somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

রনি কি পারবে বরিশালকে স্বাধীন করতে? নাকি আবারও মার খাবে?

১১ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বরিশালকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি জুলাইযোদ্ধা মহউদ্দিন রনির!
.
আমি বুঝলাম না, সরকার তোমাদের, তোমরাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছো; তাহলে সরকারের উপর কেন ভরসা রাখতে পারছো না? সরাকারই তো স্বাস্থ্য সংস্কার কমিশন করে দিয়েছেন! একজন বয়ষ্ক স্বাস্থ্য উপদেষ্টা আছেন দায়িত্বে, যিনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও সুদীর্ঘকাল একসঙ্গে কাজের দুর্লভ অভিজ্ঞতাপ্রাপ্ত। তাঁর প্রতি তোমাদের আস্থা নেই কেন? দেখা যাচ্ছে, তাঁর প্রতিও অসম্মানজনক ভাষণ তুমি দিয়েছো।
.
আস্থা তো রাখোইনি, অত্যন্ত কড়া ভাষায় একজন মুরুব্বিকে তোমরা আক্রমণ করে মিডিয়ায় বক্তব্য দিয়েছো গতকাল, তাঁকে ২৪ ঘন্টার মধ্যে বরিশাল যেতে পরোক্ষভাবে নির্দেশ দিয়েছো! সে আশা পূরণ তো হয়ইনি, পাত্তা তো পাওইনি, উলটো নিজের ছোটভাইদের কাছেই মার খেয়েছো। এরপর সুর নরম করেছো। এখন নরম স্বরে সরকারের সাথে কথা বলছো। কিন্তু তোমাদের ডাকে আর এক বছর আগের মতো জনতা রাজপথে নেমে আসছে না। কেন? তোমাদের উপর কি তাহলে জনগণ আস্থা হারিয়েছে?
.
স্বাস্থ্যের সিন্ডিকেট ভাঙবা বলেছো-- এটা যদি সত্যিই চাও, যদি লীগের ও বিএনপির সিন্ডিকেট ভেঙে নিজের সিন্ডিকেট বসাতে না চাও, যদি এটা তোমার স্থানীয় প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা না হয়ে থাকে, যদি সত্যিই চাও সরকারি হাসপাতালে সবাই কাঙ্খিত সেবা সরকার নির্ধারিত ফিতে পাক-- তাহলে খুবই ভালো কথা। আমাদের সমর্থন থাকবে। সকল দুর্নীতি বন্ধ করে দাও। মানুষ যেন ভালো সেবা পায় সরকারি হাসপাতালগুলোতে, সেটা তো আমরাও চাই। চা বিক্রেতা থেকে বড় নেতা হয়েছো, বঙ্গবন্ধুর মতো 'দুর্গ গড়ে তোলা'-র আহবান জানিয়ে ভাষণ দিচ্ছো, একদিন নরেন্দ্র মোদিও হয়ে যাও-- আমাদের আপত্তি নাই।
.
কিন্তু মহাসড়ক আটকাতে গিয়ে গতকাল সেনার মার একবার খেয়েছো, মার খেয়েছো নিজেদের দলের ছোটভাইদের থেকেও, দেখো আগামীকাল আবারও সেনা-পুলিশ-বিএনপির থেকে একযোগে মার না খাও। সেদিকে খেয়াল রেখো ভাই। শুভকামনা রইলো।
.
দেব দুলাল গুহ'র নিপুণ কথন
১১ অগাস্ট, ২০২৫
#barisal #mohiuddinrony #medical #sbmc #ncp #barisalblocked

রনির ভাইরাল বক্তব্যর ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/172RMyRDJy/
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×