somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরান: সুইসাইড করলো নাকি সুপ্রিম পাওয়ারের মালিক হলো?

২৪ শে জুন, ২০২৫ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইজ্জত বাঁচাতে গিয়ে সুইসাইড করে বসলো ইরান? নাকি পেয়ে গেছে পারমাণবিক বোমা?

ইরান খুব ভালো করেই জানে, এত দূরে গিয়ে আমেরিকার মাটিতে হামলা করার মতো মিসাইল তাদের নেই। আবার আপাতত একটা পালটা হামলা না করলে ইজ্জতও থাকছে না মুসলিম বিশ্বে। তাই তারা আমেরিকার হামলার জবাব দিয়েছে তাদের মিসাইলের রেঞ্জের ভেতর থাকা আশপাশের দেশে তথা মিডল ইস্টে মার্কিন যত ঘাঁটি আছে, তার কয়েকটাতে; শুধু কাতারে নয়, কয়েকটা দেশে। ফলে গোটা মধ্যপ্রাচ্যের আকাশ কার্যত বন্ধ হয়ে গেছে। এক দমবন্ধ করা পরিবেশ এখন মরুর বুকে।

ইরানের মিসাইলের কারণে শুধু কাতার বা ইরাক নয়, গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব, দুবাইসহ গোটা মধ্যপ্রাচ্যের আকাশ এখন কার্যত লকডাউন হয়ে আছে। যেকোনো সময় কাতারকে সামনে রেখে সৌদি আরব ও আমেরিকার মিত্ররা তথা ন্যাটো দেশগুলো এই হামলার জবাব দেবে।

তবে ইরানের সমর্থকদের খুশি হওয়ার কারণ নেই। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে বলে জানা গেছে। এমনটাই হওয়ার কথা। কেননা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'অ্যারো' (তীর) ইসরায়েলের আয়রন ড্রোমেরও বাপ।

তবুও কোথাও যদি কোনো ত্রুটির কারণে একটা মিসাইলও কোনো মার্কিন ঘাঁটিতে পড়ে থাকে, যদি কোনো একজন মার্কিন সেনাও মৃত্যুবরণ করে, তবে ইরানের জন্য আগামী কয়েকদিন নরক যন্ত্রণা নেমে আসবে পৃথিবীতেই। আমি ভয় পাচ্ছি সিরিয়া বা আফগানিস্তানের মতো পরিণতি না হয় ইরানের!

ইসরায়েল আরও একবার সফলভাবে পশ্চিমাদেরকে যুদ্ধে নামিয়ে ছাড়লো। এবার আর রক্ষা নাই ইরানের। রাশিয়া, উত্তর কোরিয়া ও চীন এই যুদ্ধে ইরানের পাশে থাকবে বলে মনে হয় না।

কিন্তু হঠাৎ এত ক্ষেপে গেলো কেন ইরান? তবে কি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠলো তারা? ইরানকে রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া এখনও পারমাণবিক বোমা দিয়ে না থাকলে ইরান একযোগে প্রতিবেশী এতোগুলো দেশে মিসাইল ছুঁড়বে কেন? রাশিয়াই বা এই কাজ এখন করবে কেন? তারাও তো খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, নিজেরাও ন্যাটোর ইন্ধনে ইউক্রেনের সাথে প্রায় ৩ বছর ধরে 'শেষ না হওয়া যুদ্ধে' লিপ্ত!

ইরানের এতটা ক্ষেপে যাওয়ার আরেকটা কারণ হতে পারে এই-- মার্কিন হামলার আশংকায় প্রায় ৪০০ কেজি ৬০% পরিশুদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিলেও ইরান আসলে বোমা তৈরির কারখানাগুলোই হারিয়ে ফেলেছে, সবকিছু ধূলোয় মিশিয়ে দিয়েছে আমেরিকার বি২ বোমারু বিমান। তাই নতুন করে পারমাণবিক বোমা তৈরির কারখানা তথা স্থাপনা নির্মাণের আগে উক্ত ইউরোনিয়াম বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই ইরানের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের হিরো বা মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেদের অবস্থান আর অর্জন করা সম্ভব হচ্ছে না ইরানের।

ইরানের সমর্থকরা ঘুমাইয়েন না। সিরিয়াসলি। সবাই দোয়াদরুদ পড়েন। দোয়া পড়েন ইরানের জন্য, ইসলামি প্রজাতন্ত্রের জন্য এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য। কেননা এবার ট্রাপ নেতানিয়াহুকে থামানো দূরে থাক, নিজেই খমেনিকে খতমের মিশনে নামবেন। সেটা সফল হয়ে যেতেও পারে আজ রাতেই!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ রাত ২:০৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১২ তারিখ সারাদিন শাপলা কলি-তে আর গন ভোট হ্যাঁ-তে

লিখেছেন সূচরিতা সেন, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০০



মার্কা যখন শাপলা কলি
ভুল করলে দে, কান মলি।
দাঁড়িপাল্লা মার্কা যখন
বুঝে নাও সাঠিক ওজন।
মার্কা যখন ধানের শীষ
ঘাটেঘাটে চান্দা দিস।

আমি সংস্কারের পক্ষে তাই ১২ তারিখ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

×