somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোভাল কি হাসিনাকে ফেরাতে সক্রিয়? চীনের বিজয় দিবসে মোদি নেই কেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আচ্ছা, এই যে এত শক্তির প্রদর্শনী চীনে, সেখানে মোদি নেই কেন? তাঁকে কি আমন্ত্রণ জানায়নি চীন? অজিত দোভালকে দেখলাম না কেন চীনে সেভাবে?
.
মোদি আসলে চীনে গিয়েছিলেন ট্রাম্পের সাথে দর কষাকষির সুযোগ নিতে। 'বিছানায় শোয়া'র কাছাকাছি এতোটা হৃদ্যতা তিনি দেখিয়েছেন সেজন্যই। তিনি দেখালেন, দক্ষিণ এশিয়ার মিত্র হলেও এটা ঠিক নয় যে ভারতকে কিনে নিয়েছে আমেরিকা। তারা চাইলেই মিত্র বদলানোর সক্ষমতা এখন রাখে।
.
কেন বললাম এমন কথা? দেখুন, চীনের আজ সামরিক শক্তিমত্তার বিশাল প্রদর্শনী ছিলো। তাদের বিজয় দিবস উদযাপন আর কি! নিজেদের বিশাল ও গোপনীয় অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনী ছিলো চীনের। সারা বিশ্বকে তাক লাগানো সে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে হারিয়ে আজ ৩ সেপ্টেম্বর যে বিজয় তারা (ও আমেরিকাসহ মিত্ররা) অর্জন করেছিলো, সেই বিজয় উদযাপনের দিন ছিলো আজ। কিন্তু চীন থেকে সবেমাত্র সামিটে যোগদান করে এলেও আমন্ত্রিত হয়েও এই প্যারেডে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছিলেন না। তবে থাকলে তাঁর অবস্থান হতো সামনের সারিতে চীনের প্রেসিডেন্টের বাম পাশে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দ্বিতীয় সারিতে রাখা হয়েছে। বিশ্বাস নাহলে নিজেই দেখুন ভিডিওতে!
.
মোদি আসলে প্যারেডেও থেকে নিজেকে দুর্বল হিসেবে দেখাতে চাননি। চীনের সাথে যতই হাত মেলান না কেন, চীন ভারতের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী, সীমানা নিয়ে দ্বন্দ্ব এখনও আছে। প্যারেডে থাকা মানে অনেকটা চীনের বশ্যতা স্বীকার করে নেয়া। চীন জোটের অংশ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তোলা। তিনি এসেছিলেন সামিটে, সামিট শেষ করে চলে গেছেন। আবার মোদি জাপানকেও রাগাতে চাননি। তিনি চীনে যাওয়ার আগে জাপান হয়ে গেছেন। জাপান নিশ্চয়ই বুলেট ট্রেনসহ অন্যান্য ক্ষেত্রে ভারতকে আরও সহযোগিতার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি আমরা দেখলাম মোদির জাপান সফরের পরেই আমাদের ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনালে জাপানের সহায়তা আপাতত বন্ধ হয়ে গেলো। তারা জানিয়ে দিয়েছে এই সরকারের আমলে আর ঐ কাজে তাঁরা থাকছেন না। ভারত বয়কটের আরও এমন অনেক মাশুল হয়তো আমাদেরকে দিতে হবে।
.
চীনের প্যারেডে মোদির না থাকার আরেকটা কারণ হলো, তিনি আসলে আমারিকাকেও আর রাগাতে চাইছিলেন না। দর কষাকষির জন্য যেটুকু দরকার ছিলো, সেটুকু 'অবাধ্যতা' তিনি দেখিয়েছেন। আর দরকার নেই। এতেই ট্রাম্প ট্যারিফ কমাবেন বলে আশা করি। এখন ভারত মধ্যপন্থায় হাঁটবে। জাপান-আমেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়াকেও আর ক্ষেপাবে না, আবার চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষ শিবিরের সাথেও সুসম্পর্ক রাখবেন। এভাবেই ভারত এগিয়ে যাবে। এখানেই নরেন্দ্র মোদী ও এস জয়শংকরের জাদু।
.
দেখুন ভারতের উপর অতিরিক্ত ২৫% বাড়িয়ে মোট ৫০% শুল্ক আরোপ করলেও ভারতের লাভ ছাড়া লস নাই। কারণ রাশিয়া ভারতকে ব্যারেলপ্রতি আরও ৩-৫ ডলার কমে অপরিশোধিত তেল দিচ্ছে, যা শোধন করে উচ্চ দামে ইউরোপে বিক্রি করে ভারত মুনাফা করে ঐ বাড়তি শুল্ক পুষিয়ে নেবে ভারত।
.
পাকিস্তান এখন বন্যা নিয়ে ব্যস্ত, নিজেদের জানমাল বাঁচাবে না ভারতের সাথে শত্রুতা করবে? আবার এই সামিটে চীনের সাথেও অনেকটা সদ্ভাব হয়ে গেলো, ফলে চীন ও পাকিস্তানের দিকে আপাতত কম দৃষ্টি দিয়ে শুধু বাংলাদেশ নিয়েই ভাবতে পারবে ভারত এখন।
.
খেয়াল করলে দেখবেন, চীনে অজিত দোভালকে কিন্তু দেখা যায়নি আর মোদির সাথে। আমার ধারণা তিনি শেখ হাসিনাকে ফেরাতে বিভিন্ন মিটিং-সিটিংয়ে ব্যস্ত ছিলেন চীনের সংশ্লিষ্টদের সাথে। আমরা জানি, ভারত আর রাশিয়া সবসময় মুক্তিযুদ্ধের চেতনার সরকারের পক্ষে। শুধু চীনকেই ম্যানেজ করা গেলে এই অঞ্চলে আর কেউ বাঁধা দেওয়ার মতো থাকবে না। বাইডেন আমেরিকার ক্ষমতায় নাই, আছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ যেমন বাইডেনের যুদ্ধ, ট্রাম্পের না, বাংলাদেশের বেলায়ও তেমন। যদি এসব মিটিং ফলপ্রসু হয়ে থাকে, তবে আমেরিকার ডিপ স্টেটও আর বাঁধা দিতে পারবে না। সেক্ষেত্রে নির্বাচনের আগেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। এসে এখনও নিজেকে দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী দাবি করে বসলেও পৃথিবীর কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই, যিনি তাঁকে ভুল প্রমাণ করবেন। আর জুলাই সনদ? সংবিধানের উপরে একে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন

#India #China #russia #PutinVladimir #Modi #NarendraModi #Bangladesh #SCOSummit2025 #japan #usa #Jinping #XiJinping #devdulalguho

প্যারেডের ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1Afwitchbd/
#India #China #russia #PutinVladimir #Modi #NarendraModi #Bangladesh #SCOSummit2025 #japan #usa #Jinping #XiJinping #devdulalguho
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×