somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান কেন ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলো?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল নিয়াজী বলেছিলেন, "মরলেও আত্মসমর্পণ করবো না"। সেই নির্লজ্জ বেহায়াটা ৩০ লক্ষ বাঙালির রক্তে স্নান করে অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন, তা দেখে হেসেছিলো সারা দুনিয়া।

তিনি আত্মসমর্পণ করেছিলেন মিত্রবাহিনীর কাছে। মিত্রবাহিনীর প্রধান ছিলেন ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অরোরা। যেহেতু আমাদের দেশটি তখনও স্বাধীন হয়নি, তাই জেনেভা কনভেনশন অনুযায়ী আমাদের সেনাপ্রধান জেনারেল এম,এ,জি ওসমানির কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেনি, করেছে মূলত ভারতের সেনাবাহিনীর কাছে। কেননা দুটি স্বাধীন দেশের মধ্যে এই কনভেনশন অনুযায়ী চুক্তি হতে পারে। পাকিস্তান আর ভারত তখন দুটি স্বাধীন দেশ ছিলো।

আজকের দিনটিকে ভারতও বিজয় দিবস হিসেবে পালন করে। বাংলাদেশের একটি দল ভারতে গেছে এই উৎসবে অংশ নিতে, দুটি দেশের সম্পর্কের এই চরম অবনতির মাঝেও। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই দিনে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলো। কথাটি ভুল নয়। কারণ ৮+ মাস ধরে চলে আসা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার যুদ্ধে ভারতও সরাসরি জড়িয়ে পড়েছিলো এবং জয়লাভ করেছিলো। আমাদের দৃষ্টিতে এটি আমাদের জয়, আবার তাদের দৃষ্টিতে এটা তাদেরও জয়। আমরা মিলিতভাবেই জয়লাভ করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সম্পর্কর অবনতি নাহলে আমার বিশ্বাস মোদিজি তাঁর উক্ত পোস্টে বাংলাদেশ-ভারতের মিলিত জয়ের কথাই লিখতেন। কিন্তু, বাংলাদেশের অনেকে ইদানিং বলা শুরু করেছে-- মুক্তিযুদ্ধ ছিলো ভারতীয় ষড়যন্ত্র, আমরা নিজেরাই স্বাধীন হয়েছি ভারত কিছু করেনি ইত্যাদি। তাদের জন্যই তিনি বাংলাদেশের কথা এড়িয়ে গেছেন বলে মনে হচ্ছে।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান সবচেয়ে বড় ভুলটি করে ভারতের মাটিতে হামলা করে। ভারতের বিদেশনীতি অনুযায়ী আক্রান্ত নাহলে তারা পালটা হামলা করতে পারে না। তাই ১ কোটি শরনার্থীদের আশ্রয়, খাবার, চিকিৎসা দান করলেও, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী সারা বিশ্বের কাছে বাংলাদেশে গণহত্যার কথা তুলে ধরে জনমত সংগ্রহ করলেও, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিলেও, মুজিবনগর সরকারকে আশ্রয় দিলেও ভারত সরাসরি আমাদের জন্য অস্ত্র নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারছিলো না। পাকিস্তান হামলা করে তাদেরকে যুদ্ধে সরাসরি আহবান করলো। আর মাত্র ১৩ দিনেই ভারত ও বাংলাদেশের মিলিত মিত্রবাহিনী পাকিস্তানকে হারিয়ে দিলো। আমাদের পাশে ছিলো রাশিয়া, পাকিস্তানের পাশে ছিলো আমেরিকা। এটাই ইতিহাস, এটাই সত্যি। বাইরের হেল্প না পেলে ৯ মাস কেন, ৯ বছরেও প্রবল পরাক্রমশালী পাকিস্তানি আর্মির সাথে আমরা জয়ী হতে পারতাম না। কারণ আমাদের না ছিলো ট্রেনিং, না ছিলো অত্যাধুনিক অস্ত্র। লাঠি নিয়ে একে৪৭ এর বিরুদ্ধে লড়াই করা যায় না।

বাংলাদেশ স্বাধীন হওয়ায় ভারতের লাভ হয়েছে এটাও সত্যি। লাভ ছাড়া কেউ কিছু করে না। লাভ ছাড়া ভারতের এত সেনাই বা প্রাণ কেন দিবে, কেনই বা এক কোটি শরনার্থীকে আশ্রয় দেবে? বর্ডারের দুই দিকে শত্রুভাবাপন্ন দেশ থাকার চেয়ে একদিকে অপেক্ষাকৃত বন্ধুদেশ থাকা ভালো। এটাই তাদের লাভ। আর আমাদের লাভ তাদের হেল্প নিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, বঞ্চনা-নির্যাতনের অবসান হয়েছে। আমরা পাকিস্তানের চেয়ে সবদিক দিয়েও অনেক এগিয়েছি। আজ পাকিস্তানের বাসিন্দাদেরই অবস্থা চরম খারাপ, আমরা একসাথে থাকলে আমাদেরকে লুটেপুটে খেতো আরও।

ভারত যদি চাইতো, তখনই বাংলাদেশ দখল করে নিতে পারতো। কিন্তু তারা তা করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে ফিরেই ইন্দিরা গান্ধীকে বলেছেন সেনা ফিরিয়ে নিতে। ভারত তাই করেছে। বিশ্বের আর কোনো দেশ থেকে এত দ্রুত কোনো বিজয়ী সেনা চলে যায়নি। এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে শেখ মুজিবকে তার ৪ বছর পরেই! ভারতীয় সেনাবাহিনী থাকলে বা অন্তত ভারতের গোয়েন্দা রিপোর্ট শুনে নিজদেশের জনগণের প্রতি এতটা অন্ধবিশ্বাসী নাহলে হয়তো তিনি সপরিবারে হ*ত্যার শিকার হতেন না। তবে এটাও ঠিক, তাঁর অনেক ভুলও ছিলো।

স্বাধীন দেশে আজ ৫৩ বছর পর এই ইতিহাসকে পালটে দেওয়ার চেষ্টা চলছে। রাজাকাররা মুক্তিযোদ্ধা সাজতে চাইছে। রাজাকারের বাচ্চারা বিজয় দিবস উদযাপন করছে! তারা ভারতকে আরও একবার আক্রমণ করে ক্ষেপাতে চাইছে। এর পরিণতি কী হবে জানি না। তবে ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হওয়ার পর (যুদ্ধ না করেই স্বাধীন হয় পাকিস্তান) আজ পর্যন্ত একটা যুদ্ধেও পাকিস্তান জিততে পারেনি। এটাই ইতিহাস। এটাই সত্যি। তারা আরেকবার ভারতে আক্রমণ করুক। ভারতকে শায়েস্তা করে দিক। একাত্তরের বদলা নিক! তা না করে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে কেন? কারণ পাকিস্তানের এখন যা অবস্থা, নিজেরাই খেতে পায় না, যুদ্ধ করবে কি? বিশ্বাস নাহলে যারা ভারত ভ্রমণ করেছেন, তারা একবার বিনা ভিসায় পাকিস্তান ভ্রমণ করে আসুন। নিজেরাই উত্তর পেয়ে যাবেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×