somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান কি তলে তলে খুশি? হরমুজ প্রণালী বন্ধ করা কি সম্ভব?

২৩ শে জুন, ২০২৫ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হরমুজ প্রণালী বন্ধে একমত ইরানের পার্লামেন্ট!

ইরান কি পারবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে? না। এই কাজ করতে গেলে গোটা বিশ্বই ইরানের বিরুদ্ধে চলে যাবে। কারণ, বিশ্বের জ্বালানি তেলের ২০% এই প্রায় ২০ কি:মি: প্রশস্ত প্রণালী দিয়েই জাহাজ দিয়ে সরবরাহ করা হয়। এই কাজ করতে গেলে পশ্চিমা শক্তিগুলো আরও প্রবল আক্রমণ করবে ইরানে।

আর যদি ধরেও নিই, ইরান হরমুজ প্রণালী বন্ধ করেও দেয়, বিকল্প আগেই তৈরি করে রেখেছে আমেরিকা ও তার মিত্ররা। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও পশ্চিমাদের সবচেয়ে বড় মিত্র সৌদি আরবের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত দুদিকেএ সাগরের মাঝে পাইপলাইনে তেল ও গ্যাস পরিবহন করার পথ তৈরি করা হয়েছে। ফলে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও বিশ্ব না খেয়ে মরবে না। তবে এতে তেল পরিবহণে সময়টা তুলনামূলক বেশি লাগবে। আমেরিকা ও পশ্চিমাদের কিছুই হবে না। সমস্যা হবে চীন ও ভারতের। তখন চীন আর ভারতই গিয়ে যে করেই হোক হরমুজ প্রণালী মুক্ত করে আসবে।

এদিকে, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ২৪ ঘন্টাও না পেরোতেই, ট্রাম্প ইরানে হামলা করে বসেছেন। এমনই এক হামলা, যার দ্বারা ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধিকরণের পরিচিত স্থাপনাগুলো পাহাড়ভেদ করে মাটিরও প্রায় ৯০ মিটার নিচে গিয়ে ধ্বংস করে দিয়ে এসেছে আমেরিকার বি২ বোমারু বিমান! শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির এখনও দেশে ফেরেননি, এরই মাঝে এই হামলা চালালো আমেরিকা! ইরানে হামলা করবেন কিনা তা ভাবার জন্য ২ সপ্তাহ সময় চেয়ে নিয়ে ২ দিনও অপেক্ষা করলেন না ট্রাম্প।

পাকিস্তান আসলে উপরে উপরে মুসলিম ব্রাদারহুডে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য এবার নিন্দা জানালেও ভেতরে ভেতরে খুশিই হওয়ার কথা। কেননা প্রতিবেশী আরেকটি দেশ, তাও অন্য ধারার মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কাছে পাকিস্তানের আর কোনো মূল্যই থাকতো না। এমনটা হলে আইএমএস, বিশ্বব্যাংক থেকে চাইলেই এত ঋণ জুটতো না। ভারতকে ফোন করতেন না পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প। যদিও ভারত সে দাবি অস্বীকার করেছে।

ইরান শিয়া অধ্যুষিত দেশ আর পাকিস্তান, সৌদি আরব, ইরাক ইত্যাদি অধিকাংশ মুসলিম দেশ সুন্নি অধ্যুষিত (বাংলাদেশও)। ইরানের কোথায় কোন পারমাণবিক স্থাপনা আছে, কোথায় কোন মিসাইল তাক করা আছে, তা প্রতিবেশী পাকিস্তানের রাডার বা গোয়েন্দাদের হেল্প ছাড়া আমেরিকার কাছে যাওয়াটা সহজ নয়। ইসরায়েলের মোসাদ ছাড়াও মার্কিন গোয়েন্দারাও ইরানের মাটিতে দীর্ঘদিন ধরেই সক্রিয়। এসব গোপন তথ্য ছাড়া এত সহজে এত প্রিসাইজলি ৩৭ ঘন্টার জার্নি শেষে ইরানের মাটিতে বিনা লোকসানে এমন হামলা চালিয়ে ফিরে আসা সম্ভব নয়। ইরান এত দুর্বল কোনো দেশ নয়।

অবাক করা বিষয় কি জানেন? পাকিস্তান এই নিন্দা জানিয়েছে নিজের ইজ্জত রক্ষায়, বিশ্বের মুসলিমদের কাছে নিজের মুখ রক্ষায়। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইরানে আমেরিকার হামলার ঘটনায় উদ্বেগ জানানোর পর এ ছাড়া আর কিছু করার ছিলো না তাদের। আরও অবাক করা ব্যাপার, পাকিস্তান তাদের মাটিতে ইরানে হামলা করার জন্য আমেরিকাকে ঘাঁটি তৈরি করতে দিতে রাজি হয়েছে বলেও খবরে প্রকাশ।

আরও অবাক হবেন এটা জানলে যে ইরানে আমেরিকার এই হামলার ঘোর বিরোধিতা করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্বয়ং! ইরানে হামলার কথা মিডিয়ার কাছে ঘোষণার সময় ট্রাম্পের পিছে ভান্সকে দেখা গেছে মুখকালা করে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তিনি চাননি এমন হামলা হোক। এই ভান্স কে জানেন তো? ভারতের RSS নেতার আত্মীয়কে বিয়ে করেছেন যিনি, গত মাসেই প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত বেরিয়ে গেছেন পেহেলগাম অ্যাটাকের সময়, তিনিই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স!

কি, আপন কে আর পর কে-- সব গুলিয়ে ফেলছেন?
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ রাত ১২:১৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×