somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত কি বাংলাদেশকে ভাতে-পানিতে মারতে চাইছে?

১৮ ই মে, ২০২৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা টাকা খরচ না করেও সহজেই ভাতে-পানিতে মারা গেলে লাখ টাকার মিসাইল মারার কী দরকার?

পাকিস্তানের মতো বাংলাদেশের প্রধান নদীগুলিও ভারতের ভেতর দিয়ে আসে। সেখানে পানি আটকে দিলে আমাদের অবস্থাও থরের মরুভূমির মতো হবে। পানি ছেড়ে দিলে বন্যায় তলিয়ে যাব। বেশিদিন বেশি বেশি পানি ছাড়লে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সাগরে তলিয়ে যাবে৷ গঙ্গা পানিচুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তারপর?

এই বছরই চুক্তি ভাঙার যথেষ্ট অযুহাত আছে ভারতের হাতে। পাকিস্তানের মতো ভারতবিদ্বেষের কারণ দেখিয়ে বা নিরাপত্তার কারণ দেখিয়ে গভীর রাতে পানি ছেড়ে দিতে পারে আবারও। কিছুই করার নাই। আমাদের তো আটকে রাখার সামর্থ্য নাই। ওরা উজানের দেশ, বিশাল আয়তনের ও প্রভাবশালী দেশ, বাড়তি সুবিধা তো পাবেই!

আর রপ্তানি-ট্রানশিপমেন্ট তো বন্ধ করলই! ভারত থেকে এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি আমদানি বন্ধ হয়ে গেলে অতিরিক্ত খরচ করে পাকিস্তান, আমেরিকা, কানাডা, ব্রাজিল থেকে আনবেন? দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকবে?

দুর্ভিক্ষ আসছে। প্রস্তুত হোন!
প্রতিবেশী প্রভাবশালী দেশের সাথে বন্ধুত্ব রেখেই টেকসই উন্নতি সম্ভব। এ কথা বললেই আমি ভারতের দালাল হয়ে যাই! অথচ আপনারা বুঝেন না যে আমি বাংলাদেশের ভালো চাই। পরাক্রমশালী প্রতিবেশী রাশিয়ার সাথে পশ্চিমা ইন্ধনে যুদ্ধ করে ইউক্রেনের পরিণতি সামনেই আছে। আপনারাই ঠিক করুন নিজেদের ভবিষ্যত! ভারতের সাথে প্রয়োজনীয় সদ্ভাব রেখে চলা বাদে অন্য কোনো উপায় থাকলে সেই উপায়ে পারলে দেশটাকে বাঁচান।

সামনে খুব খারাপ দিন আসছে। আপনাদের গজওয়াতুল হিন্দের স্বপ্ন আমাদের দেশটাকে পাকিস্তান বানিয়ে না ফেলে! পাকিস্তানের আর্থসামাজিক অবস্থা দেখেছেন তো? তাদের অর্থনীতির অবস্থা কেমন একটু গুগল করে দেখুন। ইউটিউবে সার্চ করে তাদের রাস্তাঘাটের অবস্থা দেখুন, মানুষ কী যানবাহন চালায়, ঘরবাড়ির চেহারা কি? আমরা কি এগিয়ে আছি না পিছিয়ে? আরও এগিয়ে যেত্ব চাই নাকি পিছিয়ে? এসব নিয়ে ভাবার সময় এখনই। দেব দুলাল গুহ।

https://www.channel24bd.tv/countries/article/267357/স্থলপথে-রপ্তানিতে-ভারতের-নিষেধাজ্ঞা:-বেনাপোলে-আটকে-গেল-৩৬-ট্রাক-গার্মেন্টস-পণ্য?fbclid=IwY2xjawKW5qBleHRuA2FlbQIxMQABHp5Bi_z4etj9DLelzXB2RJaGHN-9q4BjlQl-XdmbLJJgKQLREgYWDb5DvM05_aem_T0g8kBpe8zRVwpNVDFKVoA

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৫ রাত ১০:১৫
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×