somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন জানাই অ্যারোমা দত্ত, সুবর্ণা মুস্তফা, রুশেমা বেগমদের।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক এমপি ভাষাসংগ্রামী ইমাম উদ্দিন আহমাদের স্ত্রী রুশেমা বেগমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে ফরিদপুর থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে অভিনন্দন জানাই।
.
এতোদিন ফরিদপুরে ছিলেন এক মন্ত্রী। এখন সেখানে দুইজন সংসদ সদস্য হচ্ছেন। মন্ত্রীত্ব না পাওয়ার কারণে ফরিদপুরে অনেকদিন ধরেই এতোদিন ক্ষমতায় থাকা নেতাকর্মীদের মাঝে থমথমে ভাব বিরাজ করছিলো। তারা অনেকে আশায় ছিলেন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী অন্তত আত্মীয়তার সম্পর্ক বিবেচনায় নিয়ে নিজের একটা মন্ত্রণালয় ছেড়ে দেবেন অথবা জনপ্রশাসন খালি রেখেছেন, সেটা দেবেন। কিন্তু তাঁকে তাঁরই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। মন্ত্রী এই কমিটির সদস্য। বিজ্ঞজন বলেন, তাঁকে বিভিন্ন বিষয়ে উপদেশ পরামর্শ দেওয়াটাই মূলত সভাপতির কাজ। তবে নতুন মন্ত্রী মহোদয় সেইসব উপদেশ গ্রহণ করতে আইনত বাধ্য নন।
.
এরপর সারা ফরিদপুরে রটে গিয়েছিলো আইভি মাসুদ, ঝর্না হাসান এবং আরও কয়েকজনের নাম। তা আর হলো না। তাঁরা কেউই সংসদে জায়গা পাচ্ছেন বলে মনে হচ্ছে না। এবার ফরিদপুরে একক ক্ষমতার কিছুটা হলেও হয়তো অবসান হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, ভারসাম্য আসবে। আমার মতো অধমের সমস্যার কথা শোনার মতো একজন এমপি হয়তো আমি পাবো। দুর্নীতিবাজ মূর্খদের কথায় কোনো এমপি-মন্ত্রী আমাকে বিনা কারণে দূরে সরিয়ে রাখবেন না।
.
মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর জেলা পর্যায়ের ত্যাগী পরিবারগুলোর মূল্যায়ন করছেন, মহিলা আসনের সদস্যদের নির্বাচন করা দেখে তাই মনে হয়েছে। ৪১ জনের মধ্যে ২ জন বাদে বাকি সবাই নতুন মুখ। অ্যারোমা দত্তের মতো মানবাধিকার কর্মী, যিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি তোলা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী; সুবর্ণা মুস্তফার মতো অভিনেত্রীরাও সাংসদ হচ্ছেন। তাঁদের সবাইকে অভিনন্দন জানাই। এই ৫ বছর হোক দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের, হোক আরও অনেকদূর দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×