somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মটরচালিত রিক্সা নিষিদ্ধ হোক

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইঞ্জিন/মটর/ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধে ফরিদপুরের বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানাই। তবে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিলো বলে মনে করি। প্রশাসনের সাবেক কর্তাব্যাক্তিদেরকে এই ব্যাপারে তেমন কঠোর হতে দেখা যায়নি বিধায় অনুমতি ছাড়াই এতোদিন এই 'অসম্ভব রিস্কি' এই রিক্সাগুলো ফরিদপুরের রাস্তা দাপিয়ে বেড়িয়েছে, ইচ্ছামতো ভাড়া হাকিয়েছে, তেমন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই।
.
এখন আপনি হয়তো আমাকে গালি দিয়ে বলবেন আমার মনে কোনো মায়াদয়া নাই। ভাই, মায়াদয়া দিয়ে তো প্রশাসন চলবে না। জনস্বার্থে প্রশাসনকে কঠোর হতেই হয়। পরীক্ষার হলে নকল ধরতে গিয়ে আমিও ফরিদপুরে অনেকের গালি খেয়েছিলাম। আর অবৈধভাবে চলা একটা বিষয়ে মায়াদয়া কিসের? এই রিক্সাগুলোতে মটর বসানোর অনুমতি কি কোনোদিন প্রশাসন দিয়েছিলো, যে এখন মায়াদয়া দেখাবে? এই কয় বছর যে চালিয়েছেন, এটাই তো বোনাস! অনুমতিবিহীন চালাচ্ছিলেন, ধরে তো কেউ জেলে পুড়ে নাই!
.
বলবেন, গরীবের পেটে লাথি মারা হচ্ছে? কারা গরীব? এই রিক্সাচালকেরা গরীব? এদের ডেইলি ইনকাম জানেন? এরা ইচ্ছা হলে যাবে, নাহয় যাবে না। অনেক সময় ডাকলে উত্তর না দিয়ে বা একবার না তাকিয়েও চলে যায়। কেউ কেউ দালালিও করে। যদি পেটে লাথি লাগেই, তাহলে গত মাসের ২২ তারিখ থেকে এতোদিন এরা রিক্সা না চালিয়ে খাচ্ছে কি? তাছাড়া রিক্সামালিকদের রিক্সার পিছে যা বিনিয়োগ ছিলো, সেটাও এতোদিনে কয়েক গুণে উঠে যাওয়ার কথা।
.
এই ইঞ্জিনচালিত রিক্সাগুলো এমন দ্রুতগতির চলাচলের জন্য বিশেষভাবে তৈরি নয়। মাঝে মাঝেই ওড়নায় পেঁচিয়ে বা ব্যালেন্স রাখতে না পেরে রাস্তায় পড়ে যায় মানুষ নিয়ে৷ ব্রেকগুলো তেমন নিরাপদ নয়, চাপলে থামতে সময় লেগে যায়, আবার জায়গায় দাঁড়ালেও যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ার ঝুঁকি। এগুলোতে উঠে বসাও বৃদ্ধদের জন্য কষ্টকর। তাছাড়া রিক্সার চালকদের অনেকে বসে চালাতে চালাতে বাতের ব্যাথায় কাতর। তাদেরও ব্যায়াম হবে প্যাডেল মারা রিক্সা হলে, ঘাম ঝড়বে এবং শরীর সুস্থ থাকবে।
.
ফরিদপুরে মটরচালিত রিক্সার ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিতে ২ বছর আগেই তৎকালীন ডিসি উম্মে সালমা তানজিয়া স্যারকে অনুরোধ করেছিলাম। ফেসবুকেও লিখেছিলাম। বর্তমান ডিসি-এসপি স্যার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছেন দেখে ভালো লাগছে। ফরিদপুরে আবার প্যাডেলমারা রিক্সা ফিরিয়ে আনতে হবে। রিক্সার ভাড়া নির্ধারণ করে দিতে হবে, অতিরিক্ত নিলে জরিমানার ব্যবস্থা ও প্রয়োগ থাকতে হবে। পাশাপাশি অটোরিক্সাগুলোকেও আইনের আওতায় এনে বৈধ লাইসেন্স লাগাতে বাধ্য করা, নির্দিষ্ট ভাড়ার অধীনে আনা এবং যেখানে সেখানে থামানো বা নির্দিষ্ট সংখ্যক অটো রাস্তায় নামানোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে যাতে রাস্তায় যানজট না থাকে।
.
মটরচালিত রিক্সা ছাড়া সাধারণ প্যাডেল মারা রিক্সা যদি চালকেরা চালাতে না চায়, তাহলে তাদের মুখাপেক্ষী না হয়ে বিকল্প ব্যবস্থা আনা দরকার। তবে মোটা চাকার এক ধরণের নতুন রিক্সা দেখলাম। সেগুলো মেয়রের অনুমোদিত নয় জানলাম, তাহলে কারা এই সুযোগে ব্যবসায়িক ফায়দা লুটতে চাইছে সেটাও দেখতে হবে। আবার এই রিক্সা বন্ধের খবরে শহরের বাইরের দূর-দূরান্ত থেকে অটো এনে শহরের রাস্তা ভরে রেখে দেখানো হচ্ছে রিক্সা না থাকলেও জ্যাম থাকে। তাই শহরের বাইরের অটো যাতে শহরে ঢুকতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে। দ্রুতগতির বাইকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে গতিসীমা বেধে দিতে হবে।
.
সর্বোপরি আমরা ফরিদপুরবাসী নিরাপদ সড়ক চাই। রাস্তায় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো যানবাহন রাস্তায় না থাকাই ভালো। পাশাপাশি সাধারণ জনগণ যেন রাস্তায় সুলভে চলাফেরার জন্য বাহন পায়, সেটাও মাথায় রাখা জরুরি। তবে তার জন্য কোনো সিন্ডিকেটের কাছে বিক্রি হওয়া যাবে না বা মাথা নত করা যাবে না। জনস্বার্থে যা যা করা দরকার তা প্রশাসনকে করতে হবে। আমরা সাধারণ জনগণ সকল ভালো কাজে নীরবে বা সরবে সমর্থন দিয়ে যাবো।

-দেব দুলাল গুহ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×