somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই সনদ : বাস্তবায়নটাই এখন দেখার।

১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রফেসর ইউনূস স্যার যে উচ্চতায় দেশকে ওঠানোর কথা বলে তাঁর বক্তব্য শেষ করলেন, একইরকম করে আমাদের বিসিএস ৩৫ ব্যাচকে অনন্য উচ্চতায় ওঠানোর স্বপ্ন দেখে ও দেখিয়ে আমি ২০১৮ সালে 'অনন্য ৩৫' প্যানেল করে ব্যাচের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছিলাম। সুষ্ঠু ভোট হয়নি, আমাকে হারিয়ে দিয়েছিলেন গোপালগঞ্জের বাসিন্দা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শেখ কুতুব ভাই। তবুও আমি মোট ভোটারের ১/৩ অংশ ভোট পেয়েছিলাম।
.
আমি পারিনি, কিন্তু ইউনূস স্যার পারলেন। তিনি এত প্রতিবন্ধকতা ডিঙিয়ে জুলাই সনদ সাক্ষর করাতে পারলেন। আলী রিয়াজ স্যার আসলেই এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক বিষয়েই একমত হয়েছে, যা ছিলো অকল্পনীয়। এখন এর কতটা বাস্তবায়িত করে যেতে পারেন, সেটাই দেখার। কারণ আওয়ামী লীগ, এনসিপি, বাম জোটসহ কিছু দল এই সনদে এখনও সাক্ষর করেনি।
.
ডক্টর ইউনূস বঙ্গোপসাগর নিয়ে অনেক কথা বললেন। তিনি আবারও বঙ্গোপসাগরের সাথে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে যুক্ত করে লাভবান হওয়ার কথা বললেন। 'সেভেন সিস্টার্স' আর 'ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো' বলার মাঝে পার্থক্য আছে। তিনি বঙ্গোপসাগরকে বাংলাদেশের অংশও বললেন। এখন মনে হচ্ছে ভারতও এতে আপত্তি তুলবে।
.
তবে তিনি স্পষ্ট করেই বলেছেন, আমাদের কারো কাছে মাথা নত করে চলতে হবে না, অন্যরাই আমাদের দেখে মাথা নত করবে। তিনি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বললেও নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে দলগুলোকে আবার আলোচনায় বসতে বললেন, কমিশন গঠনের কথা বললেন। এখন এই আলোচনা ফেব্রুয়ারীর আগে শেষ হবে কিনা সেটা বলা মুশকিল।
.
তবে আজকের এই বৃষ্টিকে তিনি যেমন 'আল্লাহর রহমত' বললেন, এনসিপিসহ জুলাইযোদ্ধারা যারা আজ সংসদ ভবনের সামনে পুলিশের মার খেলো তারা এটাকে 'প্রকৃতির কান্না'-ও বলতে পারে। আওয়ামী লীগ এটাকে বলতে পারে মুক্তিযোদ্ধাদের কান্না, কারণ জুলাই সনদে নাকি থাকছে না মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। সব মিলিয়ে এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন ড. আলী রিয়াজ ও ড. মুহাম্মদ ইউনূস।
.
এখন এটা বাস্তবায়নের বিষয়টাই মুখ্য। কেউ কেউ এই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি তুলছে। তবে আমি মনে করি, এটা সম্ভব না। কারণ এটা বিপ্লবী সরকার নয়। এটা সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত সরকার, আবার জুলাই সনদে নাকি ১০৬ অনুচ্ছেদের কথা উল্লেখই নাই। যদিও সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার আগেই সরকার গঠন হয়ে গিয়েছিলো, পরে মত নেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা সব মবের মুখে একযোগে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করেছিলেন স্পিকারও। তাই রাষ্ট্রপতিকে ইচ্ছা থাকলেও পদত্যাগ করানো যায়নি। কারণ করতে হলে স্পিকারকে থাকতে হতো। আবার সংবিধান সংশোধনের দায়িত্ব সংসদের। স্পিকার না থাকলে সেটাও সম্ভব না। এমপিরা অধিকাংশই অথবা সবাই পলাতক। তাই সংসদ বসিয়ে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া সম্ভব না, সংবিধান সংশোধনটাও সম্ভব না।
.
আরও সিরিয়াস বিষয়, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে যাননি, তিনি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে চলে গেছেন। তিনি পালিয়ে গেছেন এটাও বলা যাচ্ছে না। কারণ পালিয়ে গিয়ে থাকলে যে সেনাসদস্যরা তাঁকে ভারতে নামিয়ে দিয়ে এসেছেন, তাঁদের কি কোর্ট মার্শাল হয়েছে? জানামতে হয়নি। তিনি যদি ফিরে আসেন, যদি বলেন প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছিলেন এবং তাঁকে রুখে দাঁড়ানোর বা তাঁর বৈধতাকে প্রশ্ন করার কেউ যদি না থাকেন, তবে গত বছরের ৫ আগস্ট থেকে তিনি ফেরা পর্যন্ত যা যা সাইন হয়েছে, সব তিনি এক সাইনেই বাতিল করর দিতে পারবেন।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×