somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরাকান আর্মিকে আমরা কেন ট্যাক্স দিচ্ছি? করণীয় এবং রোহিঙ্গা-পিনাকী প্রসঙ্গ

০২ রা মার্চ, ২০২৫ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারত থেকে পণ্য আনাটা ছিলো সহজ, দামেও তুলনামূলক সস্তা। কারণ মাঝখানে অন্য কোনো দেশ নাই, আমরা-আমরাই আর সম্পর্ক ছিলো ভালো। এরপর পিনাকী-ইলিয়াস গংয়ের 'কল্যাণে' ভারত বয়কট আন্দোলন মালদ্বীপের পর বাংলাদেশেও শুরু হলো। মালদ্বীপ আবার ভারত গিয়ে সম্পর্কের উন্নতি ঘটিয়ে ফেললেও আমাদের অনেকেই গো ধরেই বসে রইলেন যে ভারত থেকে পারত:পক্ষে কিছু কিনবো না। কেননা ভারতবিরোধী আন্দোলনই রূপ নিয়েছিলো সরকার পতন আন্দোলনে, এখন নতুন সরকারও ভারত থেকে কিনলে আর বয়কটের ইজ্জত থাকলো কোথায়?

তো, এরপর ভারতও ভিসা বন্ধ করে দিলো। শুধু জরুরি মেডিক্যাল ভিসা ছাড়া বাকি সব বন্ধ। আমি নিজেও ভিসা পাচ্ছি না ২+ বছর ধরেই। ফলে, নিকটবর্তী অন্য প্রতিবেশী পাকিস্তান-মায়ানমার থেকে পণ্য কিনতে হচ্ছে। কারণ আমেরিকা বা চীন থেকে তো এতোদূর নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি সম্ভব নয়! এতটাই পরিবহণ খরচ আসবে যে খাজনার চেয়ে বাজনা বেশি হবে। পাকিস্তান যা ভারত থেকে আমদানি করে, সেটাই আমাদেরকে দেয় মাঝখানে নিজের লাভ রেখে! যেহেতু তারাই আমাদের নব্য মিত্র, তাই তাদেরকে এই লাভটুকু দিয়ে মনে হচ্ছে আমাদের অনেকেও খুশি!

এখন কথা হচ্ছে, পাকিস্তান থেকে পণ্য আসার কি ভারত সংলগ্ন ভারতীয় মহাসাগরের রাস্তা হয়ে বঙ্গোপসাগর দিয়ে যে রাস্তা, সেটা ছাড়া আর কোনো সস্তা পথ আছে? আমার জানা নাই। বিমানে আনতে হলেও তো মাঝে ভারত, আর খরচ বেশি! এত বয়কট আন্দোলন, ভারতকে এত গালি দেওয়া, ভারতীয় পতাকা পোড়ানো, এত এত লং মার্চ করা, সেভেন সিস্টার্স দখল করার হুমকি দেওয়ার পরেও ভারত কিন্তু সমুদ্রে বাংলাদেশের কোনো জাহাজ আটকিয়েছে বলে জানা যায়নি। ভারতকে ট্যাক্স দিতে হয়েছে বলেও জানা নেই। কিন্তু দেখুন মায়ানমার থেকে পণ্য আনতে মাঝখানে আন্তর্জাতিক সীমানায় থাকা নাফ নদীতে আরাকাম আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে!

নাফ নদীতে সরকার পরিবর্তনের পর থেকে আরাকান আর্মি বাংলাদেশের জাহাজ দেখলেই বলতে গেলে গুলি করতো। আমাদের কয়েকটা ফিশিং জাহাজকে ওরা আন্তজার্তিক সমুদ্রসীমা থেকে ধরে নিয়ে গেছে কয়েকবার। সেই থেকে সেন্টমার্টিন যাওয়া-আসা প্রায় বন্ধ। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে তারা বাংলাদেশে পাঠিয়েছে। মানবতার খাতিরে হোক বা আন্তর্জাতিক চুক্তির কারণে বা নোবেলের আশায়, তাদেরকে ঠাঁই দিয়েছেন। চ্যানেল আইতে লেখা আমার নিষেধ ও বিশ্লেষণ কেউ শোনেনি। বরং অনেকে হুংকার ছেড়ে বলেছে, ওরা আমাদের ভাই, আমরা না খেয়ে থাকলেও ওদের খাওয়াব। অনেকে একাত্তরের তুলনা দিয়েছেন!

আমি ২০১৭ সালেই বলেছিলাম, ভারতের বাংলাদেশীদেএ আশ্রয় দেওয়ার বিষয়ের সাথে এর তুলনা চলে না। এরা যাবেও না ফিরে, জন্মনিয়ন্ত্রণও করবে না, সন্ত্রাসী কার্যক্রম চালাবে এবং একদিন চিটাগাং দখলে নেবে। চিটাগাং এখনও দখলে যায়নি, তবে সেদিকেই যাচ্ছে। কক্সবাজারের অধিকাংশ অপকর্ম এরাই করে। এরাই করবে। ভাসানচরে ওরা আর যাবে না, নিজ দেশেও ফিরে যাবে না। কারণ যারা ওদেরকে তাড়িয়েছে, এখন তারাই আরাকান রাজ্যর ক্ষমতায়, আগে তো সেখানে মিয়ানমারের আর্মিও ছিলো। আরাকান রাজ্য আলাদা রাষ্ট্র হয়ে গেলো বলে! সেখানে রোহিঙ্গাদেরকে আপনি একমাত্র সীমান্তে নিয়ে বন্দুক উঁচা করে ফেরত পাঠানো ছাড়া আর কোনোভানবেই ফেরত পাঠাতে পারবেন না। আর এই কাজটি আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেল লরিয়েট কিছুতেই করবেন না অন্তত নিজের ইমেজ নষ্টের আশংকার দিকে তাকিয়ে হলেও।

আশার আলো দেখছি না আপাতত। কেন যেন মনে হচ্ছে, আরাকান আর্মি একা নয়, ওদের সাথে অজিত দোভাল আছেন! ভারতের কিছু ইউট্যুবারও এমনটা দাবি করেছিলেন। এখন দেখা যাক, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কোথায় গিয়ে দাঁড়ায় আর আমরা কতদিন এই 'ভারত বয়কট' আন্দোলন চালিয়ে যেতে পারি। জাতির এই দুর্দিনে আরাকান আর্মির সাথে নেগোশিয়েটর হিসেবে পিনাকী ভাট্টাচার্যকে আনা যেতে পারে! তাকে একা একটা বোটে উঠিয়ে নাফ নদীতে ছেড়ে দিলে আমার বিশ্বাস তিনি ঠিকই হাত-পা দুলিয়ে যেভাবে আমাদের দেশের ধর্মপ্রাণ ভাইদেরকে পটিয়ে ফেলেন, সেভাবে আরাকান আর্মিকেও পটিয়ে ফেলবেন। ফলে এই সমস্যা থেকে আমাদের মুক্তি মিলবে। জাতীয় স্বার্থে তাই পিনাকী দাদাকে দেশে আনার জোর দাবি জানাচ্ছি!

বিস্তারিত: Click This Link

চ্যানেল আইতে আমার সেই লেখার লিংক: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৫ রাত ২:১১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×