্ট্রি লেভেলেই নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
.
অন্য সব প্রতিযোগীর মতো আমরাও দেশের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ স্বেচ্ছায় আবার কেউ হাফ বা এক মার্ক বা আরেকটু বেশি মার্কের জন্য চয়েজ লিস্টের প্রশাসন পুলিশ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে না গিয়ে শিক্ষায় এসেছি। কিন্তু আমাদের পোস্টিং শুধু ইন্টারমিডিয়েট/ডিগ্রি/অনার্স/মাস্টার্স লেভেলের কলেজে হয় না, (কলেজটা সর্বনিম্ন পর্যায়, স্কুলে হয় না), বরং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরগুলোতেও হয়। আমরা একেকজন সচিব হওয়ার যোগ্যতা রাখি, হয়তো বয়স আর যোগ্যতা থাকলে একদিন কেউ কেউ হয়েও যেতে পারি। আর কিছু নাহলেও ধরে নেওয়া যায় অধ্যাপক আমরা চাকরির শেষ বয়সে হবোই।
.
আজ আমরা শিক্ষক, তাই হয়তো ম্যাজিস্ট্রেটদের মতো সবসময় ইন করে শার্ট পরে ঘুরে বেড়াই না বা পুলিশের মতো ইউনিফর্ম পরে ঘুরি না, ব্যবহারের জন্য অফিসিয়াল গাড়ি পাই না; বরং সাধারণ পোশাক পরি, এমনকি হয়তো কেউ কেউ টং এর দোকানে বসে চাও খাই। এর কারণ হলো, আমরা এখন শিক্ষক। শিক্ষককে দেখে কেউ ভয় পাক এটা শিক্ষক চায় না। জনগণের সাথে দূরত্বটাও তার কাম্য নয়। শিক্ষকের কাজ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনগণকেও প্রয়োজনে শিক্ষা দেওয়া।
.
সাধারণের মতো পোশাক পরলে সাধারণের সাথে খুব সহজেই নিজেকে মানিয়ে নেওয়া যায়, আপন ভাবে তারা আমাদেরকে। শুধু পাঠ্যপুস্তক নয়, বরং এর বাইরেও সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি ইত্যাদি নিয়ে সবার সাথে খোলামেলা আলোচনা করা জ্ঞানের চর্চা করাটাও আমি আমার কাজ বলে মনে করি। পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ করা, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়াটাও শিক্ষক কর্মকর্তা হিসেবে আমার কাজ বলে মনে করি। প্রশাসন পুলিশ ক্ষমতা প্রয়োগ করে এসব রুখে দেওয়ার চেষ্টা করে, আর আমরা করি বুঝিয়ে সুঝিয়ে জ্ঞান দিয়ে উদাহরণের মাধ্যমে।
.
জাতি গঠনে আমাদের ভূমিকা একেবারে কম নয়। যাকে যে ক্ষেত্রে নিয়োগের উপযুক্ত বলে মনে করেছে সরকার, তাকে সেখানেই দেওয়া হয়েছে, কিন্তু ক্যাডারের কারো মর্যাদা কম দেওয়া হয়নি। তাই আপনি যখন তাচ্ছিল্যের ছলে আমাকে 'মাস্টার' বলে ডাকেন, আমার তখন আপনাকেও জ্ঞান দিতে ইচ্ছা করে, কারণ আপনার জ্ঞানের বিস্তর অভাব রয়েছে। এই যে দেখেন কত বড় সংলাপে আপনাকে ইতিমধ্যেই কতটা জ্ঞান দিয়ে দিলাম! ধন্যবাদ'।
.
তবে দিনশেষে সমাজবাস্তবতা মেনে নিতেই হয়। সমাজের কাছে শিক্ষকের চেয়ে ম্যাজিস্ট্রেট পুলিশের দাম বেশি। কারণ একজন শিক্ষককেও নিজের নিরাপত্তার জন্য তাদের শরণাপন্ন হতেই হয়। তবে এটাও ভুলে যাবেন না, একজন শিক্ষকের হাতেই কিন্তু গড়ে ওঠে ম্যাজিস্ট্রেট পুলিশ ইঞ্জিনিয়ার ডাক্তার..

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
.
[সবাই যদি এই লেখাটা যার যার টাইমলাইন থেকে আমার নামে ক্রেডিট দিয়ে বা আমাকে ট্যাগ দিয়ে প্রকাশ করেন, তাহলে অনেক মানুষ লেখাটা পড়ে আমাদের সম্পর্কে সঠিক ধারণা পেতে পারবে।]
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×