somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকাল উপকারের কথা কেউ মনে রাখে না।

১৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'তরকারি.. তরকারি...' ডাক শুনে রান্না রেখে বাইরে ছুটে গেলো মা। আজ অনেকদিন পর ছেলে বাড়িতে, মাংস রান্না হবে। কিন্তু বাসায় তো আদা শঁসা ইত্যাদি নেই! ছেলে দীর্ঘদিন ধরে বাইরে বাইরে। বাজার করে দেবে কে? আমি বললাম, থাক, এই কড়া রোদের ভেতর বাইরে যাওয়ার দরকার নাই মা। কিন্তু মা শুনলো না।
.
তরকারিওয়ালা আমাদের পূর্বপরিচিত। একটা সময় আমাদের এলাকাতেই থাকতেন, তার বোন আর জামাইবাবুর সাথে। সেই বোন মৃত, বোনের এক ছেলে সমীর টাকাপয়সা মেরে চম্পট দিয়েছে বলে লোকে বলাবলি করে, খবর নাই। আরেক ছেলে ভালো, তাকেও ঠকিয়েছে ঐজন। এখন সে একা দেনার টাকা শোধ করে বাজারে চা বিক্রি করে! অথচ একজন ছাত্ররাজনীতি করতো, পাড়ায় মাতবরি করতো আর কি; অন্যজন কাপড়ের দোকানি ছিলো।
.
তো, এই তরকারিওয়ালা আগে রিক্সা চালাতেন। প্রতিদিন যা রোজগার করতেন, বাসায় ফেরার পথে জোলার ওপারে এক সাহার ছেলে সব টাকা কেড়ে রেখে দিতো। একদিন কান্নাকাটি করে এসে তিনি পড়লেন আমার বাবার কাছে। সব শুনে বাবা পেছনের মোল্লাবাড়ির জঙ্গী কাকাকে দিয়ে ঐ ছেলেকে সতর্ক করালেন। জঙ্গী কাকা বাবার স্কুলের বন্ধু এবং বিএনপি নেতা। ফরিদপুরে তো বছর দশেক আগেও বিএনপিই সব ছিলো। বাবার আবার সব দল ও মহলেই আলাদা গ্রহণযোগ্যতা ছিলো। সেই থেকে সেই ছেলে আর টাকা নিতে আসেনি।
.
কিন্তু এই তরকারিওয়ালা সেসব এখন আর স্বীকার করেন না। মনে রাখেননি বলেই মনে হলো। কয়েকদিন আগের বাসি শঁসা, দাম হাকালেন ৫০ টাকা কেজি। মা বললো, 'বাজারে তো দাম কম, আর বাড়ির ওপর বাকি যারা আসে তারাও ৪০ টাকা কেজি নেয়। মানলাম ৫টাকা অটোভাড়া বাজার থেকে এখানে, তাই বলে এত বেশি নিবেন?' সে বলে বসলো, বাজারেও এমনই দাম। মাকে বাসায় রেখে দাম দিতে ফিরে এসে তাকে আমি জিজ্ঞেস করলাম, 'আচ্ছা, অনেকদিন আগে আমার বাবা থাকতে ঐপারের সাহার ছেলে নাকি খুব উৎপাত করতো আপনাকে? মারতো, টাকা কেড়ে নিতো? এ নিয়ে আপনি বাবার কাছে একদিন অনেক কান্নাকাটি করেছিলেন মনে হয়?'
.
আমি তখন ছোট ছিলাম। এটা মনে আছে যে তা হয়তো ভাবেননি। তাছাড়া এলাকার শত্রুরা তো আমার বদনাম করেই বেড়ায়, না করলে ভাত হজম হয় না তাদের। যাহোক, তরকারিওয়ালা একটু দম নিয়ে বললেন, 'ওপারের কুসুমার সাহা। ওরে ঠিক করতে আমার লাগছিল মাত্র দুই মিনিট।' জিজ্ঞেস করলাম, সেটা কে করেছিল? তিনি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুলের নাম বললেন। ক্যাপ্টেন বাবুল আজও বাবাকে ছোটভাইয়ের মতো দেখেন। আমি ডাকি কাকা। আমি বললাম, 'সে যেই বলে দিক, বাবার মাধ্যমে গিয়েছিলেন কিনা?' তিনি মাথা নিচু করে চোখটা অন্যদিকে ঘুরিয়ে জবাব দিলেন, 'মনে নেই'। বললাম, 'এসব মনে রাখতে হয় এবং বলতেও হয়। কারো উপকার ভুলতে নাই। এভাবে ডাকাতি দাম রাখবেন, আবার কিছু বললে তর্ক করবেন? সম্মানি লোককেও ছাড় দিবেন না? উপকারকারীকে মনে না রাখলে উন্নতি হবে না কোনোদিন'। ষাটোর্ধ লোকটা মনে হয় নাতির বয়সীর থেকে এমন শক্ত কথা মানতে পারলেন না। তিনি বললেন, 'আমি অনেক উন্নতি করছি।' ঠিক তখন মুখ ফসকে বেরিয়ে গেলো একটা কথা, যা আমি বলতে চাইনি-- 'উন্নতি করেছেন বলেই তো এই শেষ বয়সেও রোদের ভেতর ভ্যানে করে তরকারি নিয়ে ঘুরতে হয় রাস্তায় রাস্তায়..'
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×