somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাইনালে আমরা ভারতকে সহজে জিততে দেবো না

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হতাশ হবেন না ভাইয়েরা। কান্নাকাটি করবেন না বোনেরা। আজকের ম্যাচটা জাস্ট একটা টেস্ট কেস ছিলো। মূল খেলা আমরা খেলবো ফাইনালে ভারতের সাথে। ব্যাটসম্যান লিটনকে ছাড়া, লিটনের ক্যাপ্টেন্সি ছাড়াই বাংলাদেশ ভালোই ফাইট দিয়েছে। ফাইনালে আরও ভালো ফাইট আমরা দেবো। তবে তার আগে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। আমার মনে হচ্ছে আমরা পারবো।
.
খেলার শুরুতেই বলেছিলাম ভারত ২০০-২২০ করবে, বাংলাদেশ ১২০-১৫০ এর মাঝে অলআউট হবে। প্রথমটা মেলেনি, কারণ আমি ওটা প্রেডিক্ট করেছিলাম অভিষেকের সেঞ্চুরি হবে এটা ধরে নিয়ে। ক্যাপ্টেন জাকের আলী যখন অভিষেকের ক্যাচটা ফেলে দিলো, তখনই বলেছিলাম আজ আমরা হারবো। তাই হলো। ঐ অভিষেকের রানগুলোই আমাদের জয়ের পথে ব্যবধান গড়ে দিলো, দেয়াল হয়ে দাঁড়ালো। জাকের আলী ক্যাচটা ধরলে অভিষেকের রান ৬৫ কম হতো, যেখানে ভারত জিতলো ৪১ রানে।
.
অর্থাৎ তখন অভিষেক আউট হলে আমরা আজ জিততাম। অভিষেক আউট হয় নাই সরাসরি। না বোল্ড, না ক্যাচ দিয়ে আউট। রিশাদের অতিমানবীয় থ্রো তাকে অবাক করেছে, সে ভাবেনি এভাবে কেউ থ্রো করতে পারে বাংলাদেশে। মুস্তাফিজ সেটাকে রান আউটে পরিণত করেছে। অন্যপাশের ব্যাটার সঠিক সময়ে থামার কল দেয়নি বলেই অভিষেক আউট হয়েছে। তা নাহলে ভারতের সংগ্রহ সেই ২০০-২২০ রানই হতো। বাংলাদেশ আজ আসলে হেরেছে ঐ এক অভিষেকের কাছেই, যে ব্যাটে ও ক্যাচে আজ দুর্দান্ত ছিলো।
.
সাইফের ব্যাটিং অসাধারণ লাগলো। সে ধারাবাহিকভাবেই ভালো খেলছে অভিষেকের মতো। তবে ৫ বার তার ক্যাচ ফেললো ভারতীয়রা, যা আমার কাছে স্বাভাবিক ঠেকেনি। আমার মনে হয়েছে ভারত চেয়েছে সাইফকে আরও কিছুক্ষণ খেলার সুযোগ দিতে। ভারত চাইছিলো আজ বাংলাদেশ হারুক, তবে আত্মবিশ্বাসীও থাকুক। তাতে আগামীকাল পাকিস্তানকে হারানো সহজ হবে। আর তারা এশিয়া কাপ থেকে আউট হলে ভারতের চেয়ে বেশি খুশি আর কে হবে বলেন?
.
লিটন আজ রেস্ট পেলো। দেখলো তাঁকে ছাড়া দল কেমন খেলে। দলের জন্য তাঁর প্রয়োজনীয়তাটাও বোঝা গেলো। লিটন থাকলে আজ আমরা জিততাম। যাহোক, কাল ভালো খেললেই হবে। কালকেই আমাদের আসল খেলা। তবে এবার যেন আর ফাইনালে হেরে না আসি ভারতের কাছে। এবার আমাদের জিততে হবে। জয় ছাড়া আর কিছু ভাবছি না। বাকিটা স্রষ্টার হাতে। জয় বাংলা।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×