
সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানকে নিমন্ত্রণ করলে নরেন্দ্র মোদিকে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে কেন? ভারত কি সার্কের বাইরে? না।
নরেন্দ্র মোদি আসতে চাইলে দুনিয়ার কোনো শক্তি নাই তাঁকে আটকায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি।
ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ পরাশক্তি এখন। ভারত এই অঞ্চলের আমেরিকার স্বীকৃত মিত্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তিনি দুজনেই রিপাবলিকান। রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু, যার প্রমাণ আমরা একাত্তরেও পেয়েছি।
বাকি রইলো চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মোদি ম্যানেজ করেন রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিয়ে। সার্কে চীন নাই। কাজেই, চীনের প্রেসিডেন্ট আসার সুযোগ নেই।
সার্কভুক্ত দেশগুলোকে তথা ভারতকে নিমন্ত্রণ দিয়েও এখন মানা করার সাধ্য বাংলাদেশের নাই। সেটা করলে যুদ্ধ অবধারিত। ভারতের সাথে যুদ্ধ করবে বাংলাদেশ? আমার মনে হয় না। করলে এতোদিনেই করতো। এখন যদি করেও, ১ দিন টিকতে পারবে তো?
আপনাদের কি মনে হয় ভারতের সবুজ সংকেত ছাড়া ও সুসম্পর্ক ছাড়া আর রাজনীতিতে না ফেরার কথা দিয়ে বিদেশ যাওয়া তারেক রহমান ফিরতে পেরেছেন দেশে, হিন্দু ও আওয়ামী লীগের ভোট ছাড়া হয়েছেন নির্বাচনে জয়ী?
এনসিপি এখন সংসদের বিরোধী দলে। তারা না এলেও এই শপথগ্রহণ হবে। এটাই বাস্তবতা। তবে এনসিপি এমন কিছু করলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখনকার চেয়েও খারাপ হতে হতে একসময় বিলুপ্ত হবে। কারণ এখানে ব্যাক্তি মোদি আসছেন না, তিনি আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। তাঁকে ডিনাই করা মানে ভারতের পেটের মধ্যে থেকে ভারতকেই ডিনাই করা, যার পরিণাম সবার জানা।
দেব দুলাল গুহ (দেবু ফরিদী)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


