somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

>>>

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের একটি অনুমোদিত সংস্থা। এতে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ইউরোপের ডেনমার্ক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে একই মহাদেশের সুইজারল্যান্ড ও আইসল্যান্ড।

১৫৭ দেশের এই দীর্ঘ তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০তম। আর তালিকার সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট আপডেট ২০১৬-এর তালিকায় এ তথ্য উঠে এসেছে।

তালিকা করা হয়েছে মূলত কয়েকটি দিক বিবেচনা করে তার মাঝে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হলো- দীর্ঘায়ু, দুর্নীতির নিম্নমাত্রা এবং জীবনপন্থা নির্বাচনে স্বাধীনতা, সামাজিক সুযোগ ও সহযোগিতা, হৃদ্যতা, সুখভোগের বৈষম্যের স্বল্পমাত্রা, মাথাপিছু আয়ের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।

যে বিষয়গুলো নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। প্রথমেই আছে দীর্ঘায়ু, হ্যাঁ এই জায়গাতে আমরা একটু এগিয়েছি কিন্তু বাকীগুলো???

বাকীগুলোর মাঝে আছে দুর্নীতির নিম্নমাত্রা। আসলেই কী আমরা দুর্নীতির নিম্নমাত্রায় পড়ি?? কেমন করে পড়ি- যেখানে বাংলাদেশ সংবিধানের (২৭নং অনু) বলা হয়েছে, আইনের চোখে সমতা। সকল নাগরিক আইনের চোখে সমান এবং সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। অর্থাৎ কোন ব্যক্তি বিশেষ সুবিধা দাবি করতে পারে না ।

অপরদিকে (৪০নং অনু) বলা হয়েছে- যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিক আইনের দ্বারা আরোপিত বাধানিষেধসাপেক্ষে যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণ করতে এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পতিচালনা করতে পারবে ।

আসলেই কী আমরা আইনের চোখে সমান এবং যোগ্যতানুযায়ী চাকুরি পাই! পাই না। চাকুরি পেতে হলে দলীয় সিল থাকা লাগবে। এ সমস্যা যে শুধু এ আমলে তা কিন্তু না। সব আমলেই আমরা এ মৌলিক অধিকারের সঠিক প্রাপ্য হিস্যা বুঝে পাইনি। তাহলে কেমন করে আমরা সুখী দেশের তালিকায় আসি??

জীবনপন্থা নির্বাচনে স্বাধীনতা, এটিও একটি আলোচ্যবিষয়। সেটা নিয়ে এবার কটি কথা না বললেই না। যেখানে বাংলাদেশ সংবিধানের ৩৬ থেকে ৪১ নং অনুচ্ছেদে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এখানে উল্লেখ আছে চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা, পেশার স্বাধীনতা ও ধর্মের স্বাধীনতা।

আমরা কি উপরক্ত সকল স্বাধীনতা ভোগ করতে পারি?? পারি না। স্বাধীন ভাবে চলা-ফেরা করতে পারি না । স্বাধীন ভাবে কথা বলতে পারিনা। জরুরী কোন কথা বলতে বলতে গেলেও ভয় কাজ করে। হয়তো সে কথা কারো আঁতে লেগেছে এবং তার প্রতিদান স্বরূপ হতে হয় লাশ। এত পরাধীনতার মাঝে বসবাস করেও যখন শুনি আমরা সুখী দেশের তালিকায় আছি তখন সত্যিই আমার খুব কষ্ট হয়।

সামাজিক সুযোগ ও সহযোগিতা নিয়ে দুটো কথা না বললেই না। কিছু মানুষ আছে যারা সব সময় সহযোগিতার হাত প্রসারিত করে রাখে কিন্তু সর্বসাকুল্যে অবস্থা মোটেও ভালো না। সকলে ব্যস্ত নিজের আখের নিয়ে।

মাথাপিছু আয় সম্পর্কে কথা বলেই শেষ করব। শত কষ্ট সহ্য করে, পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পড়ে আছে নিজের আর দেশের উন্নয়নের জন্য। যারা কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে আমরা তাদের পাঠানো টাকাটাও সঠিকভাবে সামলে রাখতে পারিনা অথচ সুখী দেশের তালিকায় নাম আছে বলে আনন্দে আত্মহারা হয়ে সবকিছু দেখেও না দেখার ভাব করে দিব্যি আরামসে খুরে বেড়ায়।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×