somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

ভারতের উপর ৫০% ট্যারিফ আমেরিকার: রাহুল গান্ধীর চাল?

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যতই ক্ষেপানো হোক, রাহুল গান্ধী আর কাঁচা নেই, তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠছেন! তাঁর কাছে এবার ধরাশায়ী ভারতের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদি! সংসদে তিনি সরাসরি মোদিজিকে উদ্দেশ্য করে বলেন, যদি সত্যিই ট্রাম্পের কথায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে না থাকে, তাহলে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প মিথ্যাবাদী!

ব্যাস, এতেই কাজ হয়ে গেলো! মোদিজি দাঁড়িয়ে বললেন, ট্রাম্প না, ফোনটা করেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানিয়েছিলেন, পাকিস্তান অনেক বড় কোনো হামলার (খুব সম্ভবত নিউক্লিয়ার) পরিকল্পনা করছে। তিনি আরও জানান, বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানই তাঁকে 'সিজফায়ার' করার জন্য ফোন করেননি।

এমনিতেই আমরা সবাই জানি ট্রাম্প কখন কোন সিদ্ধান্ত নেন, তা আগে থেকে কেউই বলতে পারে না। এবারও তাই হলো। এতোদিন বারবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি করে আসা ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে ভারতের উপর আরও অতিরিক্ত ২৫% ট্যারিফ আরোপ করে বসলেন! সব মিলিয়ে এবার শুল্ক দাঁড়ালো ৫০%!

ভারত মূলত এই বাড়তি ট্যারিফ গুনতে যাচ্ছে ইরান ও রাশিয়া থেকে অল্পদামে অপরিশোধিত তেল কেনার কারণে। রাশিয়া ও ইরান থেকে তেল কিনে তা পরিশোধন করে ভারত ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করে লাভটা রেখে ক্রয়ের টাকাটা রাশিয়া ও ইরানকে দিয়ে দেয়। এই বিষয়টাই কাল হলো ভারতের তথা নরেন্দ্র মোদির!

বাংলাদেশে উভ্যুত্থানের পর অনেকে বলছিলো, একইভাবে ভারতেও বিপ্লব ঘটানোর তথা মোদির সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে ডিপ স্টেট! সেই খেলাটা শুরু হবে এখন। সাধারণ জনতা এই বাড়তি ট্যারিফের বোঝা সইতে না পারলে রাস্তায় নামবে। কংগ্রেস ও অন্য দলগুলো এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাবে গদি থেকে অমিত শাহ-নরেন্দ্র মোদিদের নামাতে।

তবে শেষ খবরে জানা গেছে, চীন ও রাশিয়ার সঙ্গে নতুনভাবে জোটবদ্ধ হতে চাইছে ভারত। সে উদ্দেশ্যে শীঘ্রই সফর শুরু করবেন মোদি।

দেখুন জীবন কতটা অনিশ্চিত! আমেরিকার ভোটের আগে ও পরে ট্রাম্পের সাথে কত মাখামাখি এই বিজেপির, নির্বাচনে জিতে আমেরিকায় নাগরিক সংবর্ধনায় কত প্রশংসাই না করেছিলেন ট্রাম্প আর মোদি একে অন্যের! ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিজেই ভারতীয় বংশদ্ভূত মেয়েকে বিয়ে করেছেন, যিনি কিনা আর,এস,এস নেতার ভাতিজি! আমেরিকার গোয়েন্দা প্রধান এখন ইস্কনভক্ত তুলসী গ্যাবার্ড! অথচ এই মিত্রতা ছয় মাসও টিকলো না! এরই মাঝে দুজনের মাঝে বন্ধুত্বে ফাটল ধরলো! যেখানে শুল্ক অনেকটাই তুলে নেওয়ার কথা বৃটেনের মতো, সেখানে এত বাড়তি শুল্ক আরোপ করে বসলো আমেরিকা!

এই দিন আসবে জানলে কি ভারতীয়রা একচাপা ট্রাম্পকে ভোট দিতেন? কে জানে? হয়তো তিনি জিতলে এত সূক্ষ্মভাবে তাঁকে ক্ষেপিয়ে দেয়া যাবে ভেবে কংগ্রেসের সমর্থকরাও তাঁকে ভোট দিয়েছেন! গত কয়েক মাস ধরে ঘনঘন রাহুলের লন্ডন তথা পশ্চিমযাত্রার কারণটাও কি স্পষ্ট হচ্ছে এবার?

এখন দেখার বিষয়, ভারত-চীন-রাশিয়ার এই বন্ধুত্ব তথা এশিয়ার ত্রিরত্ন পশ্চিমের এই রক্তচক্ষু উপেক্ষা করে টিকে থাকতে পারে কিনা।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১১
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×