somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস শুধু দেশের রাজধানী মুখস্ত করার পরীক্ষা নয়।

২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমার বিসিএস এক্সামের সিট পরেছিলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ, প্রিপারেশন তো ভালোনা, পড়াশুনাও করিনাই, ৭০০ টাকা খরচ করে এপ্লাই করেছি এই ভেবে এক্সাম দিতে যাওয়া। আমার সামনের সিটেই এক মেয়ে, যদিও একেকজনের কোশ্চেন সেট একেকটা, তবে সিটগুলা সিঙ্গেল ডেস্কের হওয়ায় সামনের আর পেছনের সিটের খুব বেশি দুরত্ব ছিলোনা। এক ঘন্টা ত্রিশ মিনিটের মাথাতেই আমার মোটামুটি সব দাগানো শেষ, যেটা শিওর সেটাও দাগাইছি যেটা শিওর নাহ সেটাও অনুমানের উপর দাগাইছি। এরমধ্যে পাশের সিটের একজন ইশারায় কিছু জিজ্ঞেস করলে তারেও কোশ্চেনের উত্তর বলে দিছি এমন ভাবে বলছি যেন এই উত্তরগুলো শতভাগ সঠিক।

সামনের সিটের মেয়েটাকে এভাবে প্রায় ৯ টা প্রশ্নের উত্তর বলেছি, সেট মিল না থাকলেও সে যে কোশ্চেন পড়ে শুনাইছে সেটা স্পষ্ট শুনেই তাকে উত্তরগুলো বলেছি, আমার কনফিডেন্টলি দেয়া উত্তরগুলাই সে দাগালো। পরীক্ষা শেষে সবাই যখন একসাথে বের হচ্ছি মেয়েটা দৌড়ে এসে আমাকে থ্যাংকস জানালো, এমন ভাবে বিনয়ের সাথে থ্যাংকস জানালো যে মেয়েটার পকেটে হাজার পাচেঁক টাকা থাকলে সেটাও আমার হাতে ধরাইয়া দিতো কৃতজ্ঞতা সরুপ। মেয়েটা চলে গেলো, আমার মুখে মাস্ক, মাস্কের ভিতরেই মুচকি হাসছিলাম, বোঝার কথানা তবে মনে মনে বললাম বইন তোরে যে ৯ টা প্রশ্নের উত্তর আমি খুব কনফিডেন্টলি বলছি এর একটাও আমি শিওর নাহ তবে নয়টাই ভুল হওয়ার সম্ভাবনাও ফিরিয়ে দেয়া যায়না।

মেয়েটা নিশ্চয়ই বাসায় গিয়ে এলোপাথাড়ি গালাগালি করবে যখন কোশ্চেন মিলিয়ে দেখবে সে যেগুলো আমার কথামতো দাগাইছে সবগুলাই ভুল, তবে একদিক থেকে আমি নিজেকে স্বান্তনা দিচ্ছি, মেয়েটা তো আর আমার নাম জানেনা, তো সে বাসায় গিয়ে আমাকে গালাগালি করলেও আমার নাম নিয়েতো আর গালি দিতে পারবেনা, আর নাম না নিয়ে গালি দিলে সে গালিতো আমার গায়েও লাগবেনা.... তাইনা?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×