somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতার, ঈদ ও পূজা নিয়ে আমরা থাকি

১৭ ই মার্চ, ২০২৪ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু এসেছিলো বাসায়। জিজ্ঞেস করলাম, ইফতার কবে করাবি? বন্ধু বললো, 'শীঘ্রই তোকে দাওয়াত দেবো'। জিজ্ঞেস করলো মুরগির গোস্ত খাই কিনা। বললাম, তুই যেহেতু গোস্ত খাস না, আমিও খাব না; শুধু ছোলা-পেয়াজু-চপ আর মুড়ি দিয়ে ইফতার করবো তোর বাসায় একদিন। তাহলেই হবে। এক কেজি বেগুন কিনেছিলাম, মায়ের ইচ্ছায় ফেরার পথে বন্ধুকে সেটা দিয়ে দিলাম চপ বানিয়ে খাওয়ার জন্য। একটা বেগুন দিয়ে চপ আমরা এখানেও বানিয়ে খেলাম। মায়ের হাতের চপ, টমেটো সস আর কাসন দিয়ে।

স্কুলের বন্ধুদের গ্রুপে বললাম একটা ইফতার পার্টি করা যাক। পার্টি করা যায় সব ধর্মের সবাইকে নিয়ে। কিন্তু ইফতার মাহফিলে তো অন্য ধর্মাবলম্বীরা অংশ নিতে পারে না। বন্ধুরা মত দিলো ২৭ রোজার পর করলে ভালো হয়। কারণ তখন সবাই ঢাকা থেকে বাড়ি আসবে, বেশী মানুষ একসাথে বসে ইফতার করা যাবে।

কলেজের এক বন্ধু সেদিন ফোন দিয়েছে ইফতারের কিছুক্ষণ আগে। ভিডিও কলে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম চায়ের কথা। মা তাড়া দিয়ে বললো, 'চা ঠাণ্ডা হয়ে যাচ্ছে'। কথার মাঝে চায়ের কাপটায় চুমু দিয়ে ফেললাম বন্ধুকে লাইভে রেখেই। পরক্ষণেই বন্ধুকে বললাম, 'দোস্ত, খেয়াল ছিলো না যে তুই রোজা আছিস। তোকে দেখিয়ে খেয়ে ফেললাম। সরি'। বন্ধু বললো, 'আরেহ ধুর! এটা কোনো ব্যাপার না। আমিতো একটু পরেই রোজা ভেঙে খাবো। তুই তো রোজা নাই। তুই খা।' ঢাকা গেলেই বন্ধুর বাসায় যাই, থাকিও মাঝে মাঝে। আন্টির হাতের ইফতার আইটেম মিস করছি এবার। রোজার মাসেও তিনি আমার জন্য দুপুরে রান্না করতেন। আমি তা কোনোদিন ভুলতে পারবো না। আংকেল-আন্টি খাটি ধার্মিক। আংকেল ছিলেন সরকারের যুগ্মসচিব। তিনিও যথেষ্ট আদর করেছেন।

আগে না চাইলেও ইফতারের দাওয়াত পেতাম, ঈদের দাওয়াত পেতাম। পূজায় দাওয়াত না দিলেও অনেকে বাসায় আসতো, আবার কৌটা ভরে ভরে নাড়ু-খই দিয়ে আসতো বাবা তাঁর মুসলিম বন্ধুদের বাসায়। নাড়ু আর খই বানাতে বানাতে মায়ের খবর হয়ে যেত। তবু মুখ ফুটে কোনোদিন কিছু বলেনি। বাবা কবি বাবু ফরিদী মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, মা-ও তাঁর ইচ্ছাপূরণ করতেন।

সেই দিনগুলি কোথায় যে হারালো!
এটাই আমার অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটাই আমাদের সংস্কৃতি। যার যার ধর্ম সে সে পালন করবে। কেউ কাউকে বাধা দেবে না, বিদ্বেষ ছড়াবে না। যারা ধর্ম মানে না, তারাও তাদের মতো থাকবে। কাউকে জোর করা যাবে না। স্রষ্টা চাইলে নাস্তিকদের মনেও একদিন ধর্মের প্রতি ভালোবাসা জাগ্রত হতে পারে। ধর্ম নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াই করা যাবে না। এই বাংলাদেশ সবার, কোনো সম্প্রদায়ের একার না।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৪ রাত ২:২৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×